মাসুদ করিম


সংক্ষিপ্ত পরিচিতি

লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের। আমার টুইট অনুসরণ করুন, আমার টুইট আমাকে বুঝতে অবদান রাখে।



অবযৌনতা

মানুষের যৌন ইচ্ছার অনুভব ও কর্মকাণ্ডই যৌনতা। নারী পুরুষের বিষমকামকেই আমরা স্বভাবকাম বা স্বাভাবিক যৌনতা বলি। কিন্তু এর বাইরেও মানুষের যৌন অনুভব ও কর্মকাণ্ড ক্রিয়াশীল।
উপযৌনতা : পুরুষ সমকাম, নারী সমকাম, উভকাম, পরিবর্তকাম, পশুকাম।
অপযৌনতা : শিশুকাম, ধর্ষকাম, মর্ষকাম, বিভিন্ন ধরনের মাদক নির্ভর যৌনতা, সার্বক্ষণিক যৌনাচ্ছন্নতা।
অবযৌনতা : যৌনকর্মীর ভোক্তা, পর্নোগ্রাফির দর্শক ও সেক্সশপের ভোক্তা।
এর মধ্যে উপযৌনতা মানুষের স্বীকৃত কামানুভূতি ও কর্মকাণ্ড। বিভিন্ন মানুষ বিভিন্নভাবেই তার এই অনুভব ও কর্মকাণ্ডগুলোকে প্রকাশ করে।
অপযৌনতা পুরোপুরিই মানুষের যৌনতার বিকট প্রকাশ। এই অপযৌনতা মানুষের যৌন অনুভব ও কর্মকাণ্ডকে বিকৃত ও বিভৎস করে তোলে।
অবযৌনতা মানুষের বিকল্প যৌনতা। এই যৌনতাই আবার তৈরি করে আছে এক বিশাল শিল্পসাম্রাজ্য। যৌনশিল্প এই অবযৌনতার চাহিদাই মিটিয়ে থাকে। যেমন অবসংস্কৃতি* – স্থূল গানবাজনা, স্থূল বইপত্র, স্থূল সিনেমা, মাদকাসক্তি মানুষকে গ্রাস করেছে এবং এক বিশাল বাণিজ্যশক্তি হয়ে উঠেছে, আর এই বাণিজ্যশক্তির নিরন্তর প্রচেষ্টা প্রতিনিয়ত এর ভোক্তার সংখ্যা বাড়াচ্ছে – একই ভাবে অবযৌনতাকে ঘিরে যে যৌনশিল্প সাম্রাজ্য সেটাও অত্যন্ত আগ্রাসী মোহ বিস্তার করে এর ভোক্তা বাড়িয়ে চলেছে। যৌনচাহিদা আছে তাই যৌনশিল্পের রমরমা, একথা বলে পৃথিবীর সব জায়গায় যে নৈতিক দুর্যোগের সৃষ্টি করা হয়েছে –অর্থনৈতিক রাজনৈতিক কোনো দুর্যোগই আজ আর অবযৌনতা ও অবসংস্কৃতির মাধ্যমে সৃষ্ট নৈতিক দুর্যোগের সঙ্গে তুলনীয় নয়। অবযৌনতাকে ঘিরেই গড়ে উঠেছে সারা পৃথিবী জুড়ে যৌন উদ্দেশ্যে মানুষ পাচারের এক ভয়ংকর চক্র। এ চক্রের হাত ধরেই আজ মধ্যপ্রাচ্যে, ভারতে, নেপালে, পাকিস্তানে, বাংলাদেশে যৌনকর্মে পর্নোছবিতে ক্যাবারেক্লাবে কখনো বাংলাদেশের কোনো পাড়াগাঁয়ের মেয়ের দেখা পাওয়া যায় দুবাইয়ের অভিজাত হোটেলে, কেরালা বোম্বের কোনো মেয়েকে দেখা যায় নেপালের ক্যাসিনোতে, মধ্যপ্রাচ্যের কোনো মেয়ের দেখা মেলে করাচির পাঁচতারা মেসেজ পার্লারে, ভারতের শ্রমিক অধ্যুষিত কোনো বাজারের ‘মান্ডি’-তে কত জাত-উপজাতের কত দেশ কত অঞ্চলের মেয়ে যে পাওয়া যায় তার সঠিক হিসেব আজ আর কারো কাছেই নেই মনে হয়। মানুষের আর্থিক ও সামাজিক অবস্থানের দুর্বলতার সুযোগ নিয়ে অবযৌনতার আকর্ষণীয় বাজার হাতে রাখতে যৌনশিল্পের অপ্রতিরোধ্য পুঁজির মালিকেরা আজ আর কোনো কিছুর তোয়াক্কা করছে না। কিভাবে আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব? যেমন অপসংস্কৃতি অবসংস্কৃতির আগ্রাসন থেকে রেহাই পেতে হলে সুস্থ সংস্কৃতির চর্চার কথা বলা হয়, এক্ষেত্রেও কি আমরা শুধু সুস্থ যৌনতার কথা বলব? সুস্থ সংস্কৃতির কথা বলে বলে আমরা কি পেরেছি অপসংস্কৃতি অবসংস্কৃতির আগ্রাসনের হাত থেকে বাঁচতে? তাহলে অপযৌনতা অবযৌনতার হাত থেকেই বা আমরা কিভাবে সুস্থ যৌনতার কথা বলে বাঁচব? মনে হয় দুক্ষেত্রেই এই কাঁচাপয়সার ভয়ংকর বলয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ব্যর্থ জাতীয় ও আন্তর্জাতিক প্রশাসনই এর জন্য দায়ী। জানি না এ দুষ্টচক্র থেকে ভাগ্যাহত অগণিত মানুষ, বিশেষত নারী ও শিশুরা কখনো রেহাই পাবে কিনা।

