মুক্তাঙ্গন

rss-posts rss-comments
  • ব্লগবাড়ি
  • উদ্যোগ
    • মুক্তাঙ্গন পোর্টাল
      • Muktangon Facebook Group
      • মুক্তাঙ্গন ওয়ার্কগ্রুপ
    • ICSF PORTAL
      • E-Library '71
      • Media Archive '71
      • ICSF Blog
      • ICSF Discussion Groups
      • ICSF-Wiki Coordination Project
  • ইতিবৃত্ত
    • মুক্তাঙ্গন ঘোষণা
    • কৃতজ্ঞতা স্বীকার
  • লিখতে আগ্রহী?
    • সম্পাদনা ও মডারেশন
    • লেখক ক্যালেন্ডার
  • যোগাযোগ
  • কারিগরি সাহায্য
    • Bangla Settings
    • Keyboard layouts
    • কারিগরি জিজ্ঞাসা
    • সমস্যা রিপোর্ট করুন
  • আর্কাইভ
  • আনবাড়ি

আরিফুর রহমান

আরিফুর রহমান


সংক্ষিপ্ত পরিচিতি




  • অন্দরমহল



    • নিবন্ধন | পাসওয়ার্ড পুনরুদ্ধার


  • অক্ষরের আকার



    লেখাকে ঘিরে আলোচনা

      ৬ মার্চ ২০০৯, শুক্রবার
    • মন্তব্যে~সৈকত আচার্য

    মনটা খারাপ লাগছে

    লিখেছেন: আরিফুর রহমান | ৩ মার্চ ২০০৯, মঙ্গলবার | ১৯ ফাল্গুন ১৪১৫

    বিষয়: দেশ, নির্যাতন, মানবাধিকার, রাজনীতি, সুবিচার | ১টি মন্তব্য | ইমেইল / প্রিন্ট করুন: Email This Post Print This Post

    Share Tweet

    টিভিতে দেখলাম ডিএডি তৌহিদকে ‘গ্রেপ্তার’ করা হয়েছে। ব্যাপক ‘জিজ্ঞাসাবাদ’ শেষে তাদের নিয়ে আসা হয়েছে মিডিয়ার সামনে, মুখ চেপে ধরে। দেখে মনটা খারাপ হয়ে গেলো। কারন শেখ হাসিনার সাথে দেখা করে ফিরে এসে এই ডিএডি তৌহিদ যে আত্মমর্যাদার সাথে মিডিয়ার সাথে সাক্ষ্যাৎকার দিয়েছিলেন, তাতে তাকে দেখে আর যাই হোক খুনের পরিকল্পনাকারী মনে হয়নি। নিতান্তই বলির পাঁঠা এরা,  এ আমার বিনীত মত।

    ঐ মিডিয়া ‘প্রেজেন্টেশনের’ সময় কোন কোন চ্যানেলে আরেকজন বিডিআর অফিসারকে দেখা যাচ্ছিলো বিলাপ করতে। প্রেজেন্টেশন শেষে যখন তাদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো হঠাৎ সেই নাম না জানা বিলাপকারী চিৎকার করে বলে উঠলো… ‘ডিএডি তৌহিদ তো আত্মসমর্পন করেছেন, তাঁকে গ্রেফতার করা যায় কিভাবে?’  মূহুর্তেই পাশে থাকা কালোপোশাকী রেব তার মুখ চেপে ধরাটা দেখে মনটা আরো খারাপ হয়ে গেলো।

    ঐ লোকগুলোর কথা ভেবে নয়, তদন্ত আর বিচারের নামে যে প্রহসন শুরু হয়েছে, এতে কতো মানুষের আহাজারি বাড়বে ভেবে। গত দিনদিন ধরে মাঠে বসে থাকা লোকগুলোর মানবেতর অবস্থা ভেবে। গাছের কান্ড ধরে অজানা আশঙ্কা নিয়ে প্রিয়জনের সাথে মোবাইলে কাঁদতে থাকা নাম না জানা সীমান্তের অতন্দ্র এক প্রহরীকে দেখে।

    একই সাথে চ্যানেল পালে জলপাই প্রেমে গদগদ তেল চুপচুপে স্কিটগুলো, লাল-সবুজ আর তলোয়ার-ছাপা পতাকা পটভুমিকায় সেনাকুঞ্জ প্রেস ব্রিফিং, জবুথবু স্বৈরাচারী বুড়ো এরশাদের আলগা মাত্‌বরী, দুদিন পর পর চুলের ফ্যাশনের মতো মতামত বদল করা বিরোধী নেত্রী, বিচিত্র সেলুকাসের দেশে সংসদে বসে থাকা যুদ্ধাপরাধী সাকাচৌ-টার হায়েনা হাসি, ইত্যাদি ইত্যাদি, আমার মধ্যে এক ধরনের বিবমিষাও এনে দেয়।

