পাশের কামরা

যা খুঁজছেন

আর.এস.এস. ফীড

মুক্তাঙ্গনে লিখছেন

সম্পাদনা ও মডারেশন

এই ব্লগটিকে আমরা সিরিয়াস আলোচনার একটি কার্যকর ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চাইছি। আপনার সক্রিয় অংশগ্রহণ এই সমবায়ী স্বপ্ন পূরণে সহায়ক হবে বলেই আমাদের বিশ্বাস। মুক্তাঙ্গন-এর লক্ষ্য উদ্দেশ্য ও অবস্থান নিয়ে আপনার সম্ভাব্য প্রশ্নের উত্তর ‘মুক্তাঙ্গন ঘোষণা’ শীর্ষক এই লিন্কটিতে যথাসাধ্য দেয়ার চেষ্টা করা হয়েছে (অনুবাদের কাজ চলছে)। নিবন্ধন, লেখালিখি এবং প্রোফাইল তথ্য সংক্রান্ত করণীয় ধাপগুলো এই লিন্কটিতে বর্ণনা করা হয়েছে (দ্রষ্টব্য # ১)।

এখানে লেখালিখির ক্ষেত্রে সময়কাল, বিষয়বস্তু, আঙ্গিক ও প্রকরণগত কোনো সীমারেখা নেই। তবে কেবল কবিতা বা গল্প হিসেবে লেখা পোস্ট ছাপানোর জন্য মুক্তাঙ্গন উপযুক্ত স্থান নয়। পোস্ট বা মন্তব্যের ব্যাপারে এ-মুহূর্তে মুক্তাঙ্গন-এর কোনো লিখিত মডারেশন নীতিমালা নেই এবং আমাদের বিশ্বাস তা প্রণয়নের কোনো প্রয়োজনও হবে না। তবে নিম্নলিখিত কিছু সাধারণ বিষয়ে আমরা একমত হয়েছি :

১। ব্যক্তিগত আক্রমণমূলক, মানহানিকর, কলহমূলক বা বিদ্বেষমূলক যে-কোনো কনটেন্ট বিনা নোটিশে সম্পাদনা করা যেতে পারে।
২। আলোচনার সুনির্দিষ্ট বিষয় বহির্ভূত অপ্রাসঙ্গিক কনটেন্ট সম্পাদনা করা যেতে পারে।
৩। আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহিতকারী বা পণ্ডকারী কনটেন্ট (যেমন: ফ্লাডিং) সম্পাদনা করা যেতে পারে।
৪। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কিংবা যে-কোনো বর্ণবাদী, লিঙ্গবৈষম্যবাদী ও মৌলবাদী চিন্তাভাবনা প্রচারের ক্ষেত্র এই ব্লগ নয়।
৫। মডারেশন/সম্পাদনা টীম ছাড়াও পোস্টলেখকের নিজেরও অধিকার রয়েছে তাঁর পোস্ট-কেন্দ্রিক আলোচনাকে নিয়ন্ত্রণ করার এবং প্রয়োজনে মডারেট করার।
৬। পোস্ট এবং মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে; আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
৭। এখানে ক্রস পোস্টিং সংক্রান্ত কোনো বাধানিষেধ নেই। তবে মুদ্রিত আকারে নির্বাচিত ব্লগের সংকলন প্রকাশের ক্ষেত্রে কপিরাইট ও অন্যান্য নীতিমালা ও পদ্ধতি কী হওয়া উচিত তা ভবিষ্যতে সবার সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে।
৮। লেখক ও মন্তব্যকারীদের প্রাইভেসি ও ব্যক্তিগত তথ্যাদি সংরক্ষণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে এবং অন্য সকলেও এ ব্যাপারে শ্রদ্ধাশীল থাকবেন বলে আমরা আশাবাদী।
৯। মডারেট ‘করা’ বা ‘না করা’-র প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন দেখা দিলে সবসময়ই আমাদের চেষ্টা থাকবে মডারেট না করার দিকে।
১০। যে-কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত করার সম্ভাবনা বা প্রয়াস (যেমন: হ্যাকিং, মাল্টিপল রেজিস্ট্রেশন) রোধে ব্লগ প্রশাসকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

এ লেখার বিষয়ে কোন মন্তব্য করতে হলে নিচের ফর্ম ব্যবহার করুন:

Ekushey Inline virtual Bangla keyboard
------------(মাউস ক্লিক করে বাংলা লিখুন)------------

নিবন্ধিত লেখকদের প্রতি: লেখক-পাতায় প্রকাশিত মন্তব্যের তালিকায় সদ্য পেশকৃত এই মন্তব্যটির তালিকাভুক্তি নিশ্চিত করতে লগিন করা অবস্থায় মন্তব্য করুন

বাংলায় মতামত লিখতে হলে:

(ক) উপরের চারটি বাংলা কী‌বোর্ডের (বিজয়, ইউনিজয়, ফোনেটিক, প্রভাত) যে কোন একটি ব্যবহার করুন [সৌজন্যে: হাসিন হায়দার]; অথবা,
(খ) মাউস ক্লিক করে বাংলা লিখুন [সৌজন্যে: মানচুমাহারা]; অথবা,
(গ) অভ্র কীবোর্ড ইনস্টল করে নিয়ে ব্যবহার করুন [সৌজন্যে: ওমিক্রনল্যাব]।

কীবোর্ডগুলোর ব্যবহার বা লে‌-আউট জানা না থাকলে "বাংলা বর্ণমালা বিভ্রাট" লিংক অথবা "বাংলা কীবোর্ড লে-আউট" লিংক থেকে বিস্তারিত জেনে নিতে পারেন।