* সংস্কৃতিরও আছে উপ- অপ- অব- স্তর।
উপসংস্কৃতি : পপ, র‌্যাপ , রক-অ্যান্ড-রোল, টেকনো, ওয়ার্ল্ড মিউজিক ও ওয়ার্ল্ড ড্যান্স নামে যা-ইচ্ছা-তা গাওয়ার ও নাচার নাইটক্লাব ও কারাওকে সংর্স্কতি।
অপসংস্কৃতি : ধর্মের নামে নারী-পুরুষের তথাকথিত ধর্মগুরু ভজনার নামে নাচ গান ধর্মসভার বিবিধ আচার-অনুষ্ঠান। যেমন লোকনাথবাবা এবং বিভিন্ন পীরের ভজনা।
অবসংস্কৃতি : স্থূল গানবাজনা, স্থূল বইপত্র, স্থূল সিনেমা, মাদকাসক্তি।

পোস্ট কিংবা মন্তব্যে প্রকাশিত মতামত কোন অবস্থাতেই মুক্তাঙ্গন কর্তৃপক্ষের মতামতের প্রতিফলন নয়। বক্তব্যের দায়ভার লেখক এবং মন্তব্যকারীর নিজের। শুধুমাত্র "মুক্তাঙ্গন" নামের আওতায় প্রকাশিত বক্তব্যই ব্লগের যৌথ অবস্থানকে নির্দেশ করে।


৪ টি মন্তব্য/প্রতিক্রিয়া এসেছে এ পর্যন্ত:

  1. bloodycivillian লিখেছেন:

    এধরনের শ্রেণিবিভাগের ভিত্তি কি? সমর্থন কোন সমাজতাত্ত্বিকের বা ভাষাবিদের? নাকি আপনার একান্ত ব্যক্তিগত মত?

  2. বিপ্লব রহমান বিপ্লব রহমান লিখেছেন:

    লেখাটি খুব ভালো। এটি সত্যিই ভেবে দেখার বিষয়। আপনাকে সাধুবাদ জানাই গুরুতর এ বিষয়ে লিখে, ভাবনাটিকে উস্কে দেয়ার জন্য।

    তাহলে অপযৌনতা অবযৌনতার হাত থেকেই বা আমরা কিভাবে সুস্থ যৌনতার কথা বলে বাঁচব? মনে হয় দুক্ষেত্রেই এই কাঁচাপয়সার ভয়ংকর বলয়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ব্যর্থ জাতীয় ও আন্তর্জাতিক প্রশাসনই এর জন্য দায়ী। জানি না এ দুষ্টচক্র থেকে ভাগ্যাহত অগণিত মানুষ, বিশেষত নারী ও শিশুরা কখনো রেহাই পাবে কিনা।