    বসে থাকি সেই মন খারাপ করা ঘিনঘিনে অনুভূতিটা পেটে ধরে।

    Share Tweet
       
    পোস্ট কিংবা মন্তব্যে প্রকাশিত মতামত কোন অবস্থাতেই মুক্তাঙ্গন কর্তৃপক্ষের মতামতের প্রতিফলন নয়। বক্তব্যের দায়ভার লেখক এবং মন্তব্যকারীর নিজের। শুধুমাত্র "মুক্তাঙ্গন" নামের আওতায় প্রকাশিত বক্তব্যই ব্লগের যৌথ অবস্থানকে নির্দেশ করে।


    ১ টি মন্তব্য/প্রতিক্রিয়া এসেছে এ পর্যন্ত:

    1. ১
      সৈকত আচার্য সৈকত আচার্য লিখেছেন:
      ৬ মার্চ ২০০৯, শুক্রবার সময়: ১:৩৯ পূর্বাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      @ আরিফঃ
      এত বড় একটা ঘটনার মূল পরিকল্পনাকারী তৌহিদ যে হবে না তা বুঝতে বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োজন নেই। তবে, আইনের ভাষায় তৌহিদকে এক্ষেত্রে “accomplice” বা দুস্কর্মের সহযোগী হিসেবে মনে করার যথেষ্ট কারন আছে। এক্ষেত্রে আপনি লক্ষ্য করুন, তৌহিদের অভিনয় বিদ্যেটা যেটা আরিফ মনে হয় মিস করে ফেলেছেন, খুবই প্রাসংগিক এবং গুরুত্বপূর্ন।

      তৌহিদ যখন আলোচনায় যান, ইতিমধ্যে কিলিং মিশনের মূল কাজ সমাপ্ত হয়ে গিয়েছে, অথচ তৌহিদ অত্যন্ত দক্ষতার সাথে এবং অত্যন্ত ঠান্ডা মাথায় মিডিয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে ঘোল খাইয়ে ছেড়ে দিল। আর আপনি তাকে বলছেন, বলির পাঁঠা! আপনার পোষ্টে তথ্যের যথেষ্ট ঘাটতি আছে বলে মনে হচ্ছে।

      আপনাকে ধন্যবাদ।

      Reply

    আলোচনায় অংশগ্রহণ করতে নিচের মন্তব্য-ফর্ম ব্যবহার করুন:

    =নিয়মাবলি=
    * ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
    ** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
    *** নিবন্ধিত লেখকদের প্রতি: লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের তালিকাভুক্তি নিশ্চিত করতে লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন।
    >>প্রত্যুত্তরটি না পাঠাতে মনস্থির করলে "এখানে" ক্লিক করুন<<


    অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
    ------------(মাউস ক্লিক করে বাংলা লিখুন)------------
    ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ
    ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ
    স হ ক্ষ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ । ॥ ৳ র-ফলা‌‌‌
    অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ     য-ফলা
      া ি ী ু ূ ৃ ে ৈ ো ৌ     রেফ
      ০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯     ZWNJ
    স্পেসবার নতুন লাইন যুক্ত করুন/হসন্ত ZWJ


    বাংলায় মতামত লিখতে নিচের যে কোন একটি পদ্ধতি বেছে নিন:
    (ক) সংযুক্ত চারটি বাংলা কী‌বোর্ডের (ইউনিজয়, ফোনেটিক, প্রভাত) যে কোন একটি বেছে নিয়ে; অথবা, (খ) গুগল বাংলা ট্রান্সলিটারেশন টুল ব্যবহার করেও সহজে বাংলা লেখা সম্ভব। বাংলা অক্ষর চালু/বন্ধ করতে ctrl+g চাপুন। শব্দটি ইংরেজী হরফে লিখে ফেলে স্পেসবার চাপুন, তাহলেই সেটি বাংলায় রূপান্তরিত হবে (একই শব্দের একাধিক বানান-বিকল্প শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করে দেখে নেয়া যায়); অথবা, (গ) মাউস ক্লিক করে বাংলা লিখুন; অথবা, (ঘ) আপনার কম্পিউটারে অভ্র কীবোর্ড স্থায়ীভাবে ইনস্টল করে নিয়ে। কীবোর্ডগুলোর ব্যবহার বা লে‌-আউট জানা না থাকলে "বাংলা বর্ণমালা বিভ্রাট" লিংক অথবা "বাংলা কীবোর্ড লে-আউট" লিংক থেকে বিস্তারিত জেনে নিন। এরপরও সমস্যার সম্মূখীন হলে ব্লগ এডমিন এর কাছে সাহায্যের জন্য লিখুন।

    কপিরাইট © ২০০৮ নির্মাণ | ওয়ার্ডপ্রেস নির্ভর "মুক্তাঙ্গন" এর থীম রিফিউলড.নেট এর সৌজন্যে