অন্তরঙ্গ শঙ্খ ঘোষ
কবি শঙ্খ ঘোষ অক্টোবর মাসের মাঝামাঝি অল্প কয়েক দিনের জন্য ঢাকায় যাবেন — খবরটা শান্তিনিকেতনে থাকতেই পেয়েছিলাম। ঢাকায় দেখাও হয়েছিল, তাঁর কলকাতায় ফিরে যাবার দিন — ১৯ অক্টোবর তারিখে। সেদিন তাঁকে ঘিরে গল্পে-আড্ডায়-গানে মেতে উঠেছিলেন অনেকে।
ছবি তোলার কোনো পূর্বপরিকল্পনা ছিল না। এক ফটোগ্রাফারকে ছবি তুলতে দেখে আমিও নিজের ক্যামেরাটা বের করেছিলাম। সেদিনের কয়েকটা ছবি দিয়েই মুক্তাঙ্গন-এ আমার এই প্রথম পোস্ট।

কবির সঙ্গে গৃহকর্ত্রী ও মিতা হক। ... কয়েকটি রবীন্দ্রসংগীত শুনিয়ে মিতা হক সেদিন মাতিয়ে দিয়েছিলেন সবাইকে। আমি ভিডিও করেছিলাম!

শঙ্খ ঘোষ, প্রতিমা ঘোষ, তাঁদের ছোট মেয়ে সেমন্তী ঘোষ এবং তিন নাতনি -- আমন, শাম্পান ও মন্মন্। আমন শ্রাবন্তী ভৌমিকের মেয়ে।

মন্মন্ এই বাড়িটার নাম দিয়েছে "খোলাবাড়ি"! শঙ্খ ঘোষই আমাদের জানালেন কথাটা। গৃহকর্তারও খুব পছন্দ হয়েছে এই নাম। ভদ্রলোক স্থপতি, নিজের নকশাতেই এ বাড়িটা করেছেন। তিনি জানালেন, মন্মনের দেয়া এই নাম তাঁর জীবনের সেরা কমপ্লিমেন্ট!
১৫ টি মন্তব্য/প্রতিক্রিয়া এসেছে এ পর্যন্ত:
আলোচনায় অংশগ্রহণ করতে নিচের মন্তব্য-ফর্ম ব্যবহার করুন:
* ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
*** নিবন্ধিত লেখকদের প্রতি: লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের তালিকাভুক্তি নিশ্চিত করতে লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন।


























