মুক্তাঙ্গন

rss-posts rss-comments
  • ব্লগবাড়ি
  • উদ্যোগ
    • মুক্তাঙ্গন পোর্টাল
      • Muktangon Facebook Group
      • মুক্তাঙ্গন ওয়ার্কগ্রুপ
    • ICSF PORTAL
      • E-Library '71
      • Media Archive '71
      • ICSF Blog
      • ICSF Discussion Groups
      • ICSF-Wiki Coordination Project
  • ইতিবৃত্ত
    • মুক্তাঙ্গন ঘোষণা
    • কৃতজ্ঞতা স্বীকার
  • লিখতে আগ্রহী?
    • সম্পাদনা ও মডারেশন
    • লেখক ক্যালেন্ডার
  • যোগাযোগ
  • কারিগরি সাহায্য
    • Bangla Settings
    • Keyboard layouts
    • কারিগরি জিজ্ঞাসা
    • সমস্যা রিপোর্ট করুন
  • আর্কাইভ
  • আনবাড়ি

আজকের লিন্ক

আজকের লিন্ক

সংক্ষিপ্ত পরিচিতি

  • অন্দরমহল

    • নিবন্ধন | পাসওয়ার্ড পুনরুদ্ধার

  • অক্ষরের আকার

    লেখাকে ঘিরে আলোচনা

      ১৭ জানুয়ারি ২০০৯, শনিবার
    • মন্তব্যে~রায়হান রশিদ

    • ১৬ জানুয়ারি ২০০৯, শুক্রবার
    • মন্তব্যে~রেজাউল করিম সুমন

    • ১৫ জানুয়ারি ২০০৯, বৃহস্পতিবার
    • মন্তব্যে~রায়হান রশিদ

    এ সপ্তাহের লিংক : ১১ জানুয়ারি ২০০৯

    লিখেছেন: আজকের লিন্ক | ১১ জানুয়ারি ২০০৯, রবিবার | ২৮ পৌষ ১৪১৫

    বিষয়: বিভাগ/বিষয় নিরপেক্ষ | ৩ টি মন্তব্য | ইমেইল / প্রিন্ট করুন: Email This Post Print This Post

    Share Tweet

    পাঠক সুপারিশকৃত এ সপ্তাহের কিছু লিংক

    বাংলা ব্লগ নিয়ে প্রথম আলো ব্লগে একটি ধারাবাহিক সিরিজ লিখছেন মাহবুব মোর্শেদ। সিরিজের এই পোস্টটি মুক্তাঙ্গন নিয়ে:

    এখানে দেখুন।
    পোস্টটিতে লেখক তাঁর দৃষ্টিভঙ্গি থেকে মুক্তাঙ্গনের কিছু মূল্যায়ন করেছেন। এই চর্চাটি নিঃসন্দেহে গঠনমূলক। অন্যের চোখ দিয়ে দেখলে নিজেদের অনেক সীমাবদ্ধতাকে চিহ্নিত করা সহজ হয়। সেজন্য লেখককে ধন্যবাদ তাঁর মতামতের জন্য। এই লেখকের সিরিজের অন্য লেখাগুলোও পড়বার জন্য আমাদের পাঠকদের প্রতি বিনীত আহ্বান থাকলো। এতে করে আমাদের ক্ষুদ্র গণ্ডির বাইরে অন্যরাও ব্লগ নিয়ে যে-সব গুরুত্বপূর্ণ কাজ করছেন সে বিষয়ে আমাদের সামষ্টিক সচেতনতা বাড়বে বলে আমার বিশ্বাস।

    কিউবার বিপ্লবের সুবর্ণজয়ন্তীতে Antoni Kapcia-র মূল্যায়ন।

    অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ এর পরিবর্তে লিনাক্স ব্যবহার নিয়ে চমৎকার একটি আলোচনা চলছে

    এখানে। বিনামূল্যের, ওপেন সোর্স, নিরাপদ ও সহজ এই অপারেটিং সিস্টেম অনেকেরই জীবন বদলে দিয়েছে। এটি শুধু অপারেটিং সিস্টেমই না, একটি ভিন্ন ধরণের জীবন পদ্ধতি (যার অবিচ্ছেদ্য অঙ্গ কম্পিউটার) ও বিশ্ব দর্শনের প্রতিফলন। এই বিষয়ে আরো ব্যাপক আলোচনা ও সচেতনতা সৃষ্টি জরুরী। এমনকি বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের একটি দেশে লিনাক্সের সপক্ষে সংঘবদ্ধ ক্যাম্পেইন চালানোর সময় এসেছে। এক নজরে:

    ১) লিনাক্স বিনামূল্যে পাওয়া যায়; উইন্ডোজ কিনতে হয় পয়সা দিয়ে;

    ২) পয়সা দিয়ে বৈধ উইন্ডোজ এর কপি না কিনলে সেটি ঠিকভাবে সিকিউরিটি আপডেট করা যায়না, ফলে নিরাপত্তাজনিত ত্রুটি থেকে যায় তাতে;

