“সচলায়তন” এর পাশে আছি
অভিযোগ উঠেছে (বিডি নিউজ ২৪) যে জনপ্রিয় ব্লগিং সাইট সচলায়তন বাংলাদেশে ব্লক করে দেয়া হয়েছে গতকাল (মঙ্গলবার) থেকে। অনেকে মনে করছেন এই সিদ্ধান্তের পেছনে নিগৃহীত মুক্তিযোদ্ধা জনাব শেখ আলী মোহাম্মদ আমানকে নিয়ে সচলায়তনে ছাপানো স্বাধীনতার চেতনার পক্ষে প্রতিবাদী কিছু পোস্ট দায়ী। [যেমন: এখানে দেখুন]।
এখনো কিছুই নিশ্চিতভাবে জানা যাচ্ছেনা তবে ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা সচলায়তনের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং আমাদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট সকল ব্লগারকে আহ্বান জানাচ্ছি বিষয়টির দিকে সজাগ দৃষ্টি রাখার। সেইসাথে আমরা সচলায়তন সাইটের সাথে সংশ্লিষ্ট ব্লগার, সংগঠক এবং কারিগরি টীমের সদস্য যাঁরা বর্তমানে বাংলাদেশে আছেন তাদের নিরাপত্তা এবং মানবাধিকার বিষয়ে উদ্বিগ্ন। ব্লগারদের প্রতি অনুরোধ রইলো নিয়মিত আপডেট সংগ্রহের এবং সেইসাথে সবাইকে অবহিত করার।
“মুক্তাঙ্গন: নির্মাণ ব্লগ” মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারাবদ্ধ।
বিডিনিউজের খবরটি পড়ুন:
ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচলায়তন নামে একটি বাংলা ইন্টারনেট একটি ব্লগ বাংলাদেশে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরের পর থেকে বাংলাদেশের পাঠকরা ব্লগটি দেখতে পাচ্ছেন না।
সচলায়তনের প্রতিষ্ঠাতাদের একজন অরূপ কামাল টেলিফোনে মালয়েশিয়া থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুদ্ধাপরাধীদের নিয়ে সা¤প্রতিক একটি লেখা প্রকাশের পর বাংলাদেশে ব্লগটি বন্ধ করে দেওয়া হয়েছে।”
তিনি জানান, বাংলাদেশ থেকে ব্লগটি দেখা না গেলেও বিশ্বের অন্যান্য স্থান থেকে সচলায়তনে ঢোকা যাচ্ছে। এর ঠিকানা হচ্ছে-www.sachalayatan.com.
তিনি জানান, সচলায়তন একটি অনলাইন লেখক সমাবেশ, যেখানে সাহিত্যের বিভিন্ন বিষয়সহ সমসাময়িক বিষয়বস্তুর ওপর লেখালেখি প্রকাশিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনডি/ওআরপি/এমএইচবি/২৩৪১ ঘ.
১৭ টি মন্তব্য/প্রতিক্রিয়া এসেছে এ পর্যন্ত:
আলোচনায় অংশগ্রহণ করতে নিচের মন্তব্য-ফর্ম ব্যবহার করুন:
* ভাষা: মন্তব্যের ভাষা হওয়া উচিত (মূলত) বাংলা — অবশ্যই বাংলা হরফে। আর ভাষারীতি লেখ্যভাষা হিসেবে প্রচলিত প্রমিত বাংলা হওয়াই শ্রেয়।
** মডারেশন: মন্তব্যের ক্ষেত্রে এখানে প্রাক-অনুমোদন মডারেশনের চর্চা নেই। তবে যে-সব কারণ উপস্থিত থাকলে প্রকাশিত মন্তব্য বিনা নোটিশে (এবং কোনো ধরণের কারণ-দর্শানো ছাড়াই) পুরোপুরি মুছে দেয়ার বা আংশিক সম্পাদনা করার অধিকার "মুক্তাঙ্গন" সংরক্ষণ করে, সেগুলো হলো: (ক) সাধু এবং চলিত রীতির সংমিশ্রণ; (খ) ত্রুটিপূর্ণ বানানের আধিক্য; (গ) ভাষার দুর্বল, আঞ্চলিক, অগ্রহণযোগ্য বা ছাপার অযোগ্য প্রয়োগ; (ঘ) ব্যক্তিগত আক্রমণ প্রবণতা, ছিদ্রান্বেষণ ও কলহপ্রিয়তা; (ঙ) অপ্রাসঙ্গিকতা ও বক্তব্যহীনতা। এ ব্যাপারে মডারেশন টিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। তাই, চূড়ান্তভাবে পেশ করার আগে "প্রাকবীক্ষণ"-এর মাধ্যমে নিজ-মন্তব্যের প্রকাশিতব্য রূপ যাচাই করে নিন।
*** নিবন্ধিত লেখকদের প্রতি: লেখকের নিজস্ব পাতার প্রকাশিত কাজের তালিকায় আপনার পেশ করা মন্তব্যের তালিকাভুক্তি নিশ্চিত করতে লগ-ইন করা অবস্থায় মন্তব্য করুন।















১ শ্রাবণ ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
সচলায়তন পরিবারের একজনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা । এই দুঃসময়ে ও কোন কোন ব্লগ থেকে সন্দেহ ছাড়া আর কিছু পাওয়া যায়নি ।
আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক ।
১ শ্রাবণ ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
http://www.sachalayatan.com/hasan_murshed/16902
আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে একটা পোষ্ট ।
১ শ্রাবণ ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
হাসান মোরশেদ এর মাধ্যমেই এই ব্লগের নাম জানার সুযোগ হলো। অসাধারণ উদ্যোগ।
কণ্ঠরোধের চেষ্টায় থাকা অসময়ের রাক্ষসদের মুখে চপেটাঘাত করে আরেকটি সুন্দর প্লাটফর্ম।
সচলায়তনের পাশে থাকার জন্যে কৃতজ্ঞতা।
১ শ্রাবণ ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
বাঙ্গালী বলে ঐক্যবদ্ধ জাতি না!! তাইলে এটা কি?
অসংখ্য ধন্যবাদ এমন সময়ে একত্রিত হওয়ার সাহসিকতায়।
১ শ্রাবণ ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
আপনাদের পাশে থাকতে দেখে ভাল লাগল ।
১ শ্রাবণ ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
নির্মাণ ব্লগের পেছনের সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দুঃসময়ে সঙ্গে থাকার মানুষ খুব বেশি নাই আসলে।
১ শ্রাবণ ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
আমরা নির্মাণ পরিবারের সকলেই ‘সচলায়তন’-এর পাশে আছি।
১ শ্রাবণ ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
এখানে দেখুন।
১ শ্রাবণ ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
পাশে থাকাটাই কি যথেষ্ট ? বন্ধ করে দেয়ার পেছনে কারা দায়ী তাদের খুঁজে বের করা, সচলায়তন আবার কিভাবে চালু করা যায়, চালু করার জন্য কি কি আইনি পদক্ষেপ নেয়া যায়, