পাশের কামরা

যা খুঁজছেন

আর.এস.এস. ফীড

মুক্তাঙ্গনে লিখছেন

লিখতে আগ্রহী?

এই ব্লগে নিবন্ধন বা অংশগ্রহণের আগে সনির্বন্ধ অনুরোধ করবো নীচের লিন্ক (ইতিবৃত্ত) থেকে “মুক্তাঙ্গন ঘোষণা”-টি পড়ে নেয়ার জন্য: http://www.nirmaaan.com/blog/about/muktangon_declaration

১. কারা মুক্তাঙ্গনে লিখতে পারেন?

ক) সাধারণভাবে “মন্তব্য” (comment) আকারে যে কেউই মুক্তাঙ্গনে লিখতে পারেন নির্দিষ্ট কোন পোস্টের বিপরীতে।

খ) “পোস্ট” লিখতে হলে ব্লগারকে/লেখককে ন্যুনতম Contributor পর্যায়ের ব্যবহারকারী হতে হবে।

গ) যে কেউ নিবন্ধন (Register) করতে পারেন মুক্তাঙ্গনে। নিবন্ধনকারীরা প্রাথমিকভাবে “Subscriber” পর্যায়ের ব্যবহারকারী হিসেবে একাউন্ট (access) লাভ করেন, যা Contributor (বা সদস্য ব্লগার) পর্যায়ের ঠিক আগের ধাপ। সে কারণে নতুন নিবন্ধনকারীরা তখনি ব্লগ লিখতে পারেন না। তবে Subscriber বা সদস্য হিসেবে তারা সাইটে ছাপানো সংরক্ষিত এলাকার পোস্ট বা মন্তব্য পড়তে পারেন, যদি সে ধরণের কোন কনটেন্ট থেকে থাকে। আবার, “মন্তব্য” করা যদি লগইন সাপেক্ষে হয়ে থাকে, সেক্ষেত্রেও Subscriber একাউন্ট কাজে লাগে।

২. কিভাবে মুক্তাঙ্গনের Contributor (বা সদস্য ব্লগার/লেখক) বা তদুর্ধ পর্যায়ের ব্যবহারকারী হওয়া যায়?

ক) মুক্তাঙ্গনে দু’ভাবে ‘পোস্ট লেখার অধিকারী’ লেখক বা Contributor (সদস্য ব্লগার) হওয়া যায়। এখানে পোস্ট লেখার বিষয়টি সবার জন্য উম্মুক্ত অধিকারের পর্যায়ে পড়েনা।

খ) প্রথমত এবং প্রধানতঃ ব্লগ এডমিনের পক্ষ থেকে সরাসরি আমন্ত্রণ এবং তা accept করার মাধ্যমে Contributor পর্যায়ের ব্যবহারকারী হওয়া যায়, যারা পোস্ট লিখতে পারবেন।

গ) দ্বিতীয়তঃ Subscriber একাউন্টকে Contributor একাউন্টে উন্নীতকরণের মাধ্যমেও পোস্ট লেখার অধিকারসম্পন্ন ব্যবহারকারী হওয়া যায়।

ঘ) কার্যকারীতার জন্য দ্বিতীয় পদ্ধতিটিতে তথ্য একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। অর্থাৎ, Subscriber হিসেবে নিবন্ধিত ব্লগার নিজের সম্বন্ধে যত বেশী তথ্য প্রদান করবেন, তার সম্বন্ধে সিদ্ধান্তগ্রহণ ততো সহজ হবে। এই তথ্যপ্রদানের বিষয়টি বিভিন্নভাবে হতে পারে। যেমন: (i) ব্যবহারকারী একাউন্টের প্রোফাইলে নিজের সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য দিয়ে এবং ছবি আপলোড করে; (ii) মুক্তাঙ্গনের বিভিন্ন পোস্টে নিয়মিত মন্তব্য করার মাধ্যমে নিজের দৃষ্টিভঙ্গী কিংবা প্রকাশভঙ্গীর ব্যাপারে সদস্য ব্লগারদের মধ্যে একটা ধারণা গড়ে তুলে, যাতে করে সুপারিশ করার বিষয়টি সহজ হয়; কিংবা (iii) ছদ্ম পরিচয়ে যারা লিখতে আগ্রহী তাদের ক্ষেত্রে ব্লগ প্রশাসকের সাথে সরাসরি ইমেইলে যোগাযোগ করার মাধ্যমে: nirman[dot]admin[at]gmail[dot]com । এক্ষেত্রে ব্লগ প্রশাসক বাকী ব্লগারদের সাথে আলোচনাসাপেক্ষে যথাসাধ্য চেষ্টা করবেন যত কম তথ্যের ভিত্তিতে সম্ভব উক্ত একাউন্ট উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করার।

৩. কিভাবে নিবন্ধন (Registration) করবেন?

মুক্তাঙ্গন সাইটের ডানদিকের সাইড বারে চিলেকোঠা নামে একটি প্যানেল রয়েছে যেটির মাধ্যমে নিবন্ধন করা যায়। প্যানেলে “ব্লগার নিবন্ধন” লেখাটির উপর ক্লিক করুন। এটি আপনাকে ভিন্ন একটি পাতায় নিয়ে যাবে। সেখানে আপনাকে নিবন্ধনের জন্য জরুরী তথ্যাদি পূরণ করতে হবে।

