মুক্তাঙ্গন

rss-posts rss-comments
  • ব্লগবাড়ি
  • উদ্যোগ
    • মুক্তাঙ্গন পোর্টাল
      • Muktangon Facebook Group
      • মুক্তাঙ্গন ওয়ার্কগ্রুপ
    • ICSF PORTAL
      • E-Library '71
      • Media Archive '71
      • ICSF Blog
      • ICSF Discussion Groups
      • ICSF-Wiki Coordination Project
  • ইতিবৃত্ত
    • মুক্তাঙ্গন ঘোষণা
    • কৃতজ্ঞতা স্বীকার
  • লিখতে আগ্রহী?
    • সম্পাদনা ও মডারেশন
    • লেখক ক্যালেন্ডার
  • যোগাযোগ
  • কারিগরি সাহায্য
    • Bangla Settings
    • Keyboard layouts
    • কারিগরি জিজ্ঞাসা
    • সমস্যা রিপোর্ট করুন
  • আর্কাইভ
  • আনবাড়ি

ফারুক ওয়াসিফ

ফারুক ওয়াসিফ


সংক্ষিপ্ত পরিচিতি

চৌখুপি থেকে বেরিয়ে দিকের মানুষ খুঁজি দশদিকে।




  • অন্দরমহল



    • নিবন্ধন | পাসওয়ার্ড পুনরুদ্ধার


  • অক্ষরের আকার



    লেখাকে ঘিরে আলোচনা

      ১৭ অক্টোবর ২০০৯, শনিবার
    • মন্তব্যে~কামরুজ্জামান জাহাঙ্গীর

    • ১৩ অক্টোবর ২০০৯, মঙ্গলবার
    • মন্তব্যে~ফারুক ওয়াসিফ

    এই গোকুলে সবজির দামে রসু খাঁ’র চোখ

    লিখেছেন: ফারুক ওয়াসিফ | ১৩ অক্টোবর ২০০৯, মঙ্গলবার | ২৮ আশ্বিন ১৪১৬

    বিষয়: আলোচনা, সমালোচনা | ২ টি মন্তব্য | ইমেইল / প্রিন্ট করুন: Email This Post Print This Post

    Share Tweet

    ‘‘Man first sees and recognizes himself in other men’.
    …………Karl Marx

    খুবই গুরুত্বপূর্ণ খবর! ‘সবজিও মধ্যবিত্তের আওতার বাইরে’-দৈনিক আমার দেশ। সর্বদাই যে তা নিম্নবিত্তের আওতার বাইরে ছিল? তা খবর নয়, তা ‘বাস্তবতা’। ‘বাস্তবতা’ খবর হয় না। মিডিয়ায়, রাষ্ট্রের দরবারে, শপিং মলে আর টেলিভিশনে, বিশ্ববিদ্যালয়গুলোর আঙিনায়, মধ্যবিত্ত নিজেকে নিয়েই মত্ত। আত্মপ্রেম এর ‘ধর্ম’। অধিকারগুলো তার, নীতিগুলো তার, সুখ-দুঃখগুলোও তার।

    সে শাসক নয়, কিন্তু মেকানিক্যালি রিপ্রোডিউসড selfএর বাজারে, নানান ক্ষমতাচক্রের ‘ডীপ পলিটিকসের’ গণতন্ত্রে সে-ই আজ রাজা। মধ্যবিত্ত ‘জনগণ’ নামক অদেখা-অধরা জনসমষ্টিকে তার ‘আমিত্বের’ ধামার নীচে ফেলে জনগণ সেজে বসে গেছে। জনগণের মধ্যে শ্রেণী আছে, শ্রেণীসংহতির মধ্যে নারী-পুরুষের নিজস্ব শ্রেণী আছে, জাত-পাত-সম্প্রদায় আছে, আঞ্চলিকতা আছে। এসব সরিয়ে মধ্যবিত্তের খোদায়ী প্যানঅপটিকন-সবখানে নিজের ছায়া দেখে, নিজেকেই জাতি ভাবে। সে পুরুষ বলে কেবলই ‘নিজের’ নারীর অধিকার নিয়ে চিন্তিত হয়। তাকে কেবলই ‘যৌন’ করে দিয়ে মুক্ত করতে চায়। আর ক্ষমতার এপার ওপার ভেদ মুছে দিয়ে যে ভেদে ‘আত্ম’র বাসনা খুশি হয় এমন সব ভেদ খাড়া করে। খালি বর্গ করে, বর্গের বর্গমূলে ‘আমি’ নামক প্রত্যয় খুঁজে পায়। আদিতে ঈশ্বর ছিলেন, আর এখন আছেন সর্বভূতেসু ‘আমি’। তাই ‘আমরা’ কেবল ‘আমি’র কথাই বলি।

