সৈয়দ তাজরুল হোসেন

সৈয়দ তাজরুল হোসেন


সংক্ষিপ্ত পরিচিতি



এদের সাহস জোগাচ্ছে কারা?

এবার জামায়াতে ইসলামী গঠন করেছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ এবং তারই সমাবেশে এসে নিগৃহীত হয়েছেন শেখ মোহাম্মদ আলী আমান নামে এক বৃদ্ধ মুক্তিযোদ্ধা। কয়েক বছর আগে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবির যখন ২১শে ফেব্রুয়ারি পালন করতে শুরু করে তখন থেকেই সচেতন সমাজ শঙ্কিত। আজ সে শঙ্কা আতংকে রূপ নিচ্ছে। শীঘ্রই জামায়াত হয়তো নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের প্রধান শক্তি হিসেবে প্রচার করা শুরু করবে। আমাদের স্বাধীনতার ইতিহাস এমনিতেই কিছুটা কুয়াশায় ঘেরা। এখন কি চোখের সামনেই তাকে এভাবে মেঘে ঢেকে যেতে দেখবো আমরা?

[প্রাসঙ্গিক: , , , , , ]

পোস্ট কিংবা মন্তব্যে প্রকাশিত মতামত কোন অবস্থাতেই মুক্তাঙ্গন কর্তৃপক্ষের মতামতের প্রতিফলন নয়। বক্তব্যের দায়ভার লেখক এবং মন্তব্যকারীর নিজের। শুধুমাত্র "মুক্তাঙ্গন" নামের আওতায় প্রকাশিত বক্তব্যই ব্লগের যৌথ অবস্থানকে নির্দেশ করে।


৯ টি মন্তব্য/প্রতিক্রিয়া এসেছে এ পর্যন্ত:

  1. মুক্তাঙ্গন রায়হান রশিদ লিখেছেন:

    “আমার ব্লগ”-এ প্রকাশিত এই দু’টো ক্লিপ দেখুন:

  2. মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:

    একটি দ্রুত মন্তব্য এখানে সেরে রাখছি,পরবর্তীতে সব লিন্ক ও ভিডিও দেখে আরো মন্তব্য করব এ বিষয়েঃ এদের সাহস জোগাচ্ছে কারা এটা জানা যেমন প্রয়োজন ঠিক এও ভাবা প্রয়োজন এই জানোয়ারদের বিরুদ্ধে লড়ার সাহস জোগাবে কে?

    • ২.১
      সৈয়দ তাজরুল হোসেন লিখেছেন:

      আমার মনে হয় লড়ার সাহস যোগাবে মানুষের প্রতি ভালোবাসা এবং অন্যায়, গোঁড়ামী আর প্রতিক্রিয়াশীলতার প্রতি ঘৃণা। আর একটি কথা, এই লড়াইয়ে কিন্তু কোন সেনাপতি পাওয়া দুষ্কর হবে, কাজেই যার যার অবস্থান থেকেই লড়ে যেতে হবে প্রাণপন।

  3. সৈকত আচার্য সৈকত আচার্য লিখেছেন:

    মনুষ্যবিবেকবর্জিত , দাসানুদাস , আত্মমর্যাদাহীন, ও পতিত সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে, আর , মোদাচ্ছির হোসেনের ক্রীতদাসের হাসিটি দেখলাম একুশে টিভি’র কল্যানে ইউ টিউবের পর্দায়। গনধিকৃত ও পচনশীল চারদলীয় জামাত-বি এন পি’র বিশ্বস্ত ভৃত্য ও অনুগত সেবাদাস ছিলেন তিনি। অনেকের হয়তো মনে আছে যে, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন (ইনি ও একজন ভৃত্য বটে!!) গত ২০০৬ সালের শেষের দিকে এসে নিজেই প্রধান উপদেষ্টা হয়ে বসেছিলেন । প্রতিবাদে হাইকোর্টে সংবিধান লংঘনের অভিযোগে মামলা (রীট) হয় । সেই মামলার প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রাষ্ট্রপতির ঐ পদে আসীন হওয়ার বিরুদ্ধে রুল নিশি জারি করার সিদ্ধান্ত নেয় । এখানে পড়ুন । ঠিক তার পূর্ব মূহুর্তে হাই কোর্টের ৪০ বছরের প্রথাকে অসম্মান দেখিয়ে এই মোদাচ্ছির সাহেব বাসায় বসে একটা আদেশ স্বাক্ষর করেন । এই আদেশে অবিলম্বে ঐ রীটের সকল কার্যক্রম স্থগিত করে দেয়া হয় । এ ভাবে হাইকোর্টের টুটি চেপে ধরা হয় । বিচার বিভাগকে কলংকিত করে ভ্রষ্ট জামাত-বি এন পি কে বাঁচানোর শেষ চেষ্টা করেছিলেন তিনি । এখানে এবং এখানে পড়ুন ।

  4. [...] এদের সাহস জোগাচ্ছে কারা? [...]

