মুক্তাঙ্গন

rss-posts rss-comments
  • ব্লগবাড়ি
  • উদ্যোগ
    • মুক্তাঙ্গন পোর্টাল
      • Muktangon Facebook Group
      • মুক্তাঙ্গন ওয়ার্কগ্রুপ
    • ICSF PORTAL
      • E-Library '71
      • Media Archive '71
      • ICSF Blog
      • ICSF Discussion Groups
      • ICSF-Wiki Coordination Project
  • ইতিবৃত্ত
    • মুক্তাঙ্গন ঘোষণা
    • কৃতজ্ঞতা স্বীকার
  • লিখতে আগ্রহী?
    • সম্পাদনা ও মডারেশন
    • লেখক ক্যালেন্ডার
  • যোগাযোগ
  • কারিগরি সাহায্য
    • Bangla Settings
    • Keyboard layouts
    • কারিগরি জিজ্ঞাসা
    • সমস্যা রিপোর্ট করুন
  • আর্কাইভ
  • আনবাড়ি

মুক্তাঙ্গন

মুক্তাঙ্গন


সংক্ষিপ্ত পরিচিতি




  • অন্দরমহল



    • নিবন্ধন | পাসওয়ার্ড পুনরুদ্ধার


  • অক্ষরের আকার



    লেখাকে ঘিরে আলোচনা

      ২২ নভেম্বর ২০০৮, শনিবার
    • মন্তব্যে~Mahabubur Rahaman

    • ১৮ নভেম্বর ২০০৮, মঙ্গলবার
    • মন্তব্যে~অলকেশ

    কারিগরি আপডেট: আরও তিনটি বাংলা কীবোর্ড সংযোজন

    লিখেছেন: মুক্তাঙ্গন | ১৮ নভেম্বর ২০০৮, মঙ্গলবার | ৪ অগ্রহায়ণ ১৪১৫

    বিষয়: কারিগরিক, সাংগঠনিক | ২ টি মন্তব্য | ইমেইল / প্রিন্ট করুন: Email This Post Print This Post

    Share Tweet

    সফল কীবোর্ড প্রোজেক্ট
    অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সাইটে বাংলা লেখার প্রক্রিয়াকে সহজতর করার লক্ষ্যে সাইটে আরও তিনটি বাংলা কীবোর্ড সংযোজন করা হয়েছে। সেগুলো হল:

    ১। বিজয় কীবোর্ড:
    এখন থেকে মতামত লেখার জন্য কিংবা এডমিন এরিয়ায় পোস্ট লেখার জন্য প্রভাত, ফোনেটিক আর ইউনিজয়ের পাশাপাশি বিজয় কীবোর্ডও ব্যবহার করা যাবে। যারা বিজয় কীবোর্ডে অভ্যস্ত তাদের জন্য এটি নিঃসন্দেহে সুসংবাদ। প্রথম আলো ব্লগে সংযোজনের লক্ষ্যে কীবোর্ডটির মূল জাভাস্ক্রিপ্ট লিখেছেন হাসিন হায়দার। স্ক্রিপ্টটিকে অন্যান্য কীবোর্ডগুলোর পাশাপাশি সংযোজনের লক্ষ্যে মূল প্লাগইনের পিএইচপি ফাইলে প্রয়োজনীয় সম্পাদনার কাজ করেছেন ব্লগ এডমিনদের একজন। হাসিন হায়দার এবং সংশ্লিষ্ট অন্যান্যদের অনুমতি সাপেক্ষে সবার সুবিধার্থে নবায়নকৃত প্লাগইনটিকে শীঘ্রই একুশে (ekushey.org) সাইটে আপলোড করে দেয়া হবে সর্বসাধারণের উম্মুক্ত ব্যবহারের জন্য।

    ২। মাউসক্লিক কীবোর্ড:

    মন্তব্য করার সুবিধার্থে মাউস ক্লিক করে বাংলা লেখার সুবিধাও সংযোজন করা হয়েছে। মাউস দিয়ে বাংলা লেখার প্যাডটি তৈরী করা হয়েছে সবুজ কুন্ডু ওরফে মানচুমাহারা’র স্ক্রিপ্ট অবলম্বনে। সাইটে সঠিকভাবে সংযোজনের জন্য স্ক্রিপ্টটিতে প্রয়োজনীয় সম্পাদনা করেছেন ব্লগ এডমিনদের একজন।

    ৩। ইনস্ক্রিপ্ট কীবোর্ড:
    সবুজ কুন্ডের লেখা স্ক্রিপ্ট অবলম্বনে বিজয়ের পাশাপাশি কীবোর্ডসমুহের তালিকায় যোগ করা হয়েছে ইনস্ক্রিপ্ট কীবোর্ড। মন্তব্য কিংবা পোস্ট লিখতে এই কীবোর্ডটিও ব্যবহার করা যাবে।

    চলমান কীবোর্ড প্রোজেক্ট:
    এটা খুবই উৎসাহব্যঞ্জক খবর যে এমুহুর্তে একুশে.অর্গ এবং সংশ্লিষ্ট নিবেদিতপ্রাণ আরও কয়েকজন মিলে নিরলস কাজ করে চলেছেন বিজয়ের মত একইভাবে ‘অভ্র’ এবং ‘বর্ণসফট’ কীবোর্ড সংযোজনের লক্ষ্যে। আসুন আমরা তাদের সাফল্য কামনা করি। হয়তো খুব শীঘ্রই আমরা সুসংবাদ জানাতে পারবো এ বিষয়ে।

    উপরের সংযোজিত কীবোর্ডগুলো ব্যবহারে যদি কোন সমস্যা বা জটিলতার সম্মূখীন হন, তবে দয়া করে লিখে জানাবেন।

    সবাইকে ধন্যবাদ।

    Share Tweet
       
    পোস্ট কিংবা মন্তব্যে প্রকাশিত মতামত কোন অবস্থাতেই মুক্তাঙ্গন কর্তৃপক্ষের মতামতের প্রতিফলন নয়। বক্তব্যের দায়ভার লেখক এবং মন্তব্যকারীর নিজের। শুধুমাত্র "মুক্তাঙ্গন" নামের আওতায় প্রকাশিত বক্তব্যই ব্লগের যৌথ অবস্থানকে নির্দেশ করে।


    ২ টি মন্তব্য/প্রতিক্রিয়া এসেছে এ পর্যন্ত:

    1. ১
      অলকেশ লিখেছেন:
      ১৮ নভেম্বর ২০০৮, মঙ্গলবার সময়: ১১:০৭ পূর্বাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      ব্লগ প্রশাসককে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের বন্ধুদের মধ্যে এতদিন যারা বাংলা লিখতে জানে না, এই অজুহাতে নির্মাণে লিখতে পারত না, তাদের সকল অজুহাতের পথ রুদ্ধ হল আজ। যাদের মেধা , একাগ্রতা ও নিষ্টায় আমরা এই নতুন টূলসগুলো পেয়েছি, তাদের সবাইকে হাজারো প্রণতি ও ভালোবাসা।

      Reply
    2. ২
      Mahabubur Rahaman লিখেছেন:
      ২২ নভেম্বর ২০০৮, শনিবার সময়: ৭:৩৮ পূর্বাহ্ণ
      [মন্তব্য-লিন্ক]

      ‍িবজয় কীবোর্ড যুক্ত করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। এখ‍নো ‍িকছু সমস্যা আ‍ছে বলে মনে হয়।

      Reply

    আলোচনায় অংশগ্রহণ করতে নিচের মন্তব্য-ফর্ম ব্যবহার করুন:

    =নিয়মাবলি=
    * ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
    ** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
    *** নিবন্ধিত লেখকদের প্রতি: লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের তালিকাভুক্তি নিশ্চিত করতে লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন।
    >>প্রত্যুত্তরটি না পাঠাতে মনস্থির করলে "এখানে" ক্লিক করুন<<


    অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
    ------------(মাউস ক্লিক করে বাংলা লিখুন)------------
    ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ
    ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ
    স হ ক্ষ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ । ॥ ৳ র-ফলা‌‌‌
    অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ     য-ফলা
      া ি ী ু ূ ৃ ে ৈ ো ৌ     রেফ
      ০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯     ZWNJ
    স্পেসবার নতুন লাইন যুক্ত করুন/হসন্ত ZWJ


    বাংলায় মতামত লিখতে নিচের যে কোন একটি পদ্ধতি বেছে নিন:
    (ক) সংযুক্ত চারটি বাংলা কী‌বোর্ডের (ইউনিজয়, ফোনেটিক, প্রভাত) যে কোন একটি বেছে নিয়ে; অথবা, (খ) গুগল বাংলা ট্রান্সলিটারেশন টুল ব্যবহার করেও সহজে বাংলা লেখা সম্ভব। বাংলা অক্ষর চালু/বন্ধ করতে ctrl+g চাপুন। শব্দটি ইংরেজী হরফে লিখে ফেলে স্পেসবার চাপুন, তাহলেই সেটি বাংলায় রূপান্তরিত হবে (একই শব্দের একাধিক বানান-বিকল্প শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করে দেখে নেয়া যায়); অথবা, (গ) মাউস ক্লিক করে বাংলা লিখুন; অথবা, (ঘ) আপনার কম্পিউটারে অভ্র কীবোর্ড স্থায়ীভাবে ইনস্টল করে নিয়ে। কীবোর্ডগুলোর ব্যবহার বা লে‌-আউট জানা না থাকলে "বাংলা বর্ণমালা বিভ্রাট" লিংক অথবা "বাংলা কীবোর্ড লে-আউট" লিংক থেকে বিস্তারিত জেনে নিন। এরপরও সমস্যার সম্মূখীন হলে ব্লগ এডমিন এর কাছে সাহায্যের জন্য লিখুন।

    কপিরাইট © ২০০৮ নির্মাণ | ওয়ার্ডপ্রেস নির্ভর "মুক্তাঙ্গন" এর থীম রিফিউলড.নেট এর সৌজন্যে