বিদায়, আইৎমাতভ!
লিখেছেন: রেজাউল করিম সুমন | ১৬ জুন ২০০৮, সোমবার | ২ আষাঢ় ১৪১৫
‘পাহাড় ও স্তেপের আখ্যান’ (‘জামিলা’, ‘প্রথম শিক্ষক’, ‘বিদায়, গুলসারি!’), ‘শাদা জাহাজ’, ‘মা-ধরিত্রী’, ‘একশো বছরের চেয়ে দীর্ঘতর দিন’, ‘গলগোথা’-র লেখক, অসামান্য কথাসাহিত্যিক চিঙ্গিজ আইৎমাতভ চলে গেলেন। এ বছরটা তাঁর জন্মভূমি কিরগিজস্তানে ‘আইৎমাতভ বর্ষ’ হিসেবে পালিত হচ্ছিল। বছর শেষ হবার আগেই, আশি পূর্ণ না করেই, বিদায় নিলেন আইৎমাতভ। জার্মানির নুরেমবার্গ থেকে তাঁর মৃতদেহ কিরগিজস্তানে এনে সমাধিস্থ করা হয়েছে।
শৈশব থেকেই দ্বি-ভাষী এই লেখক রুশ ও নিজ মাতৃভাষা কিরগিজে লিখতেন। অন্তত ১৬৫ ভাষায় তাঁর লেখা অনূদিত হয়েছে। চলচ্চিত্রায়িত হয়েছে তাঁর অধিকাংশ গল্প-উপন্যাস। বাংলা-ভাষী পাঠকদের কাছেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই বিশ্বনন্দিত লেখক। এই বছর তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন।
নীচের লিংকটা দেখুন।
http://www.sovlit.com/bios/aitmatov.html
[উন্নত রেজোল্যুশনে উপরের ছবিটি পেতে হলে ক্লিক করুন]
অন্যত্র আইৎমাতভ: এখানে দেখুন।
১০ টি মন্তব্য/প্রতিক্রিয়া এসেছে এ পর্যন্ত:
আলোচনায় অংশগ্রহণ করতে নিচের মন্তব্য-ফর্ম ব্যবহার করুন:
* ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
*** নিবন্ধিত লেখকদের প্রতি: লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের তালিকাভুক্তি নিশ্চিত করতে লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন।
















২ আষাঢ় ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
এই সেদিনও কথা হচ্ছিল “প্রথম শিক্ষক” আর “জামিলা” নিয়ে। অনেক কিছুই মনে পড়ছে এই পোস্টটি পড়ে – নিউমার্কেটের মনীষা বুক স্টল, স্টেশন রোডের অমর বই ঘর – আরো কত কি ! নীল মলাটের আঁটসাঁট বাঁধাই আইৎমাতভের “পাহাড় ও স্তেপের আখ্যান” স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে কেনা আমাদের অনেকেরই প্রথম দিককার কয়েকটি বইয়ের একটি। আরেকটি সম্ভবত ভেরা পানোভা’র “পিতা ও পুত্র” যা পরে উঁই পোকায় কেটে ফেলেছিল বলে খুব মন খারাপ করেছিলাম।
ধন্যবাদ সুমন। পারলে লেখকের পরের দিককার কয়েকটি লেখার নাম বের করিস। খুঁজে দেখবো লাইব্রেরীতে পাওয়া যায় কিনা। আমরা একটা পুরো জেনারেশন বেড়ে উঠেছি এই বইগুলো পড়ে।
২ আষাঢ় ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
ধন্যবাদ।
২ আষাঢ় ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
আমি এই প্রথম এখানে ঢুকলাম। ভালো আছ নিশ্চয়ই।
আমাকে ব্লগ-লেখক হিসেবে যুক্ত করে নাও।
আলমগীর ctg university…..law …….1992
২ আষাঢ় ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
রায়হান,
আইতমাতভের কয়েকটা বইয়ের ইংরেজি অনুবাদের নাম। এর মধ্যে কোনোটা পাওয়া গেলে আমাকে জানাস।
Chinghiz Aitmatov :
The White Ship
A Difficult Passage
Face to Face
The Day Lasts More Than a Hundred Years
Mother-Earth / Mother’s Field
Piebald Dog Running Along the Shore
The Executioner’s Block / The Block
The Place of the Skull
The Time to Speak Out (Essays, Interviews and Other Prose Writings)
২ আষাঢ় ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
চমৎকার
২ আষাঢ় ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
তোমার লেখা দেখলাম।খুব ভাল লাগল।তোমার কাছ থেকে আরও অনেক অনেক লেখা চাই। সামনে কি নিয়ে লিখছ? অনেক শুভ কামনা।
২ আষাঢ় ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
সৈকত,
ধন্যবাদ।
কত দিন পর “দেখা”!
তোমার লেখার অপেক্ষায় আছি আমি। এরপর কী লিখব এখনো ভাবিনি।
আশা করি ভালো আছ।
সুমন
২ আষাঢ় ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
আইৎমাতভ না পড়লে আমি কখনো গুলসারি কে চিনতাম না। আইৎমাতভ পড়ুন।
২ আষাঢ় ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
ধন্যবাদ সুমন, সবিকছুর জন্য।
২ আষাঢ় ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
ফারুক ওয়াসিফ,
ধন্যবাদ আপনাকেও।
চিঙ্গিজ আইৎমাতভ তো আপনারও খুব প্রিয় লেখক। তাঁকে নিয়ে পরে কখনো লিখবেন আশা করি, মুক্তাঙ্গন-এই।