    ঠিক। পুঁজির রাহুগ্রাস থেকে বুঝি অসহায় মানুষের কোনো মুক্তি নেই। আর বিজ্ঞাপনেও যৌনতার কী রমরমা ব্যবসা! কয়েক বছর আগেও ‘ভার্জিন’ নামে একটি কোমল পানীয় বাংলাদেশের বাজারে এক চেটিয়া চলেছে; পত্রিকার প্রথম পাতায় স্কুল বালিকার উত্তেজক ছবি দিয়ে তারা ছেপেছে পানীয়টির বিজ্ঞাপন। আর এখন টিভি খুললেই ব্রিটল বিস্কুট বা বাংলা লিংক মোবাইল কোম্পানীর বিজ্ঞাপনে যে যৌন উত্তেজক নাচ দেখা যায়, তা ‘চোলি ক্যা পিছে ক্যা হ্যায়’র কাট-পিস বলে ভুল হতেই পারে!

  3. তানবীরা তানবীরা লিখেছেন:

    জানি না এ দুষ্টচক্র থেকে ভাগ্যাহত অগণিত মানুষ, বিশেষত নারী ও শিশুরা কখনো রেহাই পাবে কিনা।
    এই লাইনটি ছুঁয়ে গেলো।

    ভালো লাগলো লেখাটি।

  4. বিনয়ভূষণ ধর বিনয়ভূষণ ধর লিখেছেন:

    মাসুদ ভাই!!! প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এধরনের একটি বিষয় নিয়ে বিশ্লেষনধর্মী লেখা লেখার জন্যে…আপনি, আমি এবং আমরা সবাই একটি বিষয়ের সাথে আশা করি পুরোপুরি একমত যে নিষিদ্ধ কোনকিছুর প্রতি আমাদের পৃথিবীর সব মানুষের একধরনের সহজাত আগ্রহ কাজ করে…সেখানে যৌনতা, মাদকদ্রব্য নিয়ে তো পৃথিবী সৃষ্টির পর থেকে মানুষের সীমাহীন আগ্রহ কাজ করে আসছে…আর এটার পুরো ফায়দা নিচ্ছে তথাকথিত বেনিয়ার জাত…আমার মনে হয় এই বিষয়গুলো এতো সহজে পৃথিবী থেকে দূর হবেনা…
    জানি না এ দুষ্টচক্র থেকে ভাগ্যাহত অগণিত মানুষ, বিশেষত নারী ও শিশুরা কখনো রেহাই পাবে কিনা।
    —আপনার এই শেষ লাইনটি আসলেই একেবারে হৃদয় ছুঁয়ে গেছে…

আলোচনায় অংশগ্রহণ করতে নিচের মন্তব্য-ফর্ম ব্যবহার করুন:

=নিয়মাবলি=
* ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
*** নিবন্ধিত লেখকদের প্রতি: লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের তালিকাভুক্তি নিশ্চিত করতে লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন।


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
------------(মাউস ক্লিক করে বাংলা লিখুন)------------


বাংলায় মতামত লিখতে নিচের যে কোন একটি পদ্ধতি বেছে নিন:
(ক) সংযুক্ত চারটি বাংলা কী‌বোর্ডের (ইউনিজয়, ফোনেটিক, প্রভাত) যে কোন একটি বেছে নিয়ে; অথবা, (খ) গুগল বাংলা ট্রান্সলিটারেশন টুল ব্যবহার করেও সহজে বাংলা লেখা সম্ভব। বাংলা অক্ষর চালু/বন্ধ করতে ctrl+g চাপুন। শব্দটি ইংরেজী হরফে লিখে ফেলে স্পেসবার চাপুন, তাহলেই সেটি বাংলায় রূপান্তরিত হবে (একই শব্দের একাধিক বানান-বিকল্প শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করে দেখে নেয়া যায়); অথবা, (গ) মাউস ক্লিক করে বাংলা লিখুন; অথবা, (ঘ) আপনার কম্পিউটারে অভ্র কীবোর্ড স্থায়ীভাবে ইনস্টল করে নিয়ে। কীবোর্ডগুলোর ব্যবহার বা লে‌-আউট জানা না থাকলে "বাংলা বর্ণমালা বিভ্রাট" লিংক অথবা "বাংলা কীবোর্ড লে-আউট" লিংক থেকে বিস্তারিত জেনে নিন। এরপরও সমস্যার সম্মূখীন হলে ব্লগ এডমিন এর কাছে সাহায্যের জন্য লিখুন।