মুক্তাঙ্গন

rss-posts rss-comments
  • ব্লগবাড়ি
  • উদ্যোগ
    • মুক্তাঙ্গন পোর্টাল
      • Muktangon Facebook Group
      • মুক্তাঙ্গন ওয়ার্কগ্রুপ
    • ICSF PORTAL
      • E-Library '71
      • Media Archive '71
      • ICSF Blog
      • ICSF Discussion Groups
      • ICSF-Wiki Coordination Project
  • ইতিবৃত্ত
    • মুক্তাঙ্গন ঘোষণা
    • কৃতজ্ঞতা স্বীকার
  • লিখতে আগ্রহী?
    • সম্পাদনা ও মডারেশন
    • লেখক ক্যালেন্ডার
  • যোগাযোগ
  • কারিগরি সাহায্য
    • Bangla Settings
    • Keyboard layouts
    • কারিগরি জিজ্ঞাসা
    • সমস্যা রিপোর্ট করুন
  • আর্কাইভ
  • আনবাড়ি

Muktangon on Twitter


আজকের লিন্ক

- লিন্ক সুপারিশ করুন...

- লিন্ক আর্কাইভ


লেখক ক্যালেন্ডার


নির্বাচিত পোস্ট

  • চীনাংশুক

    মাসুদ করিম

  • নূর হোসেন তোমায় লাল সালাম

    সৈকত আচার্য

  • ফতোয়া – সরকারের প্রতি হাইকোর্টের রুল

    হাসান মাহমুদ

  • মূল অবনতি

    মাসুদ করিম

  • বাংলা স্কুল বনাম ইংরেজি স্কুল বনাম আরবি স্কুল

    নীড় সন্ধানী

  • সে উচ্চতায় পতাকা – যেখানে পাখি ওড়ে না!

    মুনতাসির

  • মুসলিম মধ্যবিত্ত

    মাসুদ করিম

  • যুদ্ধাপরাধী বিচারের রাজনীতি ২

    অবিশ্রুত

  • হাসান মাহমুদের ইসলাম ও শারিয়া (ই-বুক)

    মুক্তাঙ্গন

  • ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার কলঙ্ক!

    আহমেদ মুনির

  • ইমতিয়ার শামীম এর শান্ত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সন্ত্রাস (ই-বুক: পর্যালোচনার জন্য উম্মুক্ত)

    মুক্তাঙ্গন

  • বাংলা উপন্যাসের নাম-সাকিন ও আখতারুজ্জামান ইলিয়াসের সিলসিলা: ১

    ফারুক ওয়াসিফ


  • অন্দরমহল



    • নিবন্ধন | পাসওয়ার্ড পুনরুদ্ধার


  • সাম্প্রতিক মন্তব্যসমূহ

    • আমার সমস্যা নিয়ে একটি ছোট্ট পোস্ট
      • মন্তব্যে~মাসুদ করিম
      • মন্তব্যে~রায়হান রশিদ
      • মন্তব্যে~অদিতি
    • সুপারিশকৃত লিন্ক: মে ২০১২
      • মন্তব্যে~মাসুদ করিম
      • মন্তব্যে~মাসুদ করিম
      • মন্তব্যে~মাসুদ করিম
    • বিচারের দীর্ঘ-হাত : আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিজ্ঞতা
      • মন্তব্যে~মাসুদ করিম
      • মন্তব্যে~মাসুদ করিম
    • মান্টোর এপিটাফ
      • মন্তব্যে~রেজাউল করিম সুমন
      • মন্তব্যে~রায়হান রশিদ
      • মন্তব্যে~মাসুদ করিম
    • বন্দুকের নলের কাছে
      • মন্তব্যে~মাসুদ করিম
      • মন্তব্যে~মাসুদ করিম
      • মন্তব্যে~মাসুদ করিম
    • উপল, চলে গেলি…
      • মন্তব্যে~মাহমুদা হক

    Archive for ডিসেম্বর, ২০০৮

    « Previous Entries

    শান্তির খোঁজে পর্বতে ‌: দ্বিতীয় পর্ব

    লিখেছেন: মুনতাসির | বুধবার, ডিসেম্বর ৩১, ২০০৮

    (পূর্ব প্রকাশিতের পর. . .)
    আজকের পথ গত দু’দিনের পথের চেয়েও খানিকটা দীর্ঘ এবং সময়ও লাগলো বেশি। মানসিকভাবে নিজেকে তৈরি রেখেছিলাম। সকালের খাবারটাও একটু ভারী হলো। আগের দিনের রাস্তার মতোই পরিবেশ। তবে নদীটা পার হবার পর থেকে বেশ চড়াই শুরু হলো। আর প্রথম চড়াইটা বেশ বড়। ওঠার গতি মন্থর সবার। শেষ মাথার কাছাকাছি এসে দেখতে পেলাম আমাদের ঘোড়ার বহর হেলে-দুলে এগিয়ে আসছে ব্রিজের দিকে। চারদিকে সবুজ রঙের ছড়াছড়ি, ঈষৎ ধূসর রঙের নদী, মেটে ট্রেইলের উপর বহরটা দেখতে সারিবাঁধা পিঁপড়ের দলের মতোই মনে হবে। পিছন থেকে এগিয়ে যাওয়ার গুঁতো খেয়ে সংবিৎ ফিরল। সময় কম [...]