    ৩) যেখানে বিনামূল্যে একই কিংবা উন্নত মানের লিনাক্স সংগ্রহ করা যায়, সেখানে লুকিয়ে চুরিয়ে উইন্ডোজের পাইরেটেড কপি ব্যবহারের তো কোন মানে নেই;

    ৪) তৃতীয় বিশ্বের দেশে বিভিন্ন পর্যায়ের ব্যবহারকারীরা বিনামূল্যের লিনাক্স ব্যবহারের মাধ্যমে অনেক অর্থের সাশ্রয় করতে পারেন;

    ৫) অনেকে বলেন লিনাক্স ব্যবহার-বান্ধব নয়। কথাটা এখন আর সত্য নয়। এটিও উইন্ডোজের মতোই ব্যবহার করা সহজ। এর ইনটুইটিভ ইন্টারফেসের সাথে পরিচিত হতে যে কোন কম্পিউটার ব্যবহারকারীরই (যিনি উইন্ডোজের সাথে পরিচিত) আধা ঘন্টার বেশী লাগার কথা নয়। এটি ইন্সটল করাও অনেক বেশী সহজ;

    ৬) অনেকে বলেন উইন্ডোজে প্রচলিত প্রোগ্রামগুলোর (যেমন: এম এস ওয়ার্ড) লিনাক্স বিকল্প নেই। কথাটা ঠিক নয়। প্রায় সব উইন্ডোজ নির্ভর এপ্লিকেশনেরই লিনাক্স বিকল্প রয়েছে বর্তমানে;

    ৭) লিনাক্স উইন্ডোজের থেকে নিরাপত্তার দিক থেকে অনেক বেশী শক্তিশালী। ভাইরাস প্রণেতারা তাদের ভাইরাস সাধারণত উইন্ডোজের জন্য বানিয়ে থাকেন, লিনাক্সের জন্য নয়। এছাড়াও কাঠামোগতভাবে লিনাক্স উইন্ডোজের চেয়ে অনেক বেশী নিরাপদ;

    ৮) উইন্ডোজের উন্নয়ন করেন মাইক্রোসফটে চাকুরীরত সীমিত সংখ্যক ডেভেলপার। সেদিক থেকে লিনাক্সের উন্নয়নে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন অগুণতি ডেভেলপার, স্রেফ মানুষকে সাহায্য করার লক্ষ্য নিয়ে। ওপেন সোর্স এর এটাই সবচেয়ে বড় গুণ। এ কারণে, লিনাক্সের ডেভেলপররা মানুষের কথা শোনেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেন; উইন্ডোজের ডেভেলপারদের মানুষের কথা ‘শোনার’ সময় কিংবা মানসিকতা কোনটাই নেই যদি না তাতে মুনাফার সম্ভাবনা থাকে;

    ৯) লিনাক্স বাংলা পড়ার বা লেখার জন্য অনেক বেশী উপযোগী;

    Share Tweet
       
    পোস্ট কিংবা মন্তব্যে প্রকাশিত মতামত কোন অবস্থাতেই মুক্তাঙ্গন কর্তৃপক্ষের মতামতের প্রতিফলন নয়। বক্তব্যের দায়ভার লেখক এবং মন্তব্যকারীর নিজের। শুধুমাত্র "মুক্তাঙ্গন" নামের আওতায় প্রকাশিত বক্তব্যই ব্লগের যৌথ অবস্থানকে নির্দেশ করে।

    ৩ টি মন্তব্য/প্রতিক্রিয়া এসেছে এ পর্যন্ত:

    1. ১
      রায়হান রশিদ রায়হান রশিদ লিখেছেন:
      ১৫ জানুয়ারি ২০০৯, বৃহস্পতিবার সময়: ৩:১৯ অপরাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      বাংলা ব্লগ নিয়ে প্রথম আলো ব্লগে একটি ধারাবাহিক সিরিজ লিখছেন মাহবুব মোর্শেদ। সিরিজের এই পোস্টটি মুক্তাঙ্গন নিয়ে:
      এখানে দেখুন।
      পোস্টটিতে লেখক তাঁর দৃষ্টিভঙ্গি থেকে মুক্তাঙ্গনের কিছু মূল্যায়ন করেছেন। এই চর্চাটি নিঃসন্দেহে গঠনমূলক। অন্যের চোখ দিয়ে দেখলে নিজেদের অনেক সীমাবদ্ধতাকে চিহ্নিত করা সহজ হয়। সেজন্য লেখককে ধন্যবাদ তাঁর মতামতের জন্য। এই লেখকের সিরিজের অন্য লেখাগুলোও পড়বার জন্য আমাদের পাঠকদের প্রতি বিনীত আহ্বান থাকলো। এতে করে আমাদের ক্ষুদ্র গণ্ডির বাইরে অন্যরাও ব্লগ নিয়ে যে-সব গুরুত্বপূর্ণ কাজ করছেন সে বিষয়ে আমাদের সামষ্টিক সচেতনতা বাড়বে বলে আমার বিশ্বাস।

