মুক্তাঙ্গন

rss-posts rss-comments
  • ব্লগবাড়ি
  • উদ্যোগ
    • মুক্তাঙ্গন পোর্টাল
      • Muktangon Facebook Group
      • মুক্তাঙ্গন ওয়ার্কগ্রুপ
    • ICSF PORTAL
      • E-Library '71
      • Media Archive '71
      • ICSF Blog
      • ICSF Discussion Groups
      • ICSF-Wiki Coordination Project
  • ইতিবৃত্ত
    • মুক্তাঙ্গন ঘোষণা
    • কৃতজ্ঞতা স্বীকার
  • লিখতে আগ্রহী?
    • সম্পাদনা ও মডারেশন
    • লেখক ক্যালেন্ডার
  • যোগাযোগ
  • কারিগরি সাহায্য
    • Bangla Settings
    • Keyboard layouts
    • কারিগরি জিজ্ঞাসা
    • সমস্যা রিপোর্ট করুন
  • আর্কাইভ
  • আনবাড়ি

আবু নঈম মাহতাব মোর্শেদ

আবু নঈম মাহতাব মোর্শেদ


সংক্ষিপ্ত পরিচিতি

জন্ম ১৭ জানুয়ারি, ১৯৭৩। চাকরিজীবী। চলচ্চিত্র নির্মাণে আগ্রহী। পছন্দ করি খেতে, ঘুরতে, আড্ডা দিতে।




  • অন্দরমহল



    • নিবন্ধন | পাসওয়ার্ড পুনরুদ্ধার


  • অক্ষরের আকার



    লেখাকে ঘিরে আলোচনা

      ১৮ সেপ্টেম্বর ২০০৮, বৃহস্পতিবার
    • মন্তব্যে~মুজিব মেহদী

    • ১৭ সেপ্টেম্বর ২০০৮, বুধবার
    • মন্তব্যে~সৈয়দ তাজরুল হোসেন

    • ১৬ সেপ্টেম্বর ২০০৮, মঙ্গলবার
    • মন্তব্যে~পার্থ সরকার

    • ১৪ সেপ্টেম্বর ২০০৮, রবিবার
    • মন্তব্যে~মনজুরাউল

    একটি সাধাসিধা প্রশ্ন

    লিখেছেন: আবু নঈম মাহতাব মোর্শেদ | ১৪ সেপ্টেম্বর ২০০৮, রবিবার | ৩০ ভাদ্র ১৪১৫

    বিষয়: এই সময়, ধর্ম ব্যবসা, বিনোদন | ৪ টি মন্তব্য | ইমেইল / প্রিন্ট করুন: Email This Post Print This Post

    Share Tweet

    সম্প্রতি বাংলাদেশে আরো একটি বেসরকারি টিভি চ্যানেল তাদের যাত্রা আরম্ভ করেছে — দিগন্ত টেলিভিশন। ঝকঝকে ছবি এই চ্যানেলটির। যতটুকু শুনেছি এবং দেখেছি তাতে মনে হয়েছে এই চ্যানেলটির মূল অনুষ্ঠান সংবাদভিত্তিক। তবে কিছু নাটক, গান ও অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠানও তারা পরিবেশন করছে। যাই হোক, আমার বলবার বিষয় তা নয়। আমি যা বলতে চাই হয়তো আপনারা সকলেই তা জানেন। আর তা হলো : এই চ্যানেলটি জামায়াত ইসলাম বাংলাদেশ নামক মৌলবাদী সংগঠনটির নেতাকর্মীদের পরিচালনায় সম্প্রচারিত হচ্ছে। অনেকে মনে করেন, জামায়াত ইসলাম ইলেকট্রনিক মিডিয়ায় নিজের অবস্থান সুদৃঢ় করার জন্য এবং নিজস্ব মতাদর্শ প্রচারের জন্য এই চ্যানেলটি খুলেছে।

    দু-চারদিন আগে এই চ্যানেলে বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীর একটি গান প্রচারিত হয়। দেশের বিভিন্ন প্রতিথযশা শিল্পীর গান, নাটক ও অন্যান্য অনুষ্ঠানও এ-চ্যানেলে নিয়মিত প্রচারিত হচ্ছে। এখন আমার প্রশ্ন : জামায়াত সমর্থিত এই চ্যানেলে আমাদের মুক্তমনা প্রগতিশীল শিল্পীবৃন্দ তাঁদের কাজ প্রচার করতে দিয়ে যুদ্ধাপরাধী মানবতাবিরোধী ধর্মব্যবসায়ী এই দুষ্টচক্রকে তাদের মতাদর্শ প্রচারে সহায়তা করছেন না কি?

