মুক্তাঙ্গন

rss-posts rss-comments
  • ব্লগবাড়ি
  • উদ্যোগ
    • মুক্তাঙ্গন পোর্টাল
      • Muktangon Facebook Group
      • মুক্তাঙ্গন ওয়ার্কগ্রুপ
    • ICSF PORTAL
      • E-Library '71
      • Media Archive '71
      • ICSF Blog
      • ICSF Discussion Groups
      • ICSF-Wiki Coordination Project
  • ইতিবৃত্ত
    • মুক্তাঙ্গন ঘোষণা
    • কৃতজ্ঞতা স্বীকার
  • লিখতে আগ্রহী?
    • সম্পাদনা ও মডারেশন
    • লেখক ক্যালেন্ডার
  • যোগাযোগ
  • কারিগরি সাহায্য
    • Bangla Settings
    • Keyboard layouts
    • কারিগরি জিজ্ঞাসা
    • সমস্যা রিপোর্ট করুন
  • আর্কাইভ
  • আনবাড়ি

আজকের লিন্ক

আজকের লিন্ক


সংক্ষিপ্ত পরিচিতি




  • অন্দরমহল



    • নিবন্ধন | পাসওয়ার্ড পুনরুদ্ধার


  • অক্ষরের আকার



    লেখাকে ঘিরে আলোচনা

      ২ জুলাই ২০০৯, বৃহস্পতিবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ২৬ জুন ২০০৯, শুক্রবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ২৫ জুন ২০০৯, বৃহস্পতিবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ২৩ জুন ২০০৯, মঙ্গলবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ২৩ জুন ২০০৯, মঙ্গলবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ২১ জুন ২০০৯, রবিবার
    • মন্তব্যে~আজকের লিংক

    • ২১ জুন ২০০৯, রবিবার
    • মন্তব্যে~আজকের লিংক

    • ২১ জুন ২০০৯, রবিবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ২০ জুন ২০০৯, শনিবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ২০ জুন ২০০৯, শনিবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ১৯ জুন ২০০৯, শুক্রবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ১৮ জুন ২০০৯, বৃহস্পতিবার
    • মন্তব্যে~আজকের লিংক

    • ১৩ জুন ২০০৯, শনিবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ১৩ জুন ২০০৯, শনিবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ১২ জুন ২০০৯, শুক্রবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ৯ জুন ২০০৯, মঙ্গলবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ৮ জুন ২০০৯, সোমবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ৮ জুন ২০০৯, সোমবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ৭ জুন ২০০৯, রবিবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ৭ জুন ২০০৯, রবিবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ৫ জুন ২০০৯, শুক্রবার
    • মন্তব্যে~রায়হান রশিদ

    • ৪ জুন ২০০৯, বৃহস্পতিবার
    • মন্তব্যে~রায়হান রশিদ

    • ৪ জুন ২০০৯, বৃহস্পতিবার
    • মন্তব্যে~রায়হান রশিদ

    • ৩ জুন ২০০৯, বুধবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ৩ জুন ২০০৯, বুধবার
    • মন্তব্যে~মাসুদ করিম

    • ২ জুন ২০০৯, মঙ্গলবার
    • মন্তব্যে~রায়হান রশিদ

    পাঠক সুপারিশকৃত লিংক: জুন ২০০৯

    লিখেছেন: আজকের লিন্ক | ২ জুন ২০০৯, মঙ্গলবার | ১৯ জ্যৈষ্ঠ ১৪১৬

    বিষয়: বিভাগ/বিষয় নিরপেক্ষ | ২৬ টি মন্তব্য | ইমেইল / প্রিন্ট করুন: Email This Post Print This Post

    Share Tweet

    মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিংকের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিংক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে।
    ধন্যবাদ।

    Share Tweet
       
    পোস্ট কিংবা মন্তব্যে প্রকাশিত মতামত কোন অবস্থাতেই মুক্তাঙ্গন কর্তৃপক্ষের মতামতের প্রতিফলন নয়। বক্তব্যের দায়ভার লেখক এবং মন্তব্যকারীর নিজের। শুধুমাত্র "মুক্তাঙ্গন" নামের আওতায় প্রকাশিত বক্তব্যই ব্লগের যৌথ অবস্থানকে নির্দেশ করে।


    ২৬ টি মন্তব্য/প্রতিক্রিয়া এসেছে এ পর্যন্ত:

    1. ১
      রায়হান রশিদ রায়হান রশিদ লিখেছেন:
      ২ জুন ২০০৯, মঙ্গলবার সময়: ১০:০৯ পূর্বাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      রিচার্ড ডকিন্স – জন লেনক্স বিতর্ক
      ফিক্সড পয়েন্ট ফাউন্ডেশনের আয়োজনে ২০০৭ সালে বার্মিংহাম (আলাবামা রাজ্য, যুক্তরাষ্ট্র) শহরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড ডকিন্স (লেখক: “Selfish Gene”, “God Delusion”) তাঁরই সহকর্মী প্রফেসর জন লেনক্সের সাথে “ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস” নিয়ে এক মনোজ্ঞ বিতর্কে অবতীর্ণ হন। এই লিন্কটিতে পুরো বিতর্কটির ভিডিও দেখা যাবে।

      Reply
    2. ২
      মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
      ৩ জুন ২০০৯, বুধবার সময়: ৮:২৫ পূর্বাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      কমলা দাস নিয়ে আরো…

      Reply
    3. ৩
      মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
      ৩ জুন ২০০৯, বুধবার সময়: ৮:৩২ পূর্বাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      চীন: তিয়েনমানের ২০ বছর।

      Reply
      • ৩.১
        রায়হান রশিদ রায়হান রশিদ লিখেছেন:
        ৪ জুন ২০০৯, বৃহস্পতিবার সময়: ১:৫৩ পূর্বাহ্ণ
        [মন্তব্য-লিন্ক]

        ঝাও জিয়াং এর সদ্য প্রকাশিত Prisoner of the State: The Secret Journal of Zhao Ziyang বইয়ের আলোচনাকে কেন্দ্র করে তিয়েনমেন নিয়ে কেরী ব্রাউনের এই লেখাটাও পড়া যেতে পারে। এখানে আরও বেশ কিছু প্রাসঙ্গিক লেখারও লিন্ক পাওয়া যাবে।

        Reply
        • ৩.১.১
          রায়হান রশিদ রায়হান রশিদ লিখেছেন:
          ৪ জুন ২০০৯, বৃহস্পতিবার সময়: ৮:২২ অপরাহ্ণ
          [মন্তব্য-লিন্ক]

          গুয়ের্নিকায় ছাপানো তিয়েনমেনের তৎকালীন এক ছাত্রনেতার সাক্ষাৎকার যিনি বর্তমানে নির্বাসনে।

          Reply
      • ৩.২
        রায়হান রশিদ রায়হান রশিদ লিখেছেন:
        ৫ জুন ২০০৯, শুক্রবার সময়: ৩:৫০ অপরাহ্ণ
        [মন্তব্য-লিন্ক]

        সারা বিশ্বের কাছে ট্যান্ক ম্যান‍ নামে পরিচিত তিয়েনমেন স্কোয়ার এর সেই রহস্যময় কিশোর/যুবকের সম্ভাব্য পরিচয় এবং পূর্বাপর পরিস্থিতি নিয়ে এ্যান্থনী থমাসের প্রামাণ্যচিত্র Tiananmen Square: The Tank Man

        ট্যান্ক ম্যানের প্রকৃত পরিচয় আজও রহস্য। ধারণা করা হয়, সরকারী কর্তৃপক্ষ তাকে হত্যা ও গুম করে ফেলেছিল প্রতিবাদের শাস্তি হিসেবে। প্রামাণ্যচিত্রটিতে আরও যে সব বিষয় উঠে এসেছে:
        - চীন সরকারের অর্থনৈতিক উদারকরণ নীতি এবং তার সাথে এক দলীয় ব্যবস্থার অসংগতি;
        - ইন্টারনেট এবং মিডিয়ার ওপর সরকারের নিয়ন্ত্রণ;
        - ইয়াহু, গুগল, সিসকো এবং মাইক্রোসফটের মত কোম্পানীগুলো ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যাপারে তথ্য ও প্রযুক্তির জোগান দিয়ে চীন সরকারের এই দমন নীতিকে কিভাবে সময় সময় সহায়তা করেছে।

        [ট্যান্ক ম্যান কে দেখতে দেখতে আমাদের নূর হোসেন কিংবা স্বাধীন এর কথা মনে হচ্ছিল]।

        Reply
        • ৩.২.১
          মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
          ৭ জুন ২০০৯, রবিবার সময়: ৯:১৯ অপরাহ্ণ
          [মন্তব্য-লিন্ক]

