শরীর মানুষ আভাসেও দেখতে পায়, হিজাব চায় মুখ ঢেকে দিতে, ঢাকা মুখটাকে বিমুখ করতে
নারী যেন এক সমস্যা, যার জন্য, হিজাব; হিন্দু, বৌদ্ধদেরও আছে নানা পথ, নারীর মুখ ঢেকে দেয়ার, তাকে বিমুখ করবার, একেবারে আধুনিক প্রগতিবাদীদের বা সুশীল মধ্যবিত্ত জীবনের ঘেরাটোপে নির্দিষ্ট সংষ্কৃতিবান, জীবিকাবাদীদের বা মননশীল বোদ্ধা, নারীপ্রগতি কর্মীদের বা শিল্পী খেলোয়াড় রকস্টার ওমেনাইজার হার্টথ্রব মুক্তযৌনতারচারণ বহুবল্লভ স্তাবকদের, তাদের নিজ নিজ ধরনের উপযোগী হিজাবভাবনা আছে, নারী পুরুষ নির্বিশেষে হিজাববন্দনায় মেতে উঠেছে, শরীর বিভিন্নভাবেই দেখা যায়, কোনো সমাজেই শরীর দেখা বন্ধ থাকে না, কিন্তু প্রতিটি সমাজ মুখ ঢেকে দিতে চায়, নারীর বিমুখতা তার আরাধ্য, শরীর কখনো সমস্যা নয়, শরীর কখনো মুখ্য নয়, নারী একটি সমস্যাই, তাই কর্তা ও রসুল দুজনের এমন ব্যতিব্যস্ত তৎপরতা, নারীর মুখ ঢেকে দিতে পারা, তাকে বিমুখ করতে পারা, অর্ধেক জনসাধারণকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে পারা, ক্ষমতাবানদের খালি কাউকে বঞ্চিত করতে ভালো লাগে, কাউকে দলিত করতে ভালো লাগে, হিজাব একটি দিক, শ্রম আত্মসাৎ আরেকটি দিক, নারী ও দলিত মিলে সমস্যার পাহাড়টা বিশাল, উপমহাদেশ তাই তীব্র সংকটে জর্জরিত, জঙ্গিহানা ভুলিয়ে রেখেছে আমাদের, যেমন এইডস ভুলিয়ে রেখেছে ম্যালেরিয়াকে, ক্ষমতাবানদের এ হলো আরেকটি দিক, হিজাব, বিমুখতা, নিজের কাছ থেকে নিজেকে বিমুখ করে রাখা।
৭ টি মন্তব্য/প্রতিক্রিয়া এসেছে এ পর্যন্ত:
আলোচনায় অংশগ্রহণ করতে নিচের মন্তব্য-ফর্ম ব্যবহার করুন:
* ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
*** নিবন্ধিত লেখকদের প্রতি: লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের তালিকাভুক্তি নিশ্চিত করতে লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন।














[মন্তব্য-লিন্ক]
চট্টগ্রামে দামপাড়ার চট্টেশ্বরী রোডে এ.আই.জি মাদ্রাসার উল্টোদিকে এক বিল্ডিংয়ের ছাদে একটা বিলবোর্ড আছে ‘কনডেন্সড মিল্ক’এর বিজ্ঞাপনে এক নারী মডেল শোভা পাচ্ছিল, কয়েকদিন আগেই হঠাৎ লক্ষ্য করলাম মডেলের মুখটা কালো রঙ দিয়ে পুরোপুরি লেপ্টে দেয়া হয়েছে — প্রথমে কিছুই বুঝতে পারিনি এই উদ্ভট খেয়ালের, কিন্তু একটু পরেই বুঝতে পারলাম — ওই মডেলের মুখ মাদ্রাসা থেকে দেখা যায়, তাই এই ব্যবস্থা। মজার ব্যাপার হচ্ছে রঙীন সালোয়ার কামিজ পরা পুরো দেহকাণ্ড অক্ষত আছে, সেখানে কালি লেপ্টানো হয়নি। মনে পড়ল একবার লিখেছিলাম হিজাব চায় মুখ ঢেকে দিতে, সারাদিনই কত ছাইভস্ম লিখি, কিন্তু এই কথাটি বলা যায় খুব সত্য লিখেছি।
[মন্তব্য-লিন্ক]
ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং!
[মন্তব্য-লিন্ক]
চট্টেশ্বরী রোড! এই না-পসন্দ্ নামের বদলে একে এ.আই.জি. মাদ্রসা রোড নামে পরিচিত করতে চান অনেকে। কোনো কোনো দোকানের সাইনবোর্ডেও সেরকম লেখা দেখেছি বলে মনে পড়ছে। কিন্তু ওই মাদ্রাসাটার অবস্থান যে ঠিক কোথায়, বলতে পারব না — অন্তত এই মুহূর্তে মনে করতে পারছি না। তবে এই লেখা আর লেখকের মন্তব্য পড়তে গিয়ে মনে পড়ছে আমেরিকা-প্রবাসী ইরানি শিল্পী শিরিন নিশাত-এর বিখ্যাত সিরিজ-ছবি ‘Women of Allah’-এর কথা, ওই সিরিজের অন্যতম ছবি ‘I Am Its Secret’-এর কথা।
[মন্তব্য-লিন্ক]
টুইটারে আমার নারী বিষয়ক তিনটি টুইট।
[মন্তব্য-লিন্ক]
রাস্তাঘাটে চোখ কান খোলা রাখলে অনেক সংলাপ শোনা যায়, কিন্তু কখনো কখনো কিছু সংলাপ নাট্যসাহিত্যকেও হার মানায় — হয়ে ওঠে অনন্যসাধারণ। তেমনি একটা শুনলাম গতকাল গোলপাহাড়ের মোড়ে এক স্কুল ইউনিফর্ম পরা মেয়ের কাছ থেকে। মেয়েটি যার হাত ধরে হাঁটছে তিনি বোরখা পরা, উল্টোদিক থেকে আসা এক মহিলার সাথে দুজনের আলাপ পরিচয় হচ্ছে, যার হাত ধরে আছে মেয়েটি তিনি অন্য মহিলাকে বলছেন, আমি ওর খালা। মেয়েটি বলছে, ও আমার খালা না — আলখাল্লা!
[মন্তব্য-লিন্ক]
হিজাব ও উন্মুক্ততা পাশাপাশি দেখে
পড়ুন Birute Regineএর সাম্প্রতিক ব্লগপোস্ট : Sex Appeal and Strutting our Stuff: Sexual Power or Real Power?
[মন্তব্য-লিন্ক]
হ্যাঁ, চোখ কান খোলা রাখলে রিকশালিখন, ট্যাক্সিলিখন, টেম্পোলিখন, রাইডারলিখন, চাঁদেরগাড়িলিখন, বাসলিখন, ট্রাকলিখনেও নারীর বিরুদ্ধে অনেক জঘন্যকথন পাওয়া যায়। আর বাংলাদেশে এই পরিবহনলিখনের ব্যাপ্তি অনেক বড়। তেমনি একটি ট্রাকলিখন আজ চোখে পড়ল।
কী বিভৎস মানসিকতার বেলেল্লা প্রচারণা!