    এই ‘আমি’ ও ‘আমরা’র সীমার ওপারে বাস করে কোনো এক ‘রসু খাঁ’। আমি ও আমরা নিশ্চিত, কোনো মহতাদর্শ দিয়ে আমাদের বলয়ে সিরিয়াল খুনী ‘রসু খাঁ’-কে নেব না মানব না। সবজির আওতার বাইরের নিম্নবিত্তের মানবেতর জীবন এবং তাদের থেকে আসা খুনীর বিকারগ্রস্থতা তাহলে কোথায় জন্মালো? সমাজ-রাজনীতি-ইতিহাসের বাইরে তো সে নয়। ‘এই গোকুলে শ্যামের প্রেমে, কে না মজেছে সখী!’ সবারে বধিল যে, সে কি আমাদের গোকুলেরই সন্তান নয়?

    এই প্রশ্নের সিবিল মীমাংসা নাই। তাই রসু খাঁ-কে আমরা ফুকো সাহেবের ক্ষমতার আকার-বিকারের ব্যকরণে আর সবজির দামকে মার্কসের সংগ্রামী দুনিয়ায় পাঠিয়ে পরস্পরের চোখে নিশ্চিন্তে তাকাব। কিন্তু অজস্র নারীদের খুন ও ধর্ষণের পর সে যে নারীকে বউ করেছে, তার দিকে তাকাতে পারবে কি আমাদের সর্বদ্রষ্টা চোখ? তা পারবো না বলেই বাস করবো সেইসব গডফাদার, নেতা, শিল্পপতি, মিডিয়াশেঠ ও জেনারেলদের রাজত্বে। মিডিয়ায় তারা নায়ক বা খলনায়ক কখনো হন বটে, তাঁদের মানবত্তোর ঊর্ধ্বতনের আরশ কদাচ টলে না।

    রসু খাঁ-র কাহিনী উপভোগ শেষে, মনের ধর্ষকাম-মর্ষকাম চরিতার্থতার পর রসু খাঁ-কে সরাসরি সম্প্রচারিত ফাঁসি দেওয়া যায়। আর ক্ষমতাবিত্তমত্তদের আইনী-বেআইনী ওপেন আর ক্রসখুনের সিরিয়াল দিয়ে বানানো যায় একটা মহিমান্বিত গণকবর। শোকের মহিমা উপভোগের মতো এমন গণখুনের গণকবর অনেক পশ্চিমা দেশেরই নাই।

    Share Tweet
       
    পোস্ট কিংবা মন্তব্যে প্রকাশিত মতামত কোন অবস্থাতেই মুক্তাঙ্গন কর্তৃপক্ষের মতামতের প্রতিফলন নয়। বক্তব্যের দায়ভার লেখক এবং মন্তব্যকারীর নিজের। শুধুমাত্র "মুক্তাঙ্গন" নামের আওতায় প্রকাশিত বক্তব্যই ব্লগের যৌথ অবস্থানকে নির্দেশ করে।


    ২ টি মন্তব্য/প্রতিক্রিয়া এসেছে এ পর্যন্ত:

    1. ১
      ফারুক ওয়াসিফ ফারুক ওয়াসিফ লিখেছেন:
      ১৩ অক্টোবর ২০০৯, মঙ্গলবার সময়: ১০:৪৩ অপরাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      শুরুর উদ্ধৃতিটায় ভুল ছিল। ‘ম্যান ফার্স্ট সি-ইজ এন্ড রিকগনাইজেস হিমসেলফ ইন আদার মেন’ হবে। পার্থক্যটি সামান্য নয়, কিন্তু স্মৃতি থেকে এবং অস্বাভাবিক তাড়াহুড়ার কারণে আর মেলানো হয়নি। বন্ধু রায়হান রশীদ টোকা দেওয়ায় হুশ হলো। তাঁকে অশেষ ধন্যবাদ।

      বানানও কিছু ভুল আছে। লেখা হয়ে যাবার পর আরেকবার পড়া নিজের কাছেই প্রায়শ দুর্বহ লাগে।

      Reply
    2. ২
      কামরুজ্জামান জাহাঙ্গীর লিখেছেন:
      ১৭ অক্টোবর ২০০৯, শনিবার সময়: ১১:২৩ অপরাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      ফারুক এক সামাজিক কাঠামোকে চিহ্নিত করেছেন। বলা যায়, তিনি নিজেকেই অনবরত রক্তাক্ত করেছেন। আমাদের মিডিয়াসমূহের কল্যাণে(!) কতরকমের বীভৎস উৎসব যে ঘটে। এভাবেই আমরা বহুকাল হয়ত রসু খাঁকে প্রত্যক্ষ করে যাবো।

      Reply

    আলোচনায় অংশগ্রহণ করতে নিচের মন্তব্য-ফর্ম ব্যবহার করুন:

    =নিয়মাবলি=
    * ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
    ** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
    *** নিবন্ধিত লেখকদের প্রতি: লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের তালিকাভুক্তি নিশ্চিত করতে লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন।
    >>প্রত্যুত্তরটি না পাঠাতে মনস্থির করলে "এখানে" ক্লিক করুন<<


    অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
    ------------(মাউস ক্লিক করে বাংলা লিখুন)------------
    ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ
    ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ
    স হ ক্ষ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ । ॥ ৳ র-ফলা‌‌‌
    অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ     য-ফলা
      া ি ী ু ূ ৃ ে ৈ ো ৌ     রেফ
      ০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯     ZWNJ
    স্পেসবার নতুন লাইন যুক্ত করুন/হসন্ত ZWJ


    বাংলায় মতামত লিখতে নিচের যে কোন একটি পদ্ধতি বেছে নিন:
    (ক) সংযুক্ত চারটি বাংলা কী‌বোর্ডের (ইউনিজয়, ফোনেটিক, প্রভাত) যে কোন একটি বেছে নিয়ে; অথবা, (খ) গুগল বাংলা ট্রান্সলিটারেশন টুল ব্যবহার করেও সহজে বাংলা লেখা সম্ভব। বাংলা অক্ষর চালু/বন্ধ করতে ctrl+g চাপুন। শব্দটি ইংরেজী হরফে লিখে ফেলে স্পেসবার চাপুন, তাহলেই সেটি বাংলায় রূপান্তরিত হবে (একই শব্দের একাধিক বানান-বিকল্প শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করে দেখে নেয়া যায়); অথবা, (গ) মাউস ক্লিক করে বাংলা লিখুন; অথবা, (ঘ) আপনার কম্পিউটারে অভ্র কীবোর্ড স্থায়ীভাবে ইনস্টল করে নিয়ে। কীবোর্ডগুলোর ব্যবহার বা লে‌-আউট জানা না থাকলে "বাংলা বর্ণমালা বিভ্রাট" লিংক অথবা "বাংলা কীবোর্ড লে-আউট" লিংক থেকে বিস্তারিত জেনে নিন। এরপরও সমস্যার সম্মূখীন হলে ব্লগ এডমিন এর কাছে সাহায্যের জন্য লিখুন।

    কপিরাইট © ২০০৮ নির্মাণ | ওয়ার্ডপ্রেস নির্ভর "মুক্তাঙ্গন" এর থীম রিফিউলড.নেট এর সৌজন্যে