          নিষিদ্ধ ঔপন্যাসিক মা জিয়ান তিয়ানআনমেন নিয়ে লিখেছেন গার্ডিয়ানে।

          Reply
    4. ৪
      মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
      ৭ জুন ২০০৯, রবিবার সময়: ৩:১৪ পূর্বাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      একজন ব্রিটিশ অলিম্পিক সাঁতারুর প্রতিকৃতি।

      Reply
    5. ৫
      মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
      ৮ জুন ২০০৯, সোমবার সময়: ৩:৩৫ পূর্বাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      ইমেইলে হত্যার হুমকি, পার্থর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের নির্দেশ।

      Reply
    6. ৬
      মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
      ৮ জুন ২০০৯, সোমবার সময়: ৩:৪৫ পূর্বাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      রং, ‘সুন্দর অর্থহীনতা’ : রংসমূহকে নিবেদিত প্রদর্শনী চলছে টেট লিভারপুলে, চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনীটি নিয়ে ইন্ডিপেন্ডেন্টে Tom Lubbokএর ফিচার।

      Reply
    7. ৭
      মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
      ৯ জুন ২০০৯, মঙ্গলবার সময়: ৭:৩৩ অপরাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      ব্রাদার হুসেইনকে এম জে আকবরের চিঠি। বিশ্বাস ও ভূগোলের সম্পর্ক, Islam and West, কী করে সম্ভব? মুসলমান ও ভূগোল — ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মুসলমান কি এক? ওবামার কায়রো ভাষণ নিয়ে ডেইলি পাইওনিয়রে ৭ জুনের কলাম।

      Reply
    8. ৮
      মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
      ১২ জুন ২০০৯, শুক্রবার সময়: ৫:৪৬ অপরাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      ওবামার ভাষণের সমালোচনায় এবার আরিফ মোহাম্মদ খান, Not A Monolithic Community।

      Reply
      • ৮.১
        আজকের লিন্ক আজকের লিংক লিখেছেন:
        ২১ জুন ২০০৯, রবিবার সময়: ৯:২৯ অপরাহ্ণ
        [মন্তব্য-লিন্ক]

        মুসলিম বিশ্ব এবং পশ্চিমের (মূলত আমেরিকা) মধ্যে আন্তঃ সাংস্কৃতিক বিনিময় এবং কূটনীতি প্রসঙ্গে: এখানে।

        Reply
    9. ৯
      মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
      ১৩ জুন ২০০৯, শনিবার সময়: ৮:৫৩ পূর্বাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      ইরানের রাষ্ট্রপতি নির্বাচনে আহমাদিনেজাদ দ্বিতীয়বারের জন্য নির্বাচিত।

      Reply
      • ৯.১
        মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
        ২৩ জুন ২০০৯, মঙ্গলবার সময়: ৯:৩০ পূর্বাহ্ণ
        [মন্তব্য-লিন্ক]

        তেহরান, ২২ জুন ২০০৯।

        Reply
    10. ১০
      মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
      ১৩ জুন ২০০৯, শনিবার সময়: ৫:২৮ অপরাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      A life in cinema: Abbas Kiarostami
      Happy birthday, Yeats!

      Reply
    11. ১১
      আজকের লিন্ক আজকের লিংক লিখেছেন:
      ১৮ জুন ২০০৯, বৃহস্পতিবার সময়: ১০:১৪ অপরাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      ১।
      “বিজ্ঞানের ভবিষ্যত” নিয়ে প্রথম সারির কয়েকজন বিজ্ঞানীর ভবিষ্যত দর্শন: এখানে।

      ২।
      ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে: এখানে।

      ৩।
      ইসরায়েল যদি ইরানকে আক্রমণ করে বসে তাহলে ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর প্রতিক্রিয়া কি হতে পারে তা নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে এক জনের চিন্তাঝড়: এখানে।

      ৪।
      জলবায়ু বিবর্তন নিয়ে পদার্থবিদ ফ্রিম্যান ডাইসনের বহুল বিতর্কিত ভিন্নমত সম্বলিত একটি সাক্ষাৎকার: এখানে।

      ৫।
      জলবায়ু বিবর্তন ও ভারত নিয়ে ওপেন ডেমোক্রেসিতে ছাপানো একটি লেখা: এখানে।

      Reply
    12. ১২
      মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
      ১৯ জুন ২০০৯, শুক্রবার সময়: ৫:৪৬ পূর্বাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      গণশক্তি ১৬ জুন ২০০৯ bangla.ganashakti.co.in