[মন্তব্য-লিন্ক]
এটা কি নাহাজ ভাইয়ের বাসা? লেকঘেঁষা রাস্তার পাশে? তাই তো মনে হচ্ছে…
ভাল লাগল ছবি দেখে, ছবি পড়ে।
[মন্তব্য-লিন্ক]
যেহেতু আমি ফটোগ্রাফার তাই ছবি নিয়েই মন্তব্য করি। ছবির কম্পোজিশন এবং টেকনিকাল কিছু বিষয় এড়িয়ে গেলে বাকি আয়োজনটা খুব ভালো।
[মন্তব্য-লিন্ক]
আমি অবশ্য ফটোগ্রাফার নই। আপনার সঙ্গে কখনো দেখা হলে হাতে-কলমে শিখে নেব সব। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
[মন্তব্য-লিন্ক]
আম।র স।থে দেখ। ন। হলেও সম্ভব । দরক।র শুধু ইচ্ছ। ধন্যবাদ।
[মন্তব্য-লিন্ক]
@ প্রদীপ আইচ
ফটোগ্রাফার ভাই,
বাদ থাকল কী?
@ বাঁধন
আপনি সত্যিই বুদ্ধিমতী। ছবিগুলো এতই জীবন্ত লাগছে যে মনে হচ্ছে যেন আমিও ওই আড্ডাতে ছিলাম।
কম্পোজিশন আর টেকনিকাল ব্যাপারস্যাপার নিয়ে বেশি মাথা না ঘামিয়ে ভালো লাগা মুহূর্তগুলো এভাবেই আমাদের নিয়মিত উপহার দেবেন।
[মন্তব্য-লিন্ক]
@ ইমতিয়ার
হ্যাঁ, চিনতে ভুল হয়নি আপনার! ধন্যবাদ আপনাকে।
[মন্তব্য-লিন্ক]
প্রতিমা ঘোষের দুটো মাত্র লেখা পড়েছিলাম। ভালো লেগেছিল। তাই জানতে চেয়েছিলাম তাঁর আরো লেখা আছে কি না। শঙ্খ ঘোষ জানিয়েছিলেন, আরো কয়েকটি স্মৃতিকথাধর্মী লেখা আছে এবং সবগুলো নিয়ে সামনের (২০০৯) বইমেলায় একটা বইও বেরোবে। আমাদের ভালোলাগার কথা সেদিন লেখিকাকেও জানাতে পেরে ভালো লেগেছিল। কলকাতার ‘তালপাতা’ থেকে প্রকাশিত সে-বইটি আজ কিনলাম — নয় বোনের বাড়ি। প্রচ্ছদ, ছাপা, লেখা — সবই খুব সুন্দর। পড়তে শুরু করেছি।
[মন্তব্য-লিন্ক]
এ বইটি নিয়ে বইয়ের দেশ জুলাই-সেপ্টেম্বর ২০০৯ সংখ্যায় “অপরূপ পুঙ্খানুপুঙ্খ স্কেচ” নামে চমৎকার আলোচনা করেছেন নবনীতা দেব সেন। আর এ সংখ্যাতেই বেরিয়েছে সুমন্ত মুখোপাধ্যায়ের নেয়া শঙ্খ ঘোষের সাক্ষাৎকার। কেউ আগ্রহী হলে সাক্ষাৎকারটি এখানে তুলে দিতে পারি।
[মন্তব্য-লিন্ক]
সুমন’
অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি সাক্ষাৎকারটি পড়ার জন্য………
[মন্তব্য-লিন্ক]
ধন্যবাদ, বিনয়।
সাক্ষাৎকারটি মোটামুটি বড়োই। মন্তব্যের জন্য নির্ধারিত জায়গায় স্থান সংকুলান না হওয়ায় একটা স্বতন্ত্র পোস্ট হিসেবে তুলে দিচ্ছি। এখানে।
[মন্তব্য-লিন্ক]
সুন্দর।মনটা আপনাদের কল্যাণে আনন্দিত হল।
[মন্তব্য-লিন্ক]
শুনেছি ওই বাড়িতে প্রায়ই গানের আসর বসে। কিন্তু আমার যাওয়া হলো ঠিক দু বছর দু মাস পর, গতকাল বিকেলে। ঘরোয়া ওই আসরে অসামান্য গাইলেন তরুণ দুই শিল্পী, অসীম আর সুনন্দা। শ্রোতাদের মধ্যে অনেকেই গানের মানুষ, ছায়ানটের সঙ্গে যুক্ত; কেবল আমিই ছিলাম সুরকানা। গানের ফাঁকে ফাঁকেই অল্পস্বল্প কথা হলো শঙ্খ ঘোষের সঙ্গে।
[মন্তব্য-লিন্ক]
@সুমন!!!…শঙ্খ ঘোষ কি এখন বাংলাদেশে???…কবে আসলেন উনি?
[মন্তব্য-লিন্ক]
এসেছিলেন রবিবারে, গতকাল ফিরে গেছেন।
[মন্তব্য-লিন্ক]
শঙ্খ ঘোষ নিজেই এবার লিখেছেন ‘খোলাবাড়ি’ নিয়ে। তাঁর নতুন বই বটপাকুড়ের ফেনা (২০১১) থেকে ‘খোলা ঘরের গান’ নামের লেখাটির সূচনাংশ :