    Share Tweet
       
    পোস্ট কিংবা মন্তব্যে প্রকাশিত মতামত কোন অবস্থাতেই মুক্তাঙ্গন কর্তৃপক্ষের মতামতের প্রতিফলন নয়। বক্তব্যের দায়ভার লেখক এবং মন্তব্যকারীর নিজের। শুধুমাত্র "মুক্তাঙ্গন" নামের আওতায় প্রকাশিত বক্তব্যই ব্লগের যৌথ অবস্থানকে নির্দেশ করে।


    ৪ টি মন্তব্য/প্রতিক্রিয়া এসেছে এ পর্যন্ত:

    1. ১
      মনজুরাউল মনজুরাউল লিখেছেন:
      ১৪ সেপ্টেম্বর ২০০৮, রবিবার সময়: ৭:৫৪ অপরাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      হ্যাঁ করছেন।এই সকল তথাকিথত মুক্তমনা,প্রগতিশীল শিল্পী-কলাকুশলীরা “ভাঁজখাত্তয়া ত্বত্ত্বে” বিশ্বাস করেন। যেখানে যাওয়ার কথা নয়, সেখানে যাওয়ার যুক্তিতে বলেন – ‘শিল্পের কোন জাত নেই’!

      বিষয়টা নিয়ে বেশি কিছু বলতে ভাললাগছে না। এখানে আপনি আব্দুল হাদী ছাড়াত্ত, আপেল মাহমুদ, দিলরুবা, শাকিলা জাফর.. এদের পাবেন। ক্রমে ক্রমে অনেক ‘ধর্মনিরপেক্ষ’ সুশীলদেরও পাবেন।

      Reply
    2. ২
      পার্থ সরকার লিখেছেন:
      ১৬ সেপ্টেম্বর ২০০৮, মঙ্গলবার সময়: ৮:৩৫ পূর্বাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      ঐ টিভি চ্যানেলের মালিক একাত্তরের ঘাতক, যুদ্ধাপরাধী। বিশদ জানতে পড়ুন:

      http://www.thedailysangbad.com/index.php?news_id=14144&nature=1&cat_id=1&date=2008-08-30

      Reply
    3. ৩
      সৈয়দ তাজরুল হোসেন লিখেছেন:
      ১৭ সেপ্টেম্বর ২০০৮, বুধবার সময়: ৪:৩৯ অপরাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      আমাদের সুশিল সমাজ, শিল্পী সমাজ প্রগতিশীলতার বড়াই করেন । নিজেদেরকে সমাজ এবং রাষ্ট্রের মাথা এবং বিবেক ভাবেন । কিন্তু তারা যে কতো বড় আপসকামী এবং সুবিধাবাদী সেটা বোধ হয় সাম্প্রতিক সময়ে কিঞ্চিৎ পরিষ্কার হয়েছে । এনারা সদল বলে কিছু দিন জলাপাই কোর্তার ভজনা করেছেন, কেউ কেউ সময় বুঝে দীর্ঘ্য দিন শীত নিদ্রায় ছিলেন এবং এখন ধীরে ধীরে এখানে ওখানে সভা সমিতিতে যাচ্ছেন । পত্রিকায়, টিভিতে নিজেদের উপস্থিতির জানান দিচ্ছেন ।

      এনারা সময় সময় জামায়াতীদের যুদ্ধাপরাধী বলেন, সভ্যতার শত্রু বলেন আবার সময় সময় ‘কৌশলগত কারনে’ মৌনতার আশ্রয় নেন ।