      সাহিত্যিক অমলেন্দু চক্রবর্তীর জীবনাবসান
      নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৫ই জুন – বাংলা গদ্য সাহিত্যের অন্যতম জনপ্রিয় প্রগতিশীল কথাসাহিত্যিক অমলেন্দু চক্রবর্তীর জীবনাবসান ঘটেছে। সোমবার বিকাল ৩টা নাগাদ আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বাগুইআটির বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর স্ত্রী গীতা ও পুত্র প্রিয়দর্শী বর্তমান।

      অমলেন্দু চক্রবর্তীর জন্ম ঢাকার উপকণ্ঠে ১৯৩৪ সালে। তাঁর অগ্রজ অনিলেন্দু চক্রবর্তী ছিলেন কমিউনিস্ট পার্টির নেতৃস্থানীয় ও চারের দশকের মার্কসবাদী সংষ্কৃতি আন্দোলনের সংগঠক। ১৯৬০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ পাশ করে তিনি প্রথমে হুগলী জেলার গুড়াপে এবং পরে কলকাতার খিদিরপুর আকাদেমিতে শিক্ষকতা থেকে অবসর নেন। প্রধানত, লিটল ম্যাগাজিনের প্রেরণা স্বরূপ অমলেন্দু চক্রবর্তী ছিলেন স্বাধীনতা, পরিচয়, বারোমাস, নক্ষত্র প্রভৃতি পত্রপত্রিকার নিয়মিত লেখক। গণশক্তিতেও তিনি লিখতেন। প্রথম গল্পগ্রন্থ ‘সাহানা’ প্রকাশিত হয় ১৯৫৩ সালে ছাত্রাবস্থায়। তাঁর দ্বিতীয় গল্পগ্রন্থের ‘অবিরত চেনামুখ’ এর নামগল্প ‘একদিন প্রতিদিন’ নামে চলচ্চিত্রে রূপায়িত। অপর জনপ্রিয় উপন্যাস ‘আকালের সন্ধানে’ মৃণাল সেন চলচ্চিত্রায়িত করেন। কান চলচ্চিত্র উৎসবে তা পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্রের সম্মান পেয়েছে। ১৯৭৯ ও ১৯৮০ সালে দুই বছর এগুলি শ্রেষ্ঠ কাহিনীচিত্রের সম্মান লাভ করে। অমলেন্দু চক্রবর্তীর অপর উপন্যাসগুলি হলো ‘বিপন্ন সময়’, ‘গোষ্টবিহারীর জীবনযাপন’, ‘যাবজ্জীবন’, ‘রাধিকাসুন্দরী’(দুই খণ্ড)। ‘যাবজ্জীবন’ উপন্যাসটি ১৯৮৭ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যুগ্মভাবে বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরষ্কারে সম্মানিত হয়। দিল্লি বিশ্ববিদ্যালয় তাঁকে ১৯৮৬ সালে সম্মানিত করে নরসিংহদাস পুরষ্কারে। সামাজিক দায়বদ্ধতা, মানুষের জীবন-সংগ্রামের প্রতি তাঁর সহানুভূতি এবং সমাজ ও রাজনৈতিক প্রগতিতে তাঁর দৃঢ় আস্থা তাঁকে সমকালীন কথাসাহিত্যিকদের মধ্যে স্বাতন্ত্র্য দান করেছিল। অমলেন্দু চক্রবর্তীর বাসভবনে এদিন গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান রাজারহাট-গোপালপুর পৌরসভার চেয়ারম্যান তাপস চ্যাটার্জি ভাইস চেয়ারম্যান ভূপতি সেনগুপ্ত। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষে সুধাংশু দে, সাহিত্যিক দেবেশ রায়, আফসার আহমেদ, সুস্নাত দাশ, তাপস ভৌমিক প্রমুখ। প্রয়াত সাহিত্যিক তাঁর চোখ দান করে গেছেন কলকাতা মেডিকেল কলেজের চক্ষু বিভাগে। রাতে উত্তর কলকাতার চেতনা গণ-সাংষ্কৃতিক সংঘের দপ্তর হয়ে কাশী মিত্র ঘাটে অমলেন্দু চক্রবর্তীর শেষকৃত্য সম্পন্ন হয়।