ক) প্রথমেই পূরণ করুন “ব্যবহারকারী” ঘরটি, যেটি হবে কার্যত এই সাইটে প্রবেশের ইউজার নেম (User ID)। ইউজার নেম নির্ধারণ করার সময় আপনার সুবিধার্থেই নিম্নলিখিত বিষয়গুলোর দিকে খেয়াল রাখার পরামর্শ দেবো: (i) ইউজার নেম হওয়া উচিত ইংরেজী হরফে, (ii) ক্যাপিটাল অক্ষর যথাসম্ভব এড়ানো উচিত, (iii) আন্তঃ শব্দ (যদি ইউজারনেম একাধিক শব্দ সম্বলিত হয়) কিংবা অন্তরাক্ষর ফাঁক এড়ানো উচিত, (iv) যথাসম্ভব বিভিন্ন চিহ্নাদি এড়ানো উচিত।

খ) এরপর আপনার পছন্দসই ইমেইল ঠিকানা লিখুন নিচের ঘরটিতে। লেখা হয়ে গেলে “রেজিস্টার” বোতামটি ক্লিক করুন।

গ) আপনার প্রদত্ত ইমেইল ঠিকানায় সাইটের পক্ষ থেকে একটি পাসওয়ার্ড পাঠানো হবে। সাইটে প্রথমবারের মত প্রবেশ (log in) করতে এই পাসওয়ার্ডটি ব্যবহার করুন। আপনার ব্যবহারকারী প্রোফাইলে গিয়ে প্রথম সুযোগেই নিরাপত্তামূলক পদক্ষেপ হিসেবে পাসওয়ার্ডটি বদলে নেয়ার পরামর্শ দেব। সেইসাথে অনুরোধ করবো যথাসম্ভব নিজের সম্বন্ধে তথ্য পূরণের যাতে বাকী ব্লগাররাও আপনার সম্বন্ধে জানতে পারেন। ছবি আপলোড করারও সুবিধা আছে সেখানে।

ঘ) নতুন নিবন্ধনকারী হিসেবে আপনি একটি Subscriber একাউন্টের অধিকারী হবেন। উপরে যেমন ব্যাখ্যা করা হয়েছে, Subscriber একাউন্টকে Contributor একাউন্টে উন্নীত করার আগ পর্যন্ত ব্লগ-পোস্ট লেখার জন্য পর্যাপ্ত access তৈরী হয়না।

৪. যে ধরণের লেখার জন্য মুক্তাঙ্গন ব্লগ।

এই ব্লগটিকে আমরা সিরিয়াস আলোচনার একটি কার্যকর ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চাইছি। আপনার সক্রিয় অংশগ্রহণ এই সমবায়ী স্বপ্ন পূরণে সহায়ক হবে বলেই আমাদের বিশ্বাস। মুক্তাঙ্গন-এর লক্ষ্য উদ্দেশ্য ও অবস্থান নিয়ে আপনার সম্ভাব্য প্রশ্নের উত্তর ‘মুক্তাঙ্গন ঘোষণা’ শীর্ষক এই লিন্কটিতে যথাসাধ্য দেয়ার চেষ্টা করা হয়েছে (অনুবাদের কাজ চলছে)। নিবন্ধন, লেখালিখি এবং প্রোফাইল তথ্য সংক্রান্ত করণীয় ধাপগুলো এই লিন্কটিতে বর্ণনা করা হয়েছে (দ্রষ্টব্য # ১)। এখানে লেখালিখির ক্ষেত্রে সময়কাল, বিষয়বস্তু, আঙ্গিক ও প্রকরণগত কোনো সীমারেখা নেই। তবে কেবল কবিতা বা গল্প হিসেবে লেখা পোস্ট ছাপানোর জন্য মুক্তাঙ্গন উপযুক্ত স্থান নয়।

৫. ব্লগ-পোস্ট বা মন্তব্য লেখা সংক্রান্ত বিভিন্ন কারিগরি বিষয়ে সাহায্য দরকার হলে নীচের লিন্কগুলো দেখুন:

http://www.nirmaaan.com/blog/help

http://www.nirmaaan.com/blog/banglahelp

৬. মডারেশন এবং সম্পাদনা নীতিমালা

পোস্ট বা মন্তব্যের ব্যাপারে এ-মুহূর্তে মুক্তাঙ্গন-এর কোনো লিখিত মডারেশন নীতিমালা নেই এবং আমাদের বিশ্বাস তা প্রণয়নের কোনো প্রয়োজনও হবে না। তবে নিম্নলিখিত কিছু সাধারণ বিষয়ে আমরা একমত হয়েছি। এই লিন্কটি দেখুন।

এ লেখার বিষয়ে কোন মন্তব্য করতে হলে নিচের ফর্ম ব্যবহার করুন:

Ekushey Inline virtual Bangla keyboard
------------(মাউস ক্লিক করে বাংলা লিখুন)------------

নিবন্ধিত লেখকদের প্রতি: লেখক-পাতায় প্রকাশিত মন্তব্যের তালিকায় সদ্য পেশকৃত এই মন্তব্যটির তালিকাভুক্তি নিশ্চিত করতে লগিন করা অবস্থায় মন্তব্য করুন

বাংলায় মতামত লিখতে হলে:

(ক) উপরের চারটি বাংলা কী‌বোর্ডের (বিজয়, ইউনিজয়, ফোনেটিক, প্রভাত) যে কোন একটি ব্যবহার করুন [সৌজন্যে: হাসিন হায়দার]; অথবা,
(খ) মাউস ক্লিক করে বাংলা লিখুন [সৌজন্যে: মানচুমাহারা]; অথবা,
(গ) অভ্র কীবোর্ড ইনস্টল করে নিয়ে ব্যবহার করুন [সৌজন্যে: ওমিক্রনল্যাব]।

কীবোর্ডগুলোর ব্যবহার বা লে‌-আউট জানা না থাকলে "বাংলা বর্ণমালা বিভ্রাট" লিংক অথবা "বাংলা কীবোর্ড লে-আউট" লিংক থেকে বিস্তারিত জেনে নিতে পারেন।