      শীগ্রই এনাদের অনেককে দেখা যাবে ‘দীগন্তে’ বসে ‘সামাজিক অনুশাসনে ধর্মের গুরুত্ব’, কিংবা ‘বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী’র অপরিহার্যতা’ সম্পর্কে জ্ঞানগভীর আলোচনা করছেন এবং বলছেন, স্বাধীনতার ৩৮ বছর পর কে স্বাধীনতার পক্ষে আর কে বিপক্ষে সে বিতর্ক অহেতুক ।

      Reply
    4. ৪
      মুজিব মেহদী মুজিব মেহদী লিখেছেন:
      ১৮ সেপ্টেম্বর ২০০৮, বৃহস্পতিবার সময়: ৩:২২ অপরাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      সব শিল্পী-সাহিত্যিক যে প্রগতিশীল হবেন তা তো নয়, কেউ কেউ রক্ষণশীলও আছেন, থাকবেন। যারা প্রকাশ্যেই আছেন তাদের নিয়ে সমস্যা কম, সমস্যা তাদের নিয়ে যারা স্বরূপ লুকিয়ে থাকেন।
      ‘দিগন্ত’ প্রচারে নামায় এই সুবিধাটা হলো যে, এখন চেনা যাবে নিজেদের বিশেষায়িত ঘরবাড়ি ছিল না বলে কারা এতদিন স্বরূপ লুকিয়ে অন্যদিকে হাঁটাচলা করেছে।

      Reply

    আলোচনায় অংশগ্রহণ করতে নিচের মন্তব্য-ফর্ম ব্যবহার করুন:

    =নিয়মাবলি=
    * ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
    ** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
    *** নিবন্ধিত লেখকদের প্রতি: লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের তালিকাভুক্তি নিশ্চিত করতে লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন।
    >>প্রত্যুত্তরটি না পাঠাতে মনস্থির করলে "এখানে" ক্লিক করুন<<


    অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
    ------------(মাউস ক্লিক করে বাংলা লিখুন)------------
    ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ
    ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ
    স হ ক্ষ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ । ॥ ৳ র-ফলা‌‌‌
    অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ     য-ফলা
      া ি ী ু ূ ৃ ে ৈ ো ৌ     রেফ
      ০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯     ZWNJ
    স্পেসবার নতুন লাইন যুক্ত করুন/হসন্ত ZWJ


    বাংলায় মতামত লিখতে নিচের যে কোন একটি পদ্ধতি বেছে নিন:
    (ক) সংযুক্ত চারটি বাংলা কী‌বোর্ডের (ইউনিজয়, ফোনেটিক, প্রভাত) যে কোন একটি বেছে নিয়ে; অথবা, (খ) গুগল বাংলা ট্রান্সলিটারেশন টুল ব্যবহার করেও সহজে বাংলা লেখা সম্ভব। বাংলা অক্ষর চালু/বন্ধ করতে ctrl+g চাপুন। শব্দটি ইংরেজী হরফে লিখে ফেলে স্পেসবার চাপুন, তাহলেই সেটি বাংলায় রূপান্তরিত হবে (একই শব্দের একাধিক বানান-বিকল্প শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করে দেখে নেয়া যায়); অথবা, (গ) মাউস ক্লিক করে বাংলা লিখুন; অথবা, (ঘ) আপনার কম্পিউটারে অভ্র কীবোর্ড স্থায়ীভাবে ইনস্টল করে নিয়ে। কীবোর্ডগুলোর ব্যবহার বা লে‌-আউট জানা না থাকলে "বাংলা বর্ণমালা বিভ্রাট" লিংক অথবা "বাংলা কীবোর্ড লে-আউট" লিংক থেকে বিস্তারিত জেনে নিন। এরপরও সমস্যার সম্মূখীন হলে ব্লগ এডমিন এর কাছে সাহায্যের জন্য লিখুন।

    কপিরাইট © ২০০৮ নির্মাণ | ওয়ার্ডপ্রেস নির্ভর "মুক্তাঙ্গন" এর থীম রিফিউলড.নেট এর সৌজন্যে