      আজকাল ১৬ জুন ২০০৯ http://www.aajkaal.net

      অমলেন্দু চক্রবর্তী প্রয়াত
      আজকালের প্রতিবেদন : আধুনিক বাংলা সাহিত্যের চিন্তাশীল কথাসহিত্যিক অমলেন্দু চক্রবর্তী সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। জন্মেছিলেন ১৯৩৪-এর ৩১ ডিসেম্বর। মিতবাক, নগরমনস্ক, অজাতশত্রু অমলেন্দু খ্যাতিলাভ করেন উপন্যাস ও ছোটগল্পের লেখক হিসেবেই। ‘গোষ্টবিহারীর জীবনযাপন’ উপন্যাসটি তাঁকে বাঙালি পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ‘যাবজ্জীবন’ উপন্যাসটির জন্য তিনি ১৯৮৬-তে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃক নরসিংহদাস পুরষ্কার ও ১৯৮৭-তে বঙ্কিম পুরষ্কার লাভ করেন। মৃণাল সেনের ‘আকালের সন্ধানে’ ও ‘একদিন প্রতিদিন’ তাঁর কাহিনী নিয়েই তৈরি। একদিন প্রতিদিন’ তৈরি হয়েছিল অমলেন্দুবাবুর ‘অবিরত চেনামুখ’ গল্প অবলম্বনে। দুই খণ্ডে ‘রাধিকাসুন্দরী’ উপন্যাসটি প্রকাশের পর বেশ কয়েক বছর তিনি লেখালেখি থেকে বিরত ছিলেন। কথা ছিল তাঁর পরবর্তী উপন্যাস খুব তাড়াতাড়িই প্রকাশিত হবে। কিন্তু তার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। মৃত্যকালে রেখে গেছেন স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও অসংখ্য গুণমুগ্ধ বন্ধু ও পাঠক। ভাষা শহীদ স্মারক সমিতির তরফ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সমিতির চিত্রা লাহিড়ী জানালেন, সংগঠনের প্রথম দিন থেকেই উনি ছিলেন সদস্য।

      ওঁর ভাবনায় ছিল গভীরতা : মৃণাল সেন
      অমলেন্দুবাবুর ২টি গল্প নিয়ে ছবি করেছি। অন্য নামে(অবিরত চেনামুখ) প্রকাশিত একটি গল্প নিয়ে ছবি করি ‘একদিন প্রতিদিন’। দ্বিতীয়বার যে গল্প নিয়ে ছবি করি তা উনি হাতে লিখে দিয়েছিলেন। সেই ২০-২৫ পাতা অবলম্বনেই তৈরি ‘আকালের সন্ধানে’ ছবির চিত্রনাট্য। অমলেন্দুবাবুর ‘আকালের সন্ধানে’ উপন্যাসের সঙ্গে ছবির কোনো সম্পর্ক নেই। তবে সেই হাতে লেখা পাতাগুলো না পেলে ‘আকালের সন্ধানে’ ছবি তৈরি হতো না। প্রায়ই ফোন করে বলতাম, নতুন কিছু ভাবুন। ওঁর ভাবনায় গভীরতা ছিল। আর এক প্রিয়জন বিদায়ে খারাপ লাগছে।

      Reply
    13. ১৩
      মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
      ২০ জুন ২০০৯, শনিবার সময়: ২:৪২ পূর্বাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      উস্তাদ আলি আকবর খান ১৯২২-২০০৯।

      Reply
      • ১৩.১
        মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
        ২০ জুন ২০০৯, শনিবার সময়: ৫:২৪ অপরাহ্ণ
        [মন্তব্য-লিন্ক]

        নিউইয়র্ক টাইমসে উইলিয়াম গ্রিমসের শোকলেখন।

        Reply
      • ১৩.২
        মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
        ২ জুলাই ২০০৯, বৃহস্পতিবার সময়: ২:৪৯ পূর্বাহ্ণ
        [মন্তব্য-লিন্ক]

        শিষ্যের শ্রদ্ধাঞ্জলি, শোক ও প্রতিজ্ঞা।

        Reply
    14. ১৪
      মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
      ২১ জুন ২০০৯, রবিবার সময়: ৫:৩৯ পূর্বাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      LOST MANGOES from http://www.uniindia.com
      No export of dussheri mango from UP this year

      The Uttar Pradesh government has decided to
      ban export of world famous Dussheri mango to far flung countries due to acute shortage.

