পাশের কামরা

যা খুঁজছেন

আর.এস.এস. ফীড

মুক্তাঙ্গনে লিখছেন

উন্নয়ন

« Previous Entries

প্রকৃতি হত্যার অপরাধ

লিখেছেন: ফকির ইলিয়াস | বুধবার, জানুয়ারি ৭, ২০০৯

বাংলাদেশে এখন শীত মৌসুম চলছে। শীতের চাদরে মোড়া গ্রামবাংলা। সদ্য কেটে তোলা ফসলের ধূসর মাঠ। কিছুটা শুষ্ক আবহাওয়া আর শিমুল-বকুল ফুলে সুশোভিত ফুটপাত। পৌষ-মাঘে বাংলাদেশের যে নয়নাভিরাম দৃশ্য অবলোকন করা যায় তা সত্যি প্রকৃতির এক অপূর্ব শোভা। এ সময়ে বাংলাদেশের সীমান্তবর্তী বিল-ঝিলগুলোকে আরো মুখরিত করে তোলে বিদেশি অতিথিপাখিরা।
বাংলাদেশে এসব পাখির দলগুলো আসে ভারত, নেপাল, শ্রীলংকা, [...]

মিডিয়ায় বিশ্ব ব্যাংক‌, আইএমএফ-কে এত গুরুত্ব দেয়ার কারণ কি?

লিখেছেন: সুজাউদ্দিন হামীম | মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০০৯

কতিপয় খবরের কাগজ সহ ইলেকট্রনিক মিডিয়াগুলো যেভাবে বিদেশী সাহায্যকারীদের সংবাদ ফলাও করে প্রকাশ করে তাতে মনে হয় এটি অশুভ চক্রের পাঁয়তারা ছাড়া আর কিছুই নয়। আমরা বাংলাদেশের মানুষ তাদের বক্তব্য বা পরামর্শ শুনতে চাই না। যদি শুনতেই  হয়, যে-সময় যে-সরকার থাকবে তারা শুনবে এবং প্রয়োজন মনে করলে প্রয়োগ করবে। আমাদের সাধারণ মানুষদের তা নিয়ে [...]

তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি…

লিখেছেন: অবিশ্রুত | সোমবার, জানুয়ারি ৫, ২০০৯

এক কথায় বলতে গেলে, বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হয়েছেন, একটি তুলনামূলক স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করতে পেরেছেন, কালো টাকার দৌরাত্ম্যকে সামাল দেয়ার জন্যে কিছু কিছু উদ্যোগও নিয়েছেন। নির্বাচনের যারা পর্যবেক্ষক ছিলেন, তারা এ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও কারচুপিমুক্ত বলে মন্তব্য [...]

কিছু এসে যায় না!

লিখেছেন: বিনম্র মানুষ | বুধবার, ডিসেম্বর ৩১, ২০০৮

স্বদেশে কর্মসংস্থানের অভাব, তাই কাজ করে কিছু অর্থ উপার্জনের আশায় মালয়েশিয়া পাড়ি জমানোর স্বপ্ন দেখেছিলেন তারা। মালয়েশিয়ায় বৈধ পথে যেতে এজেন্টকে দিতে হয় বেশ বড় অংকের অর্থ, তার ওপর রয়েছে বিমান ভাড়া, সব মিলিয়ে বেশ কয়েক লাখ টাকার ধাক্কা। এত টাকা জোগাড় হবে কোত্থেকে? সেকারণেই হয়ত অবৈধ পথে কম খরচে মালয়েশিয়া যাবার কথা ভেবেছিলেন তারা। [...]

তথ্যচিত্র: মন্দ্রিত কানসাট

লিখেছেন: প্রবীর পাল | সোমবার, ডিসেম্বর ১, ২০০৮


কৃষি প্রধান অঞ্চল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কানসাট। ওখানকার অধিকাংশ লোকই কৃষিজীবী এবং খেটে খাওয়া মানুষ। কৃষিকাজকে কেন্দ্র করেই তাদের জীবনের যাবতীয় সুখ, দুঃখ, হাসি কান্না, সফলতা, ব্যর্থতা। তাই নির্দিষ্ট মওসুমে তারা ধান বপন করে তাদের সর্বস্ব দিয়ে, এমনকি যারা নিতান্তই হতদরিদ্র, কিছুই অবশেষ নেই, তারাও ধার দেনা করে, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে ঢেলে দেয় ধানের জমিতে। ধান উঠলে যাবতীয় ধারদেনা শোধ হবে, ছেলেমেয়েরা স্কুলে যাবে, গৃহিনীর মুখে হাসি ফুটবে, সচল থাকবে সংসারের চাকা।