    কিছু এসে যায় না!

    লিখেছেন: বিনম্র মানুষ | বুধবার, ডিসেম্বর ৩১, ২০০৮

    স্বদেশে কর্মসংস্থানের অভাব, তাই কাজ করে কিছু অর্থ উপার্জনের আশায় মালয়েশিয়া পাড়ি জমানোর স্বপ্ন দেখেছিলেন তারা। মালয়েশিয়ায় বৈধ পথে যেতে এজেন্টকে দিতে হয় বেশ বড় অংকের অর্থ, তার ওপর রয়েছে বিমান ভাড়া, সব মিলিয়ে বেশ কয়েক লাখ টাকার ধাক্কা। এত টাকা জোগাড় হবে কোত্থেকে? সেকারণেই হয়ত অবৈধ পথে কম খরচে মালয়েশিয়া যাবার কথা ভেবেছিলেন তারা। [...]

    মৌলবাদ যেভাবে সমকালকে ধ্বংস করে দেয়

    লিখেছেন: ফকির ইলিয়াস | বুধবার, ডিসেম্বর ৩১, ২০০৮

    মৌলবাদ দমনে বিশ্বের নীতিনির্ধারকরা প্রকৃতপক্ষে আন্তরিক কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, মৌলবাদ সব সময়ই সামন্তবাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। বিশেষ করে সমাজতান্ত্রিক বিশ্বকে ভেঙে খান খান করে দিতে পুঁজিবাদীরা এটাকে ব্যবহার করেছে। এমন কি গোত্রগত সংঘাত চাঙ্গা করে রাখতেও ব্যবহৃত হয়েছে মৌলবাদী দানতন্ত্র। তবে কি পরোক্ষভাবে গণতন্ত্রই মৌলবাদের সহচর? আসতে পারে [...]

    প্রতিক্রিয়া পোস্ট: "Lesser of two evils — একটি ইংরেজী তত্ত্ব!": ভোটের আয়নায় আত্মদর্শন

    লিখেছেন: অস্মিতা | মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০০৮

    আরমান রশিদ, আপনার সুলিখিত পোস্টটি পড়লাম। নির্বাচনের ফলাফল নিয়ে আপনি খানিকটা আশংকিত এবং কিঞ্চিত হতাশাগ্রস্ত হয়েছেন জেনে আন্তরিকভাবে দুঃখিত। সেই সঙ্গে এও লিখেছেন যে – মহাজোটের বিজয়ে আপনি “হাঁফ” ছেড়ে বেঁচেছেন। যদি আপনার বক্তব্য অনুযায়ী দু’টি “evil” এর মধ্যে একটিকে আপনি বেছে নিতে বাধ্য হয়ে থাকেন (যদিও আপনি কাকে ভোট দিয়েছেন সেটি স্পষ্ট নয়), তাহলে সংগত কারণেই হাঁফ ছেড়ে বাঁচার কোন কারণ ঘটেনা। সেক্ষেত্রে, দু’টি evil এর মধ্যে আপনি আদৌ কোন পার্থক্য করেন কিনা, করলে কেন করেন, এবং আপনার বর্ণিত “শুষ্ক মুখ তরুণেরা” সেই পার্থক্যটি করে ঠিক করেছেন কিনা, সেটি যদি একটু পরিষ্কার করে বলতেন তবে আমাদের জন্য আলোচনার আরেকটু সুযোগ তৈরী হোতো [...]

    Lesser of two evils – একটি ইংরেজী তত্ত্ব !

    লিখেছেন: আরমান রশিদ | মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০০৮

    বেসরকারি খবর অনুযায়ী এই পোস্টটি লেখার সময় পর্যন্ত মহাজোট ২১২ ও চার-দল ২৪ টি আসন পেয়েছে। খবরটি দেখে হাঁফ ছাড়ার সাথে সাথে মনে জেগে উঠেছে হাজার প্রশ্ন। সারাদিন অনেককেই ভোট কেন্দ্র থেকে চোখে মুখে এক করুণ অসহায় ভাব নিয়ে বাড়ি ফিরতে দেখেছি। যখন তাদের কাছে জানতে চাইলাম কাকে ভোট দিয়েছেন, সকলেই করুন হেসে এক শব্দে [...]