  5. রাফি লিখেছেন:

    দুঃসময়েরও ভাল দিক আছে জানতাম না। আপনাদের কল্যাণে জানা হল।

  6. শামীম লিখেছেন:

    মুক্তিযোদ্ধ কি বাপের সম্পদ নাকি? খুব জানতে ইচ্ছে করে। আর কতকাল পানি ঘোলাবে বাপুরা??? গালি দেয়া পছন্দ করি না শুধুই ধিক্কার জানাই বাঙলাদেশের নোঙরা রাজনীতি-নিপাত যাক।
    আসুন- এমন কিছু করি যাতে দেশ ো জাতির কল্যাণে আসবে।

    • ৬.১
      ইনসিডেন্টাল ব্লগার ইনসিডেন্টাল ব্লগার লিখেছেন:

      ভাই আপনার নিপাত যাওয়ার তালিকায় কি জামাত-শিবির‌-রাজাকাররা পড়ে? “দেশ ও জাতির কল্যাণে” আপনার প্রস্তাবিত এই পরিচ্ছন্নতা অভিযান তাদের দিয়ে শুরু করলে কেমন হয়?

  7. সৈয়দ তাজরুল হোসেন লিখেছেন:

    জনাব শামীম,
    মুক্তিযুদ্ধকে কিছু কীটাণুকীট এখন সত্যি বাপের সম্পদই ভাবতে শুরু করেছে। সেটাই হচ্ছে দুঃখ। এই নরপশুদের প্রতিহত করা অত্যন্ত জরুরী, কি বলেন? আবার জামায়াত, শীবিরের কিছু কিছু গর্দভ শাবক অবশ্য সব জায়গায়ই “পানি ঘোলা” করতে হাজির হয়ে যায়, তাদেরই বা কি করা যায়? ভাববেন আশা করি।

আলোচনায় অংশগ্রহণ করতে নিচের মন্তব্য-ফর্ম ব্যবহার করুন:

=নিয়মাবলি=
* ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
*** নিবন্ধিত লেখকদের প্রতি: লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের তালিকাভুক্তি নিশ্চিত করতে লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন।


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
------------(মাউস ক্লিক করে বাংলা লিখুন)------------


বাংলায় মতামত লিখতে নিচের যে কোন একটি পদ্ধতি বেছে নিন:
(ক) সংযুক্ত চারটি বাংলা কী‌বোর্ডের (ইউনিজয়, ফোনেটিক, প্রভাত) যে কোন একটি বেছে নিয়ে; অথবা, (খ) গুগল বাংলা ট্রান্সলিটারেশন টুল ব্যবহার করেও সহজে বাংলা লেখা সম্ভব। বাংলা অক্ষর চালু/বন্ধ করতে ctrl+g চাপুন। শব্দটি ইংরেজী হরফে লিখে ফেলে স্পেসবার চাপুন, তাহলেই সেটি বাংলায় রূপান্তরিত হবে (একই শব্দের একাধিক বানান-বিকল্প শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করে দেখে নেয়া যায়); অথবা, (গ) মাউস ক্লিক করে বাংলা লিখুন; অথবা, (ঘ) আপনার কম্পিউটারে অভ্র কীবোর্ড স্থায়ীভাবে ইনস্টল করে নিয়ে। কীবোর্ডগুলোর ব্যবহার বা লে‌-আউট জানা না থাকলে "বাংলা বর্ণমালা বিভ্রাট" লিংক অথবা "বাংলা কীবোর্ড লে-আউট" লিংক থেকে বিস্তারিত জেনে নিন। এরপরও সমস্যার সম্মূখীন হলে ব্লগ এডমিন এর কাছে সাহায্যের জন্য লিখুন।