"আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস" বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত
গত ডিসেম্বরের ২ তারিখ থেকে ব্লগের অনেক সুহৃদ যে পোস্টটিকে মমতায় ভালবাসায় ঋগ্ধ করেছিলেন, যাদের প্রাণোচ্ছ্বল সহমর্মী উপস্থিতি আমাকে রোজ একটি করে পর্ব লিখতে অনুপ্রাণিত করেছিল, তাদেরই ঐকান্তিক ভালবাসা আর স্বতঃস্ফূর্ত উৎসাহে অবশেষে সিরিজটি বই আকারে প্রকাশিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি বৃহস্পিতিবারে বইটি মেলার “ঐতিহ্য” স্টলে উঠেছে। বইটি নিয়ে ইতিমধ্যে বন্ধুবর মুনশিয়ানা রিভিউ পোস্টও দিয়েছেন। তাই আমি শুধু কাল (১৩ ফেব্রুয়ারি শনিবার) বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য এই পোস্ট দিচ্ছি।
১৩ ফেব্রুয়ারি
শনিবার
সন্ধ্যে ৬ টায়
নজরুল মঞ্চে।
যারা পুরো সিরিজ পড়েছেন, মূল্যবান কমেন্ট করেছেন, বই প্রকাশের উৎসাহ দিয়েছেন তারা এবং যারা অফলাইনে পড়েছেন কিংবা ভিজিটর হিসেবে পড়েছেন তাদের সবাইকে অনুষ্টানে সবিণয় আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা।
রি-পোস্ট সংক্রান্ত বাধ্যবাধকতায় “মুক্তাঙ্গন” এ সিরিজটি রি-পোস্ট করিনি। আমন্ত্রণ পোস্টটিও রি-পোস্ট। মুক্তাঙ্গনের সকলকে আমন্ত্রণ।
৫ টি মন্তব্য/প্রতিক্রিয়া এসেছে এ পর্যন্ত:
আলোচনায় অংশগ্রহণ করতে নিচের মন্তব্য-ফর্ম ব্যবহার করুন:
* ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
*** নিবন্ধিত লেখকদের প্রতি: লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের তালিকাভুক্তি নিশ্চিত করতে লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন।















[মন্তব্য-লিন্ক]
অভিনন্দন রইলো মনজুরাউল!
[মন্তব্য-লিন্ক]
এই মুহূর্তে বেশ লজ্জায় লাগছে আমার, কারণ এমন একটা মহৎ-সৃজনশীলতা সম্পর্কে আমার মিনিমাম কোনো ধারণাই ছিল না। মনে হচ্ছে, মুক্তির যু্দ্ধের সামগ্রিক প্রান্ত আমার বয়স এবং অভিজ্ঞতার ভিতর দিয়েই লেখকের মতো করেই আমার রক্ত-মাংসে আমিও উপলব্ধি করতে পারব।
মনজুরুল হককে আগাম শুভেচ্ছা।
[মন্তব্য-লিন্ক]
আপনাকেও আন্তরিক শুভেচ্ছা। আজ খুব সংক্ষিপ্তাকারে সারলাম। পরে এবিষয়ে আরো কথা হবে। আগাম অভিনন্দনের জন্য কৃতজ্ঞতা।
[মন্তব্য-লিন্ক]
ধন্যবাদ অভিজিৎ।
[মন্তব্য-লিন্ক]
@ মনজুরাউল,
মুক্তাঙ্গন এর রিপোস্ট নীতির লংঘন হিসেবে পোস্টটি আপনার ব্যক্তিগত ব্লগ-পাতায় সরিয়ে দেয়া হল। যদিও আপনি পোস্টে উল্লেখ করেছেন যে এটি একটি রিপোস্ট, তাতে নিয়মটির অনুমোদিত ব্যতিক্রমগুলোর কোনোটিই প্রয়োগের সুযোগ তৈরী হয় না। এই সিদ্ধান্তের বিষয়ে আপনার কোন ভিন্নমত থাকলে তা এখানে নয়, সরাসরি মডারেশন টিমের ঠিকানায় লিখে জানানোর বিনীত অনুরোধ থাকলো।
ধন্যবাদ।