মাসুদ করিম

মাসুদ করিম


সংক্ষিপ্ত পরিচিতি

লেখক। যদিও তার মৃত্যু হয়েছে। পাঠক। যেহেতু সে পুনর্জন্ম ঘটাতে পারে। সমালোচক। কারণ জীবন ধারন তাই করে তোলে আমাদের।



যে দেশে আমরা

যে দেশে আমরা থাকি। যে দেশের ভেতর আমাদের বসবাস। যেখানে মাটির গন্ধ পাই। শেকড় যেখানে অনেক গভীরে প্রোথিত হয়ে যায়। আবার তুমি আমাকে ভালোবাসবে। আবার আমি তোমাকে খুঁজে পাব। সব তো হারিয়েছি। কোথাও কোনো সন্ধান আর খুঁজে পাচ্ছি না। আমাকে কারা চেনে? আমাদের কোথায় থাকতে হবে? দিনগুলোরাতগুলো ! কিন্তু আমাদের ভ্রমনপঞ্জী আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কোনো কাগজপত্র কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের নিজেদের ভেতর কেউ কেউ সব জানে। তাদের জানা আমাদের কেউ নয়। আমরা আতন্কগ্রস্ত। হতাশায় নিঃশেষিত। বৈষম্যে বিপর্যস্ত শরণার্থী। কার সময় আছে আমাদের দেবার। জীবন আমাদের নয়! কে? পারবে? আমাদের তোমার কাছে রাখতে? কথা তো তুমি বলবে না। আমরাও কিছু বলছি না। মঞ্চগুলো প্রতিটি তোমার চোখে গেঁথে আছে। প্রতিটি বিস্ফোরণ প্রয়োজনীয় ষড়যন্ত্রের উল্লাস ছড়িয়েছে দেশে দেশে। আমাদের বিদ্রোহ আমাদের বিরুদ্ধেই লেলিয়ে দেয়া হয়েছে। শুনছো ? আমার ভালোবাসা। আমার একুশ। আমার ভাষা। ভূখন্ড তাদের। তোমার কাছে আমাদের কী সব হারিয়ে গেছে? সেই সমগ্র ইতিহাস। সব ভালোবাসা। সব বন্ধু। সব যোদ্ধা। সব গণহত্যা। গণপ্রজাতন্ত্র! হে ভালোবাসা। হে বিশ্বাসঘাতক? যে দেশের হৃদয়ে আমরা থেকেছি। যা রক্তের মতো নিঃশেষিত হয় না কখনো। তার থেকে দূরে দীর্ণ হতে।আমাদের বাসস্থান থেকে আমাদের উচ্ছেদ করতে। তোমার ভেতরে এখন যাদের বসবাস।আর আমরা উপদ্রুত। তবুও দাঁড়িয়ে আছি। তোমাকেই খুঁজে খুঁজে।আমাদের যা কিছু। যা কিছু তোমারও।সেখানে এখনো বয়ে বেড়াই আমাদের দিনগুলো আমাদের রাতগুলো। মাটির গন্ধ আর শেকড়ের নির্যাস আমাদের ভেতরে অতীতের চেয়েও আরো বর্তমান হয়ে আরো বিরল না থেকে শুধু আমাদেরই ভেতর গভীর সংকটের মতো আমাদের দিনগুলোরাতগুলো তোমার মধ্যে আমাদের দেশকে নিঃশ্বাসের মতো গোপন রাখছে। চারিদিকে সর্বস্ব ছিনিয়ে নেয়া আগুন। দম বন্ধ হয়ে আছে। যে দেশে আমরা থাকি তার। যে দেশে আমরা আছি আমাদের। তুমি বলছ। আমরা শুধু তাকিয়ে আছি। কাঁদছি। কেউ কাউকে না জড়িয়ে। আমাদের কথা ভাবছি। হাত ধরো। হে বিছিন্ন। দেখা যাক আর না দেখা যাক। (দীর্ঘশ্বাস)

পোস্ট কিংবা মন্তব্যে প্রকাশিত মতামত কোন অবস্থাতেই মুক্তাঙ্গন কর্তৃপক্ষের মতামতের প্রতিফলন নয়। বক্তব্যের দায়ভার লেখক এবং মন্তব্যকারীর নিজের। শুধুমাত্র "মুক্তাঙ্গন" নামের আওতায় প্রকাশিত বক্তব্যই ব্লগের যৌথ অবস্থানকে নির্দেশ করে।


১ টি মন্তব্য/প্রতিক্রিয়া এসেছে এ পর্যন্ত:

  1. স্বল্প পরিসরে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় অবতারণার দুর্লভ ক্ষমতা রয়েছে আপনার। এর প্রতিটি বিষয় নিয়ে পৃথক পৃথক আরো অনেক লেখা চাই আপনার কাছ থেকে ভবিষ্যতে।

আলোচনায় অংশগ্রহণ করতে নিচের মন্তব্য-ফর্ম ব্যবহার করুন:

=নিয়মাবলি=
* ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
*** নিবন্ধিত লেখকদের প্রতি: লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের তালিকাভুক্তি নিশ্চিত করতে লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন।


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
------------(মাউস ক্লিক করে বাংলা লিখুন)------------


বাংলায় মতামত লিখতে নিচের যে কোন একটি পদ্ধতি বেছে নিন:
(ক) সংযুক্ত চারটি বাংলা কী‌বোর্ডের (ইউনিজয়, ফোনেটিক, প্রভাত) যে কোন একটি বেছে নিয়ে; অথবা, (খ) গুগল বাংলা ট্রান্সলিটারেশন টুল ব্যবহার করেও সহজে বাংলা লেখা সম্ভব। বাংলা অক্ষর চালু/বন্ধ করতে ctrl+g চাপুন। শব্দটি ইংরেজী হরফে লিখে ফেলে স্পেসবার চাপুন, তাহলেই সেটি বাংলায় রূপান্তরিত হবে (একই শব্দের একাধিক বানান-বিকল্প শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করে দেখে নেয়া যায়); অথবা, (গ) মাউস ক্লিক করে বাংলা লিখুন; অথবা, (ঘ) আপনার কম্পিউটারে অভ্র কীবোর্ড স্থায়ীভাবে ইনস্টল করে নিয়ে। কীবোর্ডগুলোর ব্যবহার বা লে‌-আউট জানা না থাকলে "বাংলা বর্ণমালা বিভ্রাট" লিংক অথবা "বাংলা কীবোর্ড লে-আউট" লিংক থেকে বিস্তারিত জেনে নিন। এরপরও সমস্যার সম্মূখীন হলে ব্লগ এডমিন এর কাছে সাহায্যের জন্য লিখুন।