    এ সপ্তাহের লিংক : ২৮ ডিসেম্বর ২০০৮

    লিখেছেন: আজকের লিন্ক | রবিবার, ডিসেম্বর ২৮, ২০০৮

    পাঠক সুপারিশকৃত এ সপ্তাহের লিংক মঙ্গলের মাটিতে মঙ্গলের মাটিতে রোবোটের পদার্পণের ৫ বছর — প্রাসঙ্গিক লিংক বিবিসি-র পাতায় আদিবাসী নেতা রাংলাই ম্রো-র উপর বর্বর আচরণ : যৌথ বাহিনীর অত্যাচার চলেছিল তাঁর উপর। এবার কারাগারে চিকিৎসা নিতে এসেও তিনি কতৃপক্ষের বর্বরতার শিকার হলেন। এখানে দেখুন।

    পিন্টারের মহাপ্রয়াণ

    লিখেছেন: মাইনুল হাসান চৌধুরী | শনিবার, ডিসেম্বর ২৭, ২০০৮

    হ্যারল্ড পিন্টার (১০ অক্টোবর ১৯৩০ - ২৫ ডিসেম্বর ২০০৮)
    ইহুদি বংশোদ্ভূত দর্জি পিতার সন্তান হ্যারল্ড পিন্টার ক্যান্সারের সঙ্গে দীর্ঘ সংগ্রাম করে আটাত্তর বছর বয়সে মারা গেলেন। আটাত্তর বছর কম বয়স নয়। তবে তাঁর সমসাময়িক ও বয়োজ্যেষ্ঠ অন্যান্য লেখকদের অনেকেই এখনও লেখালেখিতে সক্রিয়। একসময় পিন্টার বলেছিলেন, ‘আমি ২৯টি নাটক লিখেছি এবং মনে করি তা আসলেই যথেষ্ট।’ সব মিলিয়ে তাঁর নাটকের সংখ্যা ৩২। [...]

    নতুন সূর্যের প্রজ্বলনে প্রতিষ্ঠিত হোক জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ

    লিখেছেন: ফকির ইলিয়াস | বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০০৮

    উৎসবমুখর এখন বাংলাদেশ। এ উৎসব নির্বাচনের। এ উৎসব পরিবর্তনের। চারদিকে চলছে প্রতিশ্রুতির পালা। প্রার্থীরা ছুটছেন আনাচে-কানাচে। যারা কখনই এসব নেতাকে দেখেনি, তারা দেখছে­ এই তাদের সম্ভাব্য প্রতিনিধি। নির্বাচন নিয়ে নানা মেরুকরণ সবসময়ই হয়। এবারও হচ্ছে? একটি মহল মধ্যস্বত্বভোগে ব্যস্ত। তারা ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে। এই মহলটির নতুন পরিচয় এবার দেখছে দেশবাসী। খুনের হুমকি [...]

    বাংলাদেশের নির্বাচন ২০০৮ এবং ইন্টারনেটের ব্যবহার

    লিখেছেন: রেজওয়ান | বুধবার, ডিসেম্বর ২৪, ২০০৮

    আগামী ২৯শে ডিসেম্বর, ২০০৮ বাংলাদেশ একটি বহুল প্রতিক্ষিত সংসদ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। গত নভেম্বরে সমাপ্ত বহুল প্রচারিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে দেখা গিয়েছিল যে প্রার্থীরা সিটিজেন মিডিয়া এবং ইন্টারনেট ব্যবহার করে নির্বাচনী প্রচারণা এমনকি নির্বাচনী ব্যয় মেটাতে অনুদান সংগ্রহ করেছেন। তবে বাংলদেশের নির্বাচনের প্রেক্ষিত ভিন্ন কারন সাড়ে চোদ্দ কোটি লোকের শতকরা ১ ভাগেরও কম ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পান। যদিও নতুন প্রজন্মের তরুণদের মধ্যে অনেকেই ব্লগ এবং ফেসবুক ব্যবহার করে পরিস্থিতির পরিবর্তনে সচেষ্ট রয়েছেন। সামহোয়্যার ইন, সচলায়তন, আমার ব্লগ, মুক্তাঙ্গন ইত্যাদি বাংলা ব্লগিং প্লাটফর্মে নির্বাচন সংক্রান্ত পোস্টে ভরে গেছে যেখানে যুক্তিপূর্ণ বিতর্কের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্লগাররা একে অপরের বিরুদ্ধে কুৎসা রটনায়ও লিপ্ত হয়েছেন। কিন্তু এসব বিতর্ক আর মতামত কি করে দেশের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে যেখানে নীতিনির্ধারকরা, যেমন রাজনৈতিক নেতারা এবং সরকারী আমলারা ডিজিটাল মিডিয়া এবং এইসব কথোপকথন থেকে আপাত:দৃষ্টিতে দূরে থাকেন। বাংলাদেশে এখনও ঐতিহ্যবাহী মূলধারার প্রচার মাধ্যমেরই প্রভাব বেশী তবে সাম্প্রতিক কালে তাদের কারও কারও একপেশে রিপোর্টিং এর কারনে তাদের প্রতি জনগণের বিশ্বাস হারিয়েছে [...]

