সাহিত্য
« Previous Entriesসাহিত্যে ছড়ার অবদান কতটুকু, সংশয় কোথায় ?
লিখেছেন: রণদীপম বসু | সোমবার, জানুয়ারি ৫, ২০০৯
সাহিত্যে ছড়ার অবদান কী, বা এর অবস্থান কোথায় ? এ রকম বালখিল্য প্রশ্ন শুনে আঁতেল ব্যক্তিরা হয়তো এক চিমটি মুচকি হাসি দুলিয়ে চলে যাবেন প্রসঙ্গান্তরে। আর আমার মতো মোটাবুদ্ধির লোকেরা ? হয়তো চেয়ে থাকবেন হতভম্ব হয়ে প্রশ্নকর্তার মুখের দিকে। কিন্তু কেউ কি একবারও ভেবে দেখেছেন, হাজার বছরের শ্রুতি-পরিক্রমায় এসেও সাহিত্যের সবচেয়ে প্রাচীন আর মাটিবর্তী লোকায়ত এ মাধ্যমটিকে নিয়ে এরকম প্রশ্নের সংযোগ সূত্রটি কোথায় লুক্কায়িত ? [...]
পিন্টারের মহাপ্রয়াণ
লিখেছেন: মাইনুল হাসান চৌধুরী | শনিবার, ডিসেম্বর ২৭, ২০০৮
ইহুদি বংশোদ্ভূত দর্জি পিতার সন্তান হ্যারল্ড পিন্টার ক্যান্সারের সঙ্গে দীর্ঘ সংগ্রাম করে আটাত্তর বছর বয়সে মারা গেলেন। আটাত্তর বছর কম বয়স নয়। তবে তাঁর সমসাময়িক ও বয়োজ্যেষ্ঠ অন্যান্য লেখকদের অনেকেই এখনও লেখালেখিতে সক্রিয়। একসময় পিন্টার বলেছিলেন, ‘আমি ২৯টি নাটক লিখেছি এবং মনে করি তা আসলেই যথেষ্ট।’ সব মিলিয়ে তাঁর নাটকের সংখ্যা ৩২। [...]
অধুনাবিস্মৃত এক কৃতী বাঙালির জন্মশতবর্ষে
লিখেছেন: রেজাউল করিম সুমন | সোমবার, ডিসেম্বর ২২, ২০০৮দুই বঙ্গের কয়েকটি বিদ্যায়তনে এ বছর একযোগে উদযাপিত হতে পারত এক কৃতী ছাত্রী ও শিক্ষয়িত্রীর জন্মদিন, যিনি জন্মেছিলেন ১৯০৮ সালের ৩ সেপ্টেম্বর, বেঁচে থাকলে আজ যাঁর বয়স হতো একশো বছর। তাঁর মৃত্যু হয়েছিল ১৯৮৬ সালের ২৯ মে; তার পরদিন কলকাতার কোনো-না-কোনো দৈনিকে নিশ্চয়ই সেই খবর প্রকাশিত হয়েছিল। সেই সঙ্গে তাঁর কোনো ছবিও কি ছাপা হয়েছিল? [...]
বুদ্ধদেব বসুর জন্মশতবর্ষ : অন্য মূল্যায়ন
লিখেছেন: সৈকত হাবিব | বুধবার, নভেম্বর ১৯, ২০০৮তাঁর জন্মশতবর্ষে এসে উত্তরসূরিদের এ কথা স্বীকার করা প্রয়োজন, বুদ্ধদেব বসুর ঋণ শোধ করার যোগ্যতা এককভাবে আমরা এখনো খুব বেশি অর্জন করতে পারিনি। কারণ তিনি বাংলা কবিতার এমন এক আশ্চর্য চিরনতুন শিক্ষক, যার কাছ থেকে ব্যক্তিগত ও সম্মিলিত শিক্ষা গ্রহণের প্রয়োজন আমাদের খুব সহজে ফুরোবে না। বাংলাদেশে কবির সংখ্যা চিরকালই বেশি, উত্তম কবির সংখ্যাও সুপ্রচুর। [...]
