সংযুক্ত বাংলা কীবোর্ডগুলোর সমস্য/ত্রুটি তুলে ধরুন এখানে
কয়েক সপ্তাহ আগে ব্লগে বাংলা লেখার সুবিধার্থে ছয়টি প্রচলিত কীবোর্ড সংযোজন করা হয়েছিল। কীবোর্ডগুলো হল: বিজয়, ইউনিজয়, প্রভাত, ফেনেটিক, ইনস্ক্রিপ্ট এবং মাউস দিয়ে বাংলা লেখার প্যাড। অনেক নিবেদিতপ্রাণ মানুষ এই কীবোর্ডগুলো তৈরিতে অবদান রেখেছেন। তাঁদের মধ্যে হাসিন হায়দার, লাভলু, সবুজ কুণ্ডু প্রমুখ উল্লেখযোগ্য। তাঁরা তাঁদের কাজ করেছেন আমাদেরকে অমূল্য এ কীবোর্ডগুলো উপহার দেয়ার মাধ্যমে। এখন আমাদের কাজ হল প্রায়োগিক অর্থে এগুলোকে কীভাবে আরো ত্রুটিহীন করা যায়, সে বিষয়ে নির্মাতাদের প্রয়োজনীয় মতামত দেয়া, যাতে এগুলোর আরো উন্নত ভার্সন তৈরি করা সম্ভব হয়।
এ লক্ষ্যে আমারব্লগ, ক্যাডেট কলেজ ব্লগ এবং মুক্তাঙ্গন সম্মিলিতভাবে কাজ করছে। আমাদের সকল পাঠক ও লেখকদের প্রতি অনুরোধ থাকবে, তাঁরা যেন কীবোর্ডগুলো ব্যবহার করতে গিয়ে যে-সব সমস্যার সম্মুখীন হয়েছেন, তা এখানে মন্তব্য আকারে তুলে ধরেন। সব মন্তব্য একত্র করে আমরা কীবোর্ডগুলোর ত্রুটি সংশোধনে এবং সার্বিক মানোন্নয়নে মনোনিবেশ করতে চাই।
এ উদ্যোগে সবার একান্ত সহযোগিতা কামনা করছি।
আলোচনায় অংশগ্রহণ করতে নিচের মন্তব্য-ফর্ম ব্যবহার করুন:
* ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
*** নিবন্ধিত লেখকদের প্রতি: লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের তালিকাভুক্তি নিশ্চিত করতে লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন।