    গণতন্ত্র, মানবতা ও দেশের স্বার্থে এখনই সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করুন

    লিখেছেন: সমরেশ বৈদ্য | বুধবার, ডিসেম্বর ২৪, ২০০৮

    নির্বাচনী আমেজ বইছে বাংলাদেশের আনাচে কানাচে; মহাসড়ক, গলি উপগলি, এমনকী ঘরের প্রতিটি রুমে পর্যন্ত। এ বিষয়টি নিঃসন্দেহে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার একটি ধাপ বটে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান তথা প্রতিটি ভোটার যাতে ধর্ম, বর্ণ নির্বিশেষে নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন, বর্তমান সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সব ধরনের চেষ্টাই করছেন। দৃশ্যত তা-ই মনে হচ্ছে। ক’দিন আগেই আমাদের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম সামশুল হুদা বলেছেন, এবারের নির্বাচনে নারী ও ধর্মীয় সংখ্যালঘুরা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেজন্য প্রশাসনকে সজাগ দৃষ্টি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাধুবাদ জানাই তাঁর এই অভিমতকে। কিন্তু সেই সঙ্গে নির্বাচনের মাত্র সপ্তাহ খানেক আগেই দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর নানা ধরনের হুমকি আর ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার অপচেষ্টার সংবাদ পেয়ে আশঙ্কা আর অনিশ্চয়তাও জেঁকে বসে আমাদের মনে। [...]

    সংযুক্ত বাংলা কীবোর্ডগুলোর সমস্য/ত্রুটি তুলে ধরুন এখানে

    লিখেছেন: মুক্তাঙ্গন | বুধবার, ডিসেম্বর ২৪, ২০০৮

    কয়েক সপ্তাহ আগে ব্লগে বাংলা লেখার সুবিধার্থে ছয়টি প্রচলিত কীবোর্ড সংযোজন করা হয়েছিল। কীবোর্ডগুলো হল: বিজয়, ইউনিজয়, প্রভাত, ফেনেটিক, ইনস্ক্রিপ্ট এবং মাউস দিয়ে বাংলা লেখার প্যাড। অনেক নিবেদিতপ্রাণ মানুষ এই কীবোর্ডগুলো তৈরিতে অবদান রেখেছেন। তাঁদের মধ্যে হাসিন হায়দার, লাভলু, সবুজ কুণ্ডু প্রমুখ উল্লেখযোগ্য। তাঁরা তাঁদের কাজ করেছেন আমাদেরকে অমূল্য এ কীবোর্ডগুলো উপহার দেয়ার মাধ্যমে। এখন আমাদের কাজ হল প্রায়োগিক অর্থে এগুলোকে কীভাবে আরো ত্রুটিহীন করা যায়, সে বিষয়ে নির্মাতাদের প্রয়োজনীয় মতামত দেয়া, যাতে এগুলোর আরো উন্নত ভার্সন তৈরি করা সম্ভব হয়। [...]

    জুতা যখন অস্ত্র, ব্লাসফেমি যখন আইন

    লিখেছেন: অবিশ্রুত | মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০০৮

    কী করবেন বারাক ওবামা ও হিলারি ক্লিনটনরা, জুতা যখন অস্ত্র হয়ে ওঠে? জুতা যখন মিসাইলের চেয়েও তীব্র বেগে গিয়ে আঘাত হানতে চায় যতটা না জর্জ বুশের শরীরে, তারও চেয়ে বেশি পুরো যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী কাঠামোর চোয়ালে? জুতা তো ছুরি নয়, পিস্তল নয় যে মেটাল ডিটেক্টর দিয়ে সনাক্ত করতে হবে। এ হেন জুতা আর জুতা নয়, রীতিমতো [...]

    « Previous Entries

    কপিরাইট © ২০০৮ নির্মাণ | ওয়ার্ডপ্রেস নির্ভর "মুক্তাঙ্গন" এর থীম রিফিউলড.নেট এর সৌজন্যে