মুক্তাঙ্গন

rss-posts rss-comments
  • ব্লগবাড়ি
  • উদ্যোগ
    • মুক্তাঙ্গন পোর্টাল
      • Muktangon Facebook Group
      • মুক্তাঙ্গন ওয়ার্কগ্রুপ
    • ICSF PORTAL
      • E-Library '71
      • Media Archive '71
      • ICSF Blog
      • ICSF Discussion Groups
      • ICSF-Wiki Coordination Project
  • ইতিবৃত্ত
    • মুক্তাঙ্গন ঘোষণা
    • কৃতজ্ঞতা স্বীকার
  • লিখতে আগ্রহী?
    • সম্পাদনা ও মডারেশন
    • লেখক ক্যালেন্ডার
  • যোগাযোগ
  • কারিগরি সাহায্য
    • Bangla Settings
    • Keyboard layouts
    • কারিগরি জিজ্ঞাসা
    • সমস্যা রিপোর্ট করুন
  • আর্কাইভ
  • আনবাড়ি

রেজাউল করিম সুমন

রেজাউল করিম সুমন


সংক্ষিপ্ত পরিচিতি

জ. ১৯৭৪। বিদ্যায়তনিক শিক্ষা চিত্রকলা বিষয়ে। সম্পাদিত ছোটপত্রিকা : নির্মাণ। শখ : ই-বুক সংগ্রহ।




  • অন্দরমহল



    • নিবন্ধন | পাসওয়ার্ড পুনরুদ্ধার


  • অক্ষরের আকার



    লেখাকে ঘিরে আলোচনা

      ৩ সেপ্টেম্বর ২০০৮, বুধবার
    • মন্তব্যে~সুমন রহমান

    • ২৬ জুলাই ২০০৮, শনিবার
    • মন্তব্যে~বিপ্লব ভট্টাচার্য্য

    • ২৩ জুলাই ২০০৮, বুধবার
    • মন্তব্যে~রায়হান রশিদ

    চলে গেলেন মাহমুদুল হক

    লিখেছেন: রেজাউল করিম সুমন | ২৩ জুলাই ২০০৮, বুধবার | ৮ শ্রাবণ ১৪১৫

    বিষয়: শোকলেখন, সাহিত্য | ৩ টি মন্তব্য | ইমেইল / প্রিন্ট করুন: Email This Post Print This Post

    Share Tweet

    তাঁর প্রথম উপন্যাস গ্রন্থাকারে বেরোবার আগেই, পত্রিকায় পড়েই, বাংলা কথাসাহিত্যের ভুবনে তাঁকে স্বাগত জানিয়ে প্রবন্ধ লিখেছিলেন অগ্রজ কথাসাহিত্যিক রশীদ করীম। তারপর একে একে বেরিয়েছে তাঁর গোটা সাতেক উপন্যাস, ছোটগল্পের একটি সংকলন আর একটি কিশোর উপন্যাস।

    দীর্ঘ ২৫ বছর তিনি স্বেচ্ছানির্বাসনে ছিলেন — লেখালিখির জগৎ থেকে। ক্রমেই বন্ধুদের সঙ্গে আড্ডা আর লেখকের স্বাভাবিক সামাজিক জীবন থেকেও সরিয়ে নিয়েছিলেন নিজেকে। আর গত ২১ জুলাই চলে গেলেন আমাদের চেনাজানা জগতেরও বাইরে। মাত্রই ৬৭ বছর বয়সে!
    বছর দশেক আগে একবার তাঁকে ফোন করেছিলাম। নম্বরটা নিয়েছিলাম তাঁর সুহৃদ সম্পাদক মীজানুর রহমানের কাছ থেকে। যদি আমাদের প্রিয় এই লেখককে কাছ থেকে দেখার সুযোগ মেলে। না, ভাগ্য প্রসন্ন ছিল না।

    সাক্ষাৎকারে নিজেই একবার বলেছিলেন, নতুন করে লিখতে শুরু করলে পাঠক অন্য এক মাহমুদুল হককে পাবে। তাঁর সেই পর্বান্তরও দেখা হলো না আমাদের। নতুন আর লেখেননি কিছুই।

    অনুর পাঠশালা (আদিনাম : যেখানে খঞ্জনা পাখি), নিরাপদ তন্দ্রা, জীবন আমার বোন, কালো বরফ, খেলাঘর, মাটির জাহাজ, অশরীরী, প্রতিদিন একটি রুমাল আমাদের চিরসঙ্গী হোক।

    Share Tweet
       
    পোস্ট কিংবা মন্তব্যে প্রকাশিত মতামত কোন অবস্থাতেই মুক্তাঙ্গন কর্তৃপক্ষের মতামতের প্রতিফলন নয়। বক্তব্যের দায়ভার লেখক এবং মন্তব্যকারীর নিজের। শুধুমাত্র "মুক্তাঙ্গন" নামের আওতায় প্রকাশিত বক্তব্যই ব্লগের যৌথ অবস্থানকে নির্দেশ করে।


    ৩ টি মন্তব্য/প্রতিক্রিয়া এসেছে এ পর্যন্ত:

    1. ১
      রায়হান রশিদ রায়হান রশিদ লিখেছেন:
      ২৩ জুলাই ২০০৮, বুধবার সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      ছবিটা কি যা ভাবছি তাই? উনি কি সত্যিই পোষাকসমেত পানিতে গা ডুবিয়ে আছেন? পেছনে ওটা কি কংক্রিটের দেয়াল?

      Reply
    2. ২
      বিপ্লব ভট্টাচার্য্য লিখেছেন:
      ২৬ জুলাই ২০০৮, শনিবার সময়: ৩:২৮ পূর্বাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      বাংলা কথাসাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তি তিনি। এদেশে কতজনকে নিয়ে কত কিছু হয়ে গেল কিন্তু তাঁকে নিয়ে কিছুই হল না। আমাদের মিডিয়া কিংবা লেখক কারোই তেমন একটা মনে পড়েনি তাঁকে। সুমনকে অনুরোধ করছি আরো লিখুন তাঁকে নিয়ে।

      Reply
      • ২.১
        সুমন রহমান লিখেছেন:
        ৩ সেপ্টেম্বর ২০০৮, বুধবার সময়: ৬:৪৬ পূর্বাহ্ণ
        [মন্তব্য-লিন্ক]

        মাহমুদুল হককে নিয়ে বেশ কিছু লেখালেখি হয়েছে বিডিআর্টসের পাতায়। আশা করি আন্তর্জালিক পাঠকদের চোখ এড়ানোর কথা নয়।

        ব্লগটি ভালো লাগল।

        সুমন রহমান

        Reply

    আলোচনায় অংশগ্রহণ করতে নিচের মন্তব্য-ফর্ম ব্যবহার করুন:

    =নিয়মাবলি=
    * ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
    ** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
    *** নিবন্ধিত লেখকদের প্রতি: লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের তালিকাভুক্তি নিশ্চিত করতে লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন।
    >>প্রত্যুত্তরটি না পাঠাতে মনস্থির করলে "এখানে" ক্লিক করুন<<


    অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
    ------------(মাউস ক্লিক করে বাংলা লিখুন)------------
    ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ
    ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ
    স হ ক্ষ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ । ॥ ৳ র-ফলা‌‌‌
    অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ     য-ফলা
      া ি ী ু ূ ৃ ে ৈ ো ৌ     রেফ
      ০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯     ZWNJ
    স্পেসবার নতুন লাইন যুক্ত করুন/হসন্ত ZWJ


    বাংলায় মতামত লিখতে নিচের যে কোন একটি পদ্ধতি বেছে নিন:
    (ক) সংযুক্ত চারটি বাংলা কী‌বোর্ডের (ইউনিজয়, ফোনেটিক, প্রভাত) যে কোন একটি বেছে নিয়ে; অথবা, (খ) গুগল বাংলা ট্রান্সলিটারেশন টুল ব্যবহার করেও সহজে বাংলা লেখা সম্ভব। বাংলা অক্ষর চালু/বন্ধ করতে ctrl+g চাপুন। শব্দটি ইংরেজী হরফে লিখে ফেলে স্পেসবার চাপুন, তাহলেই সেটি বাংলায় রূপান্তরিত হবে (একই শব্দের একাধিক বানান-বিকল্প শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করে দেখে নেয়া যায়); অথবা, (গ) মাউস ক্লিক করে বাংলা লিখুন; অথবা, (ঘ) আপনার কম্পিউটারে অভ্র কীবোর্ড স্থায়ীভাবে ইনস্টল করে নিয়ে। কীবোর্ডগুলোর ব্যবহার বা লে‌-আউট জানা না থাকলে "বাংলা বর্ণমালা বিভ্রাট" লিংক অথবা "বাংলা কীবোর্ড লে-আউট" লিংক থেকে বিস্তারিত জেনে নিন। এরপরও সমস্যার সম্মূখীন হলে ব্লগ এডমিন এর কাছে সাহায্যের জন্য লিখুন।

    কপিরাইট © ২০০৮ নির্মাণ | ওয়ার্ডপ্রেস নির্ভর "মুক্তাঙ্গন" এর থীম রিফিউলড.নেট এর সৌজন্যে