যোগাযোগ
ব্লগ এডমিনের সাথে যোগাযোগ করতে হলে~
সাইট ব্যবহার সংক্রান্ত কিংবা কোন নীতিগত বিষয়ে পরামর্শ, প্রশ্ন বা জিজ্ঞাস্য থাকলে কিংবা কোন সুনির্দিষ্ট বিষয়ে কারিগরি সহায়তার প্রয়োজন হলে সরাসরি মুক্তাঙ্গন ব্লগ এডমিনকে ইমেইল করুন। তবে তার আগে সনির্বন্ধ অনুরোধ থাকবে নীচে উল্লেখকৃত বিষয়গুলো পড়ে দেখার। এখানেই হয়তো আপনার প্রশ্নের উত্তর দেয়া রয়েছে। যদি না থেকে থাকে, কেবল তখনই ইমেইল করুন। যোগাযোগের ঠিকানা:
“muktangon.moderators” @ “googlemail.com”
*(১) কারিগরি জিজ্ঞসার ক্ষেত্রে (যেমন: ফন্ট কিংবা বাংলা সেটিং সংক্রান্ত) যোগাযোগ করার আগে ব্লগের সাহায্য পাতায় বিভিন্ন অপারেটিং সিস্টেম কনফিগারেশনের জন্য যে বিস্তারিত ম্যানুয়েল রয়েছে তা আগে ভালভাবে পড়ুন এবং সে অনুযায়ী আপনার কম্পিউটার এবং ব্রাউজার কনফিগার করুন। তাতেও যদি কাজ না হয় কিংবা কোন সমস্যা থেকে থাকে, তবে তখনই ব্লগ এডমিনকে লিখুন। লিখবার সময় মনে করে আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমের বিস্তারিত, কোন্ ব্রাউজার ব্যবহার করছেন (ভার্সন-সহ) ইত্যাদি প্রাথমিক তথ্যাদি জানানোর অনুরোধ থাকলো।
*(২) কিভাবে কম্পিউটারে বাংলা লিখবেন, কিংবা কোথায় বাংলা কী-বোর্ডের লে-আউট পাওয়া যাবে, কিংবা কিভাবে কোন নির্দিষ্ট বাংলা কী-বোর্ড এ্যাকটিভেট করা যাবে সে বিষয়ে ব্লগ এডমিনকে প্রশ্ন করার আগে প্রাসঙ্গিক সাহায্য পাতাটি (এখানে এবং এখানে) মনযোগ দিয়ে দেখে নেবার অনুরোধ করবো। এছাড়াও প্রতিটি মন্তব্য-ফর্মের নীচেও সংক্ষিপ্ত নির্দেশনা দেয়া রয়েছে।
*(৩) নিবন্ধন করার পরও কেন আপনি এখনো পোস্ট লিখতে পারছেন না সে বিষয়ে মুক্তাঙ্গনের নীতিমালা জানতে হলে এই পাতাটি দেখুন। এছাড়াও, আপনি নিবন্ধন করার সময়ই আপনাকে কনফার্মেশন ইমেইলের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত অবগত করা হয়েছিল সেইসাথে জানানো হয়েছিল নতুন নিবন্ধিতদের কাছ থেকে এ বিষয়ে আমাদের প্রত্যাশার কথা। দয়া করে সেই ইমেইলটি দেখুন। সমস্ত সাধারণ শর্ত পূরণ করার পরও যদি মনে করেন আপনার একাউন্ট অন্যায্যভাবে বা ভুলবশত আপগ্রেড (“কন্ট্রিবিউটর” পর্যায়ে) করা হয়নি, তবে তখনই ব্লগ এডমিনকে লিখুন। আমরা বিষয়টি অবশ্যই দেখবো।
*(৪) কি কারণে আপনার পোস্ট এখনো রিলিজ করা হয়নি, সে বিষয়ে ব্লগ এডমিনের কাছে জানতে চাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন:
ক) আপনার পেশকৃত পোস্টটি কোন কবিতা বা গল্প জাতীয় পোস্ট নয়, কারণ মুক্তাঙ্গন এ জাতীয় লেখা ছাপানোর জন্য উপযুক্ত স্থান না;
খ) এটি অন্য কারও লেখা থেকে কৃতজ্ঞতা স্বীকার বা উল্লেখ ছাড়া নিজ নামে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়নি (দেখুন: কুম্ভীলকবৃত্তি);
গ) এটি কোন সুনির্দিষ্ট বক্তব্যবিহীন পোস্ট নয় (যেমন: ‘অবশেষে মুক্তাঙ্গনে এলাম’, ‘আমার প্রথম পোস্ট, সবাই কেমন আছেন’ ‘আজকে আমার জন্মদিন’, ‘অমুক ভাই কেমন আছেন’, ‘কম্পিউটারে টাকা কামাতে এই সাইটটি দেখুন’ ইত্যাদি)।
তাই, ব্লগ এডমিনকে লেখার আগে মুক্তাঙ্গনের সম্পাদনা এবং মডারেশন নীতিমালাটি আবারও দেখে নিশ্চিত হয়ে নেয়ার অনুরোধ করবো।
*(৫) কেন আপনার মন্তব্য এখনো প্রকাশ করা হয়নি, আপনার সে প্রশ্নের উত্তরও হয়তো মডারেশন নীতিমালা পাতাতেই দেয়া রয়েছে। তবে কখনো কখনো একই মন্তব্যে বেশী সংখ্যক লিন্ক (URL) থেকে থাকলে (যা থাকাটা দোষের কিছু না) ব্লগের স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থার কারণে ভুলবশত তা “স্প্যাম” হিসেবে বিবেচিত হয়ে আটকে যেতে পারে। সে ক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার মন্তব্যটি ভুলবশত আটকে গেছে, তাহলে অনুরোধ করবো ব্লগ এডমিনকে যত দ্রুত সম্ভব জানানোর জন্য, যাতে ব্যবস্থা নেয়া সম্ভব হয়। এ ধরণের পরিস্থিতিতে আপনার এ অসুবিধাটুকুর জন্য আমরা অগ্রীম ক্ষমাপ্রার্থী।
কোন নির্দিষ্ট লেখকের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে~
বাধ্যতামূলক নীতির অংশ হিসেবে আমরা কোন লেখকের ব্যক্তিগত তথ্যাদি কিংবা যোগাযোগের ঠিকানা অন্য কাউকে হস্তান্তর করি না। তাই কোন লেখকের যোগাযোগের ঠিকানা জানতে চাইলে তা আমাদের জন্য কিছুটা বিব্রতকর হবে। তবে বিকল্প হিসেবে আপনি যদি ব্লগ এডমিনের মাধ্যমে উক্ত লেখকের সাথে যোগাযোগের আগ্রহ ব্যক্ত করেন, তবে আমরা অবশ্যই সাহায্য করবো। সেই ক্ষেত্রে (উক্ত লেখকের কাছে) আপনার ইমেইলটি ব্লগ এডমিনের কাছে (সুনির্দিষ্ট অনুরোধসহ) পাঠালে তা আমরা ফরোয়ার্ড করে দিতে পারি। উল্লেখ জরুরী – আপনার ফরোয়ার্ড করা ইমেইলের প্রত্যুত্তর দেয়া বা না দেয়া উক্ত লেখকের সিদ্ধান্ত; তার জন্য মুক্তাঙ্গন ব্লগ এডমিন কোনভাবেই দায়বদ্ধ নয়।














