সমস্যা রিপোর্ট করুন
মুক্তাঙ্গন ব্লগসাইটে কোন সমস্যা বা bug খুঁজে পেলে অনুগ্রহ করে এখানে মন্তব্য আকারে রিপোর্ট করুন। সমস্যা ছাড়াও আপনার যদি কোন প্রস্তাব বা উপদেশ থাকে যা থেকে এই ব্লগসাইট উপকৃত হতে পারে, তাও জানাতে পারেন আমাদের। আগাম ধন্যবাদ।
১৫ টি মন্তব্য/প্রতিক্রিয়া এসেছে এ পর্যন্ত:
আলোচনায় অংশগ্রহণ করতে নিচের মন্তব্য-ফর্ম ব্যবহার করুন:
=নিয়মাবলি=
* ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
*** নিবন্ধিত লেখকদের প্রতি: লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের তালিকাভুক্তি নিশ্চিত করতে লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন।
* ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
*** নিবন্ধিত লেখকদের প্রতি: লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের তালিকাভুক্তি নিশ্চিত করতে লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন।















[মন্তব্য-লিন্ক]
পোস্টের রাইটিং বক্সটা তুলনামূলকভাবে ছোট। তার চেয়েও অস্বস্তিকর হচ্ছে সম্ভবত ৮ পয়েন্টের টাইপ। এত ছোট যে এডিট করা বা লেখা কষ্টকর। বিজয় থেকে কপি করে এনে পেষ্ট করার পর কার্যত আমি কিছুই পরিষ্কার ভাবে দেখিনা। যে কারণে বানানের মত বিষয়টি ভালভাবে সংশোধন করা যায় না। আশা করি মডারেশন কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন।
ধন্যবাদ।
[মন্তব্য-লিন্ক]
বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ। দেখি কোন স্থায়ী সমাধান বের করতে পারি কিনা। যত দিন তা না হচ্ছে নিচের সমাধানগুলোও একই রকম কার্যকর হবে বলে আমার ধারণা:
১। ৮ পয়েন্টের টাইপ:
“Control+” চেপে আপনার পুরো স্ক্রীন এর প্রতিটি আইটেমের আকারই বড় করা যাবে। লেখার আকারও বড় হবে তাতে। বারবার Ctrl+ (কন্ট্রোল প্লাস) চেপে পছন্দ মত আকার বাড়িয়ে নিন। কাজ শেষ হয়ে গেলে একইভাবে Ctrl- (কন্ট্রোল মাইনাস) চেপে আগের অবস্থায় ফিরিয়ে আনুন আপনার স্ক্রীন।
২। ছোট এডিটিং স্ক্রীন:
ভিজুয়াল এডিটিং প্যানেলের আইকনগুলোর মধ্যে লক্ষ্য করুন একটির নাম “Toggle Fullscreen Mode” (আইকনটি দেখতে অনেকটা টিভি স্ক্রীন এর মত)। সেটি ক্লিক করলে আপনার এডিটিং স্ক্রীন বড় হয়ে যাবে। আইকন ব্যবহার না করতে চাইলে “Alt+Shift+G” চাপলেও একই ফলাফল পাবেন। কাজ শেষ হলে আবার আইকনটি চেপে (কিংবা “Alt+Shift+G” চেপে) আগের অবস্থায় ফিরে যেতে পারবেন।
[মন্তব্য-লিন্ক]
তাৎক্ষণিক সমাধানের জন্য ধন্যবাদ। আশা করছি এবার সমস্যা হবে না।
[মন্তব্য-লিন্ক]
আকস্মিকভাবেই আমি `মুক্তাঙ্গন’-এর পাতায় ইংরেজি অক্ষরগুলো পড়তে পারছি না — সবই দেখাচ্ছে বাঙলা অক্ষরে। বাঙলা লেখা পড়তে কোনো সমস্যা হচ্ছে না (যদিও কিছুদিন বাঙলা অক্ষরগুলো যথাযথভাবে দেখা যায়নি, `solaiman lipi’ থাকা সত্ত্বেও) — কেবল কয়েকটি উদ্ভট যতিচিহ্নের উপদ্রব ছাড়া। একই আদলের অন্য কম্পিউটারে অবশ্য এই গোলমাল নেই। একটি সমাধান পেলে উপকৃত হব।
[মন্তব্য-লিন্ক]
দেখছি। আপনার ব্রাউজার এর ব্যাপারে কিছু তথ্য দিতে পারেন?
[মন্তব্য-লিন্ক]
সোলাইমান লিপিও ঝকঝকে সুন্দরভাবে দেখানোর কথা যদি আপনি পুরো কনফিগারেশনের ধাপগুলো অনুসরণ করে থাকেন। পিসিতে শুধু ফন্ট থাকলেই চলবে না, সে অনুযায়ী ব্রাউজারকেও কনফিগার করতে হবে। বিস্তারিত নির্দেশনা দেয়া আছে। এখানকার বাংলা সাহায্য পাতাটি একটু দেখে নেবেন ধাপগুলোর কোনটা বাদ পড়েছে কিনা?