অন্তরঙ্গ শঙ্খ ঘোষ
লিখেছেন: বাঁধন | রবিবার, নভেম্বর ৯, ২০০৮কবি শঙ্খ ঘোষ অক্টোবর মাসের মাঝামাঝি অল্প কয়েক দিনের জন্য ঢাকায় যাবেন — খবরটা শান্তিনিকেতনে থাকতেই পেয়েছিলাম। ঢাকায় দেখাও হয়েছিল, তাঁর কলকাতায় ফিরে যাবার দিন — ১৯ অক্টোবর তারিখে। সেদিন তাঁকে ঘিরে গল্পে-আড্ডায়-গানে মেতে উঠেছিলেন অনেকে।
ছবি তোলার কোনো পূর্বপরিকল্পনা ছিল না। এক ফটোগ্রাফারকে ছবি তুলতে দেখে আমিও নিজের ক্যামেরাটা বের করেছিলাম। সেদিনের কয়েকটা ছবি দিয়েই [...]
‘‘খাওয়া’’ শব্দের ৪৭-টি ভিন্ন অর্থ
লিখেছেন: হাসান মাহমুদ | রবিবার, অক্টোবর ২৬, ২০০৮ক - করিম খুবই বেশী সিগ্রেট খায়।
খ - খবিরুদ্দিন এখন ভাত খাচ্ছে।
গ - গিরিবাজ পায়রাগুলো আকাশে চমৎকার ডিগবাজী খাচ্ছে।
ঘ - ঘুড়িটা গোত্তা খেয়ে মাটিতে পড়ল।
আজ আমার জন্মদিন…….
লিখেছেন: রাসেল আরেফিন | রবিবার, অক্টোবর ২৬, ২০০৮আজ আমার ২৩ তম জন্মদিন। কিন্তু বাইরে আকাশের অবস্হা এত খারাপ যে সারাটা দিন কিছুই করতেও পারলাম না, কোথাও যেতেও পারলাম না। বলুন তো কেমন লাগে ?
আমাদের প্রতীকী সাধারণ
লিখেছেন: ইমতিয়ার শামীম | বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০০৮যে মা’কে আমাদের নৃতত্ত্ববিদরা আর ক’দিনের মধ্যেই খুঁজে ফিরবেন শামসুর রাহমানের কবিতায় (কেননা তা বাদে এই মায়ের প্রতিকৃতি আর কোথাও রইবে না ‘উন্নয়ন আর ক্ষমতায়নের’ বাঁধভাঙা জোয়ারে), সেই মায়ের প্রচ্ছায়া কোনও কোনও গাঢ়তর দুর্বল মুহূর্তে আমাকে অশ্রুবিদ্ধ করে। জেন্ডার সমতার ইচ্ছাকৃত জটিল সমীকরণ নিয়ে বসলে শামসুর রাহমানের আঁকা এই মায়ের অবস্থান প্রশ্নবিদ্ধ হতে পারে, কেউ [...]
কবির প্রয়োজনীয় হয়ে ওঠা
লিখেছেন: মুজিব মেহদী | বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০০৮সত্যি বলাই শ্রেয় যে শামসুর রাহমান আমার প্রিয়কবিদের মধ্যকার কেউ নন। যে ধরনের তাড়না থেকে আমি কবিতা পড়ি, উলটিয়ে-পালটিয়ে আস্বাদনের জন্য একটি কবিতায় আমি যে ধরনের কাব্যবস্তুর সন্ধান করি, শামসুর রাহমানের কবিতা তার যোগান আমাকে খুব কমই দেয় বা দিতে পারে। এজন্যে কবিতাপাঠের অভিপ্রায়ে প্রায়শই আমার শামসুর রাহমানমুখী হওয়া হয় নি।
সমাজ ও শিল্পীর দায়
লিখেছেন: সৈকত হাবিব | সোমবার, অক্টোবর ২০, ২০০৮শিল্পীর সঙ্গে সমাজের সম্পর্ক চিরকালই খুব ওতপ্রোত। যদিও তা সবসময় দৃশ্যমান নয়। কিংবা শিল্পের বৈচিত্র্য ও ব্যাপকতার কারণে বহু ক্ষেত্রেই তা প্রত্যক্ষ নয়। কারণ শিল্পের যেমন কোনো সরল পথ নেই, তেমনি তার ভাষার পৃথিবীও এত বহুমাত্রিক যে, কোনো ছাঁচ দিয়ে তাকে আবদ্ধ করার উপায় নেই। কিন্তু শিল্পী যা-ই করেন না কেন, [...]
« Previous Entries