বরিশালে একদিন

লিখেছেন: দ্বিজেন শর্মা | রবিবার, নভেম্বর ১৬, ২০০৮

বরিশালের এক বিদগ্ধজন ও মনস্বী শিক্ষক তাঁর নয়-দশজন ছাত্রীর সামনে আমাকে বসিয়ে দিয়ে বললেন, ওদের কিছু বলুন। আমি অভিভূত ও উৎফুল্ল, কত দিন ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ নেই। শিক্ষকতা ছেড়ে বিদেশে চাকরিতে থাকাকালে বারবার স্বপ্নে দেখেছি, ক্লাস নিতে গিয়ে শ্রেণীকক্ষ খুঁজে পাচ্ছি না কিংবা পেলেও সেটা শূন্য। কিন্তু কী বলা যায় এদের? সবাই দ্বাদশ শ্রেণীর ছাত্রী, [...]

গনতন্ত্রঃ অনাগত এক অতিথি

লিখেছেন: নীড় সন্ধানী | সোমবার, নভেম্বর ১০, ২০০৮

ভোরে অফিসে যেতে যেতে মানুষের পদচারনা দেখছিলাম। হেমন্তের মিষ্টি সোনালী ভোর, শিশির স্নাত ঘাস, পাখপাখালির কিচিরমিচির। বাঁয়ের পাহাড়ী সবুজে শীতলতার ছোঁয়া। স্কুলের বাচ্চারা মায়ের সাথে রিকশায় চলমান, ফুটপাতের পথশিশু পান্তার জন্য মায়ের আঁচল ধরে দন্ডায়মান। ডিসি হিলের বৃক্ষতলায় নানা বয়সী মানুষের বিলম্বিত ক্যালরি দমন। নিয়মিত দৃশ্য।

গড়ে প্রতি বছর ৫০০ কিলোমিটার মরে গেছে

লিখেছেন: মাসুদ করিম | রবিবার, নভেম্বর ২, ২০০৮

পা বাড়ালেই নদী! এভাবেই বাংলাদেশকে ভাবতে ভালো লাগত। নদীমাতৃক বলতে ভালো লাগত না। কেন জানি এ বিশেষণটা আমার পছন্দ নয়। কিন্তু গত ৩৭ বছরে আমরা হারিয়েছি ১৮ হাজার কিলোমিটার নদী। ১৯৭১ সালে আমাদের ছিল ২৪ হাজার কিলোমিটার নদী। তার মানে এখন আমাদের নদী মাত্র ৬ হাজার কিলোমিটার। কিন্তু এ হিসাব বর্ষা মৌসুমের, শুকনো মৌসুমে আমাদের [...]

হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার ‘সত্যিরা’ ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে

লিখেছেন: মনজুরাউল | শনিবার, অক্টোবর ২৫, ২০০৮

অনেক দিন ধরে বেশ কিছু মানুষ এই আশঙ্কাটার কথা লিখে আসছিলাম। পক্ষান্তরে এই আশঙ্কাটাকে কেউ কেউ আশীর্বাদ ভেবে বিস্তর লেখা লেখিও করেছেন। কথা হচ্ছে হাইব্রীড ধান নিয়ে। বাংলাদেশে যখন থেকে এই হাইব্রীড বীজের আগমন ঘটেছে, তখন থেকেই কেউ কেউ এই বীজের ব্যবহার বাংলাদেশের কৃষকের কি কি ক্ষতি করতে পারে তা উল্লেখ করে সরকারকে, দেশবাসীকে সাবধান [...]

ক্রমবর্ধমান কৃষিঝুঁকি নিয়ে একটি ছোট্ট পোস্ট

লিখেছেন: মাসুদ করিম | শনিবার, অক্টোবর ২৫, ২০০৮

যত বোনা তত মরা।
পড়ুন এখানে।

« Previous Entries