    2. ২
      রেজাউল করিম সুমন রেজাউল করিম সুমন লিখেছেন:
      ১৬ জানুয়ারি ২০০৯, শুক্রবার সময়: ৭:৫৪ অপরাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      কিউবার বিপ্লবের সুবর্ণজয়ন্তীতে Antoni Kapcia-র মূল্যায়ন।

    3. ৩
      রায়হান রশিদ রায়হান রশিদ লিখেছেন:
      ১৭ জানুয়ারি ২০০৯, শনিবার সময়: ১:১১ অপরাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ এর পরিবর্তে লিনাক্স ব্যবহার নিয়ে চমৎকার একটি আলোচনা চলছে এখানে। বিনামূল্যের, ওপেন সোর্স, নিরাপদ ও সহজ এই অপারেটিং সিস্টেম অনেকেরই জীবন বদলে দিয়েছে। এটি শুধু অপারেটিং সিস্টেমই না, একটি ভিন্ন ধরণের জীবন পদ্ধতি (যার অবিচ্ছেদ্য অঙ্গ কম্পিউটার) ও বিশ্ব দর্শনের প্রতিফলন। এই বিষয়ে আরো ব্যাপক আলোচনা ও সচেতনতা সৃষ্টি জরুরী। এমনকি বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের একটি দেশে লিনাক্সের সপক্ষে সংঘবদ্ধ ক্যাম্পেইন চালানোর সময় এসেছে। এক নজরে:

      ১) লিনাক্স বিনামূল্যে পাওয়া যায়; উইন্ডোজ কিনতে হয় পয়সা দিয়ে;

      ২) পয়সা দিয়ে বৈধ উইন্ডোজ এর কপি না কিনলে সেটি ঠিকভাবে সিকিউরিটি আপডেট করা যায়না, ফলে নিরাপত্তাজনিত ত্রুটি থেকে যায় তাতে;

      ৩) যেখানে বিনামূল্যে একই কিংবা উন্নত মানের লিনাক্স সংগ্রহ করা যায়, সেখানে লুকিয়ে চুরিয়ে উইন্ডোজের পাইরেটেড কপি ব্যবহারের তো কোন মানে নেই;

      ৪) তৃতীয় বিশ্বের দেশে বিভিন্ন পর্যায়ের ব্যবহারকারীরা বিনামূল্যের লিনাক্স ব্যবহারের মাধ্যমে অনেক অর্থের সাশ্রয় করতে পারেন;

      ৫) অনেকে বলেন লিনাক্স ব্যবহার-বান্ধব নয়। কথাটা এখন আর সত্য নয়। এটিও উইন্ডোজের মতোই ব্যবহার করা সহজ। এর ইনটুইটিভ ইন্টারফেসের সাথে পরিচিত হতে যে কোন কম্পিউটার ব্যবহারকারীরই (যিনি উইন্ডোজের সাথে পরিচিত) আধা ঘন্টার বেশী লাগার কথা নয়। এটি ইন্সটল করাও অনেক বেশী সহজ;

      ৬) অনেকে বলেন উইন্ডোজে প্রচলিত প্রোগ্রামগুলোর (যেমন: এম এস ওয়ার্ড) লিনাক্স বিকল্প নেই। কথাটা ঠিক নয়। প্রায় সব উইন্ডোজ নির্ভর এপ্লিকেশনেরই লিনাক্স বিকল্প রয়েছে বর্তমানে;

      ৭) লিনাক্স উইন্ডোজের থেকে নিরাপত্তার দিক থেকে অনেক বেশী শক্তিশালী। ভাইরাস প্রণেতারা তাদের ভাইরাস সাধারণত উইন্ডোজের জন্য বানিয়ে থাকেন, লিনাক্সের জন্য নয়। এছাড়াও কাঠামোগতভাবে লিনাক্স উইন্ডোজের চেয়ে অনেক বেশী নিরাপদ;

      ৮) উইন্ডোজের উন্নয়ন করেন মাইক্রোসফটে চাকুরীরত সীমিত সংখ্যক ডেভেলপার। সেদিক থেকে লিনাক্সের উন্নয়নে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন অগুণতি ডেভেলপার, স্রেফ মানুষকে সাহায্য করার লক্ষ্য নিয়ে। ওপেন সোর্স এর এটাই সবচেয়ে বড় গুণ। এ কারণে, লিনাক্সের ডেভেলপররা মানুষের কথা শোনেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেন; উইন্ডোজের ডেভেলপারদের মানুষের কথা ‘শোনার’ সময় কিংবা মানসিকতা কোনটাই নেই যদি না তাতে মুনাফার সম্ভাবনা থাকে;

      ৯) লিনাক্স বাংলা পড়ার বা লেখার জন্য অনেক বেশী উপযোগী;

    কপিরাইট © ২০০৮ নির্মাণ | ওয়ার্ডপ্রেস নির্ভর "মুক্তাঙ্গন" এর থীম রিফিউলড.নেট এর সৌজন্যে