[মন্তব্য-লিন্ক]
সম্ভবত ব্রাউজার এনকোডিং এর ব্যাপার, ব্রাউজার (আমি জানি না আপনি কোন ব্রাউজার ব্যবহার করছেন) মেনু বার গুলোর কোন একটাতে এনকোডিং সেট করার অপশন আছে। সেখানে গিয়ে ইউনিকোড (ইঊ টি এফ এইট) UNICODE (UTF-8) সেট করলে সমস্যা হবার কথা নয়।
[মন্তব্য-লিন্ক]
আচ্ছা, লিংক দেওয়ার পদ্ধতিটি ছাড়া লেখার মাঝখানে ছবি আপলোড করে সেটা সেট করা যায় কীভাবে? কেউ জানাবেন?
[মন্তব্য-লিন্ক]
পোস্টে ছবি আপলোড করতে:
এডিট এরিয়ার প্যানেলটির ঠিক উপরেই লক্ষ্য করুন “Upload/Insert” নামে কয়েকটি আইকন রয়েছে। এগুলো দিয়ে বিভিন্ন ধরণের মিডিয়া আপলোড করা যায়। সবার বাঁয়ে যেটি রয়েছে সেটি ছবির জন্য।
মন্তব্য ঘরে ছবি আপলোড করতে:
মন্তব্য ঘরে সরাসরি ফাইল (ছবি কিংবা অন্য কোন ফাইল) আপলোডের ব্যবস্থা ইচ্ছে করেই রাখা হয়নি, নিরাপত্তাজনিত কারণে। তবে বিকল্প দু’টো ব্যবস্থা আছে:
১) হার্ডডিস্ক থেকে ছবি নিতে হলে, সেটা আগে সার্ভারে আপলোড করে নিতে হবে। লগইন করার পর এডমিন এরিয়াতে বাঁ দিকে দেখুন “add media”। আপলোড হয়ে গেলে সেখান থেকে ছবির URL টা কপি করে নিন। এবার মন্তব্য ঘরের “ছবি” লেখা বোতামটি ক্লিক করুন, পপ্আপ্ আসবে। সেখানে URL টি paste করে দিন। তাতেই ছবিটি প্রদর্শিত হওয়ার জন্য প্রয়োজনীয় কোড বসে যাবে।
২) আর অন্য কোন সাইট থেকে (ইতোমধ্যে অনলাইনে থাকা) ছবি মন্তব্য ঘরে যুক্ত করতে চাইলে সেটা আরও সোজা সাপ্টা। ঐ ছবির URL টা কপি করে নিয়ে আসুন (ছবির ওপর মাউস রেখে ডান-বোতাম ক্লিক করে)। এবার সেই URL মন্তব্য ঘরের “ছবি” বোতামটি ক্লিক করে বসিয়ে দিন।
ধন্যবাদ।
[মন্তব্য-লিন্ক]
উপায় বাতলে দেয়ার জন্য ধন্যবাদ। ওয়ার্ডপ্রেসে নতুন, তাই বুঝে উঠতে কিছুটা সময় লাগছে।
আমার মনে হয়, এরকম ছোটখাটো সমাধানগুলো এক জায়গায় সাজিয়ে রাখা যেতে পারে, তাহলে আমার মতো কম্পুকানাদের বারবার অত্যাচার থেকে কিছুটা হলেও রেহাই পাবেন। প্রশ্নটা করার আগে আমি খুঁজেছি যে উত্তরটা কোথাও দেয়া আছে কিনা, কিন্তু পাই নি। সাহায্য পৃষ্ঠায় এই টিপসগুলো রাখা যেতে পারে।
[মন্তব্য-লিন্ক]
ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। পুরোপুরি একমত। এমনই কিছু একটা করা দরকার আসলে, প্রতিটা খুঁটিনাটি বিষয়ের উপর আলোকপাত করে।
[মন্তব্য-লিন্ক]
আমি দুইবার (ভিন্ন নামে) রেজিষ্ট্রেশন করার পরও কনফার্মেশন ই-মেইল পেলাম না কেন বুঝলামনা।
[মন্তব্য-লিন্ক]
আপনার দু’টো নিবন্ধনই আমাদের রেকর্ডে দেখাচ্ছে। দু’টোর ক্ষেত্রেই আপনার কাছে কনফার্মেশন URL সম্বলিত ইমেইল যাওয়ার কথা। আমাদের রেকর্ডে আপনার দু’টো একাউন্টই দেখাচ্ছে Unverified হিসেবে, অর্থাৎ আপনার পক্ষ থেকে কনফার্ম করে নিবন্ধনের চূড়ান্ত ধাপ সম্পন্ন করা হয়নি। আরেকটি সম্ভাবনা – আপনার স্প্যাম ফোল্ডারেও ইমেইল দু’টো পড়ে থাকতে পারে। সেখানে খুঁজে দেখার অনুরোধ করবো। আর কোন সমস্যা হলে জানাবেন আশা করি।
ধন্যবাদ।
[মন্তব্য-লিন্ক]
আমি তো পোষ্ট দিতে পারছিনা
কিভাবে পোষ্ট দেব
নাকি আমাকে আপেক্ষায় থাকতে হবে।
[মন্তব্য-লিন্ক]
মুক্তাঙ্গন এ নিবন্ধন করার জন্য ধন্যবাদ। এই পাতায় আপনার প্রশ্নের উত্তর খুঁজে পাবেন আশা করি। তবে এর পরও কোন প্রশ্ন থাকলে জানাতে দ্বিধা করবেন না।