      UP, which is the largest producer of mangoes in the country, had last year exported around 10 tonnes of famous Dussheri mangoes incountries like Dubai, Japan, France and other south eastern countries.

      The state, which produces around 34 per cent of the total mangoes in the country, this time was facing an acute shortage and was hardly coping up to meet the domestic demand. The state is famous for Dussheri, Langra, Chausa, Bombay Green and Himsagar varieties of mangoes.

      High velocity duststorms and squalls had hit the mango growers with over 50,000 tonnes of the delectable fruit falling prey to the gusty winds.

      Frequent duststorm last month had forced the mango growers to sell the king of fruits as low as Rs one per kg in the open market.

      ”The mango crop this year was bumper but due to the duststorm over 50 per cent of it have got destroyed. In terms of money, the losses amounted to over Rs 50 crore in Lucknow alone,” a senior official of the Horticulture department said.

      The official said all the exports have been banned as against the total target production of Dussheri mangoes alone in Malihabad of 50 lakh tonnes, this year it would hardly cross six lakh tonnes.

      All India Mango Growers Association president Insram Ali also admitted that the losses to the mango crop will also adversely affect its export to Singapore, Japan and Gulf countries.

      Renowned mango grower and Padmashree awardee Haji Kalimullah Khan said this was for the first time in his over 70-year-long experience in the mango orchid that the mango production was so less.

      ‘Every year, we used to export five lakh tonnes of different
      varieties of Dussheri mangoes to other countries from Malihabad along but this time we are yet to cope with the local demand,” he said.

      National Horticulture Board member and a local mango grower
      Kunwar Bhupendra Singh claimed that the scorching heatwave
      conditions in March last and the continuation of storm had a very negative impact on the production of mangoes in the state.

      He said this time, Dussheri mangoes would be out of reach of the common people due to short fall in the production as the prices could go up to as high as Rs 50 per kilogram.

      Meanwhile, Mohammad Kayum, a mango grower in Malihabad, said,”We had expected good earnings this year but the duststorm had damaged the crop and we have to sell mangoes at Rs one per kg in the market.”

      Another mango grower Mohammad Irshad of Malihabad said this is for the first time in the past one decade that they had to sell there produce at Rs one per kg.

      The state on an average produces mangoes worth over Rs 2,700
      crore and all-major mango belts, including one in Saharanpur, Unnao,Pratapgarh, Bulandshahr, Meerut and Barabanki besides Lucknow, have suffered losses due to the storms, the state horticulture department officials said.

      On an average, the state produces around 5.83 tonnes of mangoes per hectare, the official said.

      In the state capital, the mango belt is spread over 23 thousand acres in Malihabad alone besides in Rahimabad, Mall and nearby Sitapur district.

      Reply
    15. ১৫
      আজকের লিন্ক আজকের লিংক লিখেছেন:
      ২১ জুন ২০০৯, রবিবার সময়: ৯:৪৩ অপরাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      – পুরো পৃথিবীকে স্বয়ংসম্পূর্ণ জৈবিক সত্তার সাথে তুলনা করা (পরিবেশবাদীদের কাছে জনপ্রিয়তা লাভ করা) ‘৭০-এর দশকের বহুল আলোচিত Gaia Hypotheses-এর প্রবক্তা জেমস লাভলক-এর সাম্প্রতিক বই The Vanishing Face of Gaia: A Final Warning এর পর্যালোচনা: এখানে।

      – জেমস লাভলকের তত্ত্বের বিপরীতে পিটার ওয়ার্ডের পাল্টা তত্ত্ব Medean Hypothesis . আলোচিত হয়েছে সাম্প্রতিক বই The Medea Hypothesis: Is life on Earth ultimately self-destructive?-এ। বইটির পর্যালোচনা: এখানে।

      – বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনায় পরিবেশবাদীদের alarmist narrative ধর্মী প্রচলিত কৌশল এবং এর কার্যকারিতার সমালোচনায় বিয়র্ন লমবর্গ-এর লেখা: এখানে।

      Reply
    16. ১৬
      মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
      ২৩ জুন ২০০৯, মঙ্গলবার সময়: ৯:২৪ পূর্বাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      কোডাক্রোম রঙিন ফিল্মের উৎপাদন বন্ধ হচ্ছে।

