রেজাউল করিম সুমন


সংক্ষিপ্ত পরিচিতি

জ. ১৯৭৪। বিদ্যায়তনিক শিক্ষা চিত্রকলা বিষয়ে। সম্পাদিত ছোটপত্রিকা : নির্মাণ। শখ : ই-বুক সংগ্রহ।



'দুর্বল'

বাংলাদেশে ‘সচলায়তন’ নিষিদ্ধ হবার পর ওই ব্লগে আরিফ জেবতিক জার্মান কবি মার্টিন নিয়েমোলার (১৮৯২–১৯৮৪)-এর ‘১৯৩৮’ কবিতাটির একটি ঈষৎ পরিবর্তিত পাঠ উদ্ধৃত করেছেন। এই নাৎসি-বিরোধী ধর্মতাত্ত্বিক ও যাজক ১৯৩৭ সালে হিটলারের গেস্টাপো বাহিনীর হাতে গ্রেফতার হন; ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মিত্রবাহিনী তাঁকে মুক্ত করে। অপর এক জার্মান-ভাষী কবি এরিশ ফ্রীড (১৯২১–১৯৮৯)-এর একটি কবিতা আমার অক্ষম অনুবাদে এখানে নিবেদন করছি।

দুর্বল

আবার ওরা আরো শক্তিশালী হয়ে উঠছে
কে?
ওরা

কেন ওরা শক্তিশালী হয়ে উঠবে?
ওদের হতে হবে না
ওরা তো শক্তিশালীই

কার চেয়ে শক্তিশালী?
তোমার চেয়ে
হয়তো শিগগিরই হয়ে উঠবে আরো অনেকের চেয়েই

ওরা কী চায়?
চায় আবারও
আরো বেশি শক্তিশালী হয়ে উঠতে

এ কথাগুলো কেন বলছ তুমি?
কারণ এখনো এসব কথা
আমি বলতে পারছি

এর জন্য তুমি কোনো বিপদে পড়বে না তো?
হ্যাঁ
কারণ ওরা আরো শক্তিশালী হয়ে উঠছে

তুমি এতটা নিশ্চিত হলে কী করে?
এই-যে তুমি বললে
আমার বিপদ হতে পারে

পোস্ট কিংবা মন্তব্যে প্রকাশিত মতামত কোন অবস্থাতেই মুক্তাঙ্গন কর্তৃপক্ষের মতামতের প্রতিফলন নয়। বক্তব্যের দায়ভার লেখক এবং মন্তব্যকারীর নিজের। শুধুমাত্র "মুক্তাঙ্গন" নামের আওতায় প্রকাশিত বক্তব্যই ব্লগের যৌথ অবস্থানকে নির্দেশ করে।


১ টি মন্তব্য/প্রতিক্রিয়া এসেছে এ পর্যন্ত:

  1. মিঠুন দস্তিদার মিঠুন লিখেছেন:

    মতামত প্রকাশের উপর এই হস্তক্ষেপ প্রমাণ করে ওরা ভীত। ভয় পায় মানুষের জেগে ওঠাকে । ওরা শক্তিশালী হয় এই কারণেই ।

আলোচনায় অংশগ্রহণ করতে নিচের মন্তব্য-ফর্ম ব্যবহার করুন:

=নিয়মাবলি=
* ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
*** নিবন্ধিত লেখকদের প্রতি: লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের তালিকাভুক্তি নিশ্চিত করতে লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন।


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
------------(মাউস ক্লিক করে বাংলা লিখুন)------------


বাংলায় মতামত লিখতে নিচের যে কোন একটি পদ্ধতি বেছে নিন:
(ক) সংযুক্ত চারটি বাংলা কী‌বোর্ডের (ইউনিজয়, ফোনেটিক, প্রভাত) যে কোন একটি বেছে নিয়ে; অথবা, (খ) গুগল বাংলা ট্রান্সলিটারেশন টুল ব্যবহার করেও সহজে বাংলা লেখা সম্ভব। বাংলা অক্ষর চালু/বন্ধ করতে ctrl+g চাপুন। শব্দটি ইংরেজী হরফে লিখে ফেলে স্পেসবার চাপুন, তাহলেই সেটি বাংলায় রূপান্তরিত হবে (একই শব্দের একাধিক বানান-বিকল্প শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করে দেখে নেয়া যায়); অথবা, (গ) মাউস ক্লিক করে বাংলা লিখুন; অথবা, (ঘ) আপনার কম্পিউটারে অভ্র কীবোর্ড স্থায়ীভাবে ইনস্টল করে নিয়ে। কীবোর্ডগুলোর ব্যবহার বা লে‌-আউট জানা না থাকলে "বাংলা বর্ণমালা বিভ্রাট" লিংক অথবা "বাংলা কীবোর্ড লে-আউট" লিংক থেকে বিস্তারিত জেনে নিন। এরপরও সমস্যার সম্মূখীন হলে ব্লগ এডমিন এর কাছে সাহায্যের জন্য লিখুন।