      Reply
    17. ১৭
      মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
      ২৫ জুন ২০০৯, বৃহস্পতিবার সময়: ৫:৩১ অপরাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      আজকাল, কলকাতা, ২৫ জুন ২০০৯। http://www.aajkaal.net

      সুকান্তের পৈতৃক ভিটে দখলমুক্ত, উনশিয়া সাজাবেন হাসিনা
      জহিরুল হক : ঢাকা, ২৪ জুন – কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটে চোখে দেখব বলে ঢাকা থেকে যখন রওনা দিলাম তখন ভোর ৬টা। বেশ দূর উনশিয়া গ্রাম। ১৯৫ কিমি। প্রথম গন্তব্য কাওয়াকান্দি। বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পেরিয়ে পদ্মার মাওয়া ফেরিঘাট থেকে ঘণ্টা তিনেকের পথ। জালে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ইলিশ তুলে হাটে যাচ্ছেন এমন একদল ‘পদ্মানদীর মাঝি’র দেখা মিলল। আর কাওয়াকান্দি পৌঁছতেই দোকানিদের হাঁকডাক। ঘাটে সার বেঁধে বিক্রি হচ্ছে গরম ভাত, ডাল, ইলিশ ভাজা। কাওয়াকান্দি থেকে ফরিদপুরের ভাঙ্গা হয়ে গোপালগঞ্জ। ঘড়ির কাঁটায় তখন বেলা ১টা। গোপালগঞ্জ থেকে কোটালিপাড়া। এই কোটালিপাড়াতেই কবি-পরিবারের স্মৃতিবিজড়িত গ্রাম উনশিয়া। পাকা সড়ক শেষ হতে ৩ কিমি গিয়েই চোখে পড়ল কবি সুকান্ত সড়ক। দু’পাশ সবুজে সবুজ। মনপ্রাণ জুড়িয়ে দিল। এই ৪৪ ডিগ্রি গরমেও। উনশিয়া এসে পৌঁছতে দুপুর ৩টে পার হল। চোখে পড়ল সেই বাড়ি যার টানে এত দূর ছুটে আসা। কবি সুকান্তের ওপার বাংলার গুণমুগ্ধরা উনশিয়া আসতে চাইলে পেট্রাপোল থেকে তাঁদের যশোর আসতে হবে। যশোর থেকে শিলাইদহ হয়ে কোটালিপাড়া। সুকান্তের পৈতৃক বাড়িটির ৩দিকে ৩টি পুকুর। উত্তর, পূর্ব, পশ্চিমে। পশ্চিম দিকেই কবির এক নিকট আত্মীয় হরি ভট্টাচার্যের বাড়ি। আশি পেরিয়েছেন গৃহকর্তা। অশীতিপর। কথা বললেন তাঁর স্ত্রী রানী ভট্টাচার্য। জানালেন, দেশভাগের অনেক আগে কলকাতায় পাড়ি দেন সুকান্তের বাবা নিবারণ ভট্টাচার্য। এরপর তাঁর বসতবাড়িটি জবরদখল করেন গ্রামেরই জনৈক ওমর আরি বিশ্বাস। তার পর তাঁর ২ ছেলে। খোঁজ মিলল সেই ওমর আলির একপুত্র আবুল কালামের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সবে ছাড়তে হয়েছে বেআইনি দখলদারি। এ বিষয়ে প্রশ্ন তুলতেই জানালেন, ‘এই বাড়ি আমাদেরই। বহুদিন ধরে আছি।’ কাগজপত্র দেখতে চাইলে তাঁর পাল্টা প্রশ্ন, ‘আপনি কি সরকারের লোক?’ উনশিয়ায় সুকান্তের পৈতৃক বসতবাড়িটিতে গ্রন্থাগার ও প্রদর্শশালা গড়ে তোলার সরকারি সিদ্ধান্তে খুব খুশি গ্রামের মানুষ। নিবারণ ভট্টাচার্যের নিকটতম প্রতিবেশী কালীচরণ সাহার নাতি জহরলাল সাহা উচ্ছ্বাস চেপে না রেখে জানালেন, ‘আমাদের গ্রাম পরিচিত হবে কবির মাধ্যমে।’ ইতিমধ্যেই ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেছে সরকার। প্রচুর পরিকল্পনা সেরে ফেলেছেন কোটালিপাড়ার উপজেলা চেয়ারম্যান বিমলচন্দ্র বিশ্বাস। জানালেন, কবির বাড়ি থেকে গোপালগঞ্জ পর্যন্ত পাকা রাস্তা গড়ার কাজ শুরু হয়েছে। গ্রন্থাগার আর প্রদর্শশালার পাশাপাশি তিনি চান বাড়িটির সংলগ্ন ৩টি পুকুর সংস্কার করতে। পুকুরঘাটে লাগানো হবে ফুল গাছ। ঠাঠা রোদে থেকে দু’দণ্ড জিরোতে পুকুরপারে থাকবে ছাতার ব্যবস্থা। পাথরে খোদাই হবে কবির লেখা অবিস্মরণীয় সব কবিতা। থাকবে পানীয় জল, জেনারেটরের ব্যবস্থা। তাতে সরকারের বরাদ্দ টাকার বেশি কিছু লাগতে পারে। তবে কোটালিপাড়ার সাংসদ যখন খোদ প্রধানমন্ত্রী তখন সে বিষয়ে সবুজ সঙ্কেত মিলবে বলে আশাবাদী বিমলচন্দ্র বিশ্বাস। সুকান্তের পূর্বপুরুষের বাড়িটি কবি ভক্তদের তীর্থক্ষেত্র করে তুলতে সরকারের সঙ্গে সমান উদ্যোগী তিনিও।

      Reply
    18. ১৮
      মাসুদ করিম মাসুদ করিম লিখেছেন:
      ২৬ জুন ২০০৯, শুক্রবার সময়: ৩:৪৪ পূর্বাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      পপসম্রাটের মৃত্যু। বয়স হয়েছিল ৫০ বছর। কিছু লিন্ক:
      আউটলুক ইন্ডিয়া।
      নিউইয়র্ক টাইমস।
      গার্ডিয়ান।

      Reply

    আলোচনায় অংশগ্রহণ করতে নিচের মন্তব্য-ফর্ম ব্যবহার করুন:

    =নিয়মাবলি=
    * ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
    ** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
    *** নিবন্ধিত লেখকদের প্রতি: লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের তালিকাভুক্তি নিশ্চিত করতে লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন।
    >>প্রত্যুত্তরটি না পাঠাতে মনস্থির করলে "এখানে" ক্লিক করুন<<


    অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
    ------------(মাউস ক্লিক করে বাংলা লিখুন)------------
    ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ
    ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ
    স হ ক্ষ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ । ॥ ৳ র-ফলা‌‌‌
    অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ     য-ফলা
      া ি ী ু ূ ৃ ে ৈ ো ৌ     রেফ
      ০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯     ZWNJ
    স্পেসবার নতুন লাইন যুক্ত করুন/হসন্ত ZWJ


    বাংলায় মতামত লিখতে নিচের যে কোন একটি পদ্ধতি বেছে নিন:
    (ক) সংযুক্ত চারটি বাংলা কী‌বোর্ডের (ইউনিজয়, ফোনেটিক, প্রভাত) যে কোন একটি বেছে নিয়ে; অথবা, (খ) গুগল বাংলা ট্রান্সলিটারেশন টুল ব্যবহার করেও সহজে বাংলা লেখা সম্ভব। বাংলা অক্ষর চালু/বন্ধ করতে ctrl+g চাপুন। শব্দটি ইংরেজী হরফে লিখে ফেলে স্পেসবার চাপুন, তাহলেই সেটি বাংলায় রূপান্তরিত হবে (একই শব্দের একাধিক বানান-বিকল্প শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করে দেখে নেয়া যায়); অথবা, (গ) মাউস ক্লিক করে বাংলা লিখুন; অথবা, (ঘ) আপনার কম্পিউটারে অভ্র কীবোর্ড স্থায়ীভাবে ইনস্টল করে নিয়ে। কীবোর্ডগুলোর ব্যবহার বা লে‌-আউট জানা না থাকলে "বাংলা বর্ণমালা বিভ্রাট" লিংক অথবা "বাংলা কীবোর্ড লে-আউট" লিংক থেকে বিস্তারিত জেনে নিন। এরপরও সমস্যার সম্মূখীন হলে ব্লগ এডমিন এর কাছে সাহায্যের জন্য লিখুন।

    কপিরাইট © ২০০৮ নির্মাণ | ওয়ার্ডপ্রেস নির্ভর "মুক্তাঙ্গন" এর থীম রিফিউলড.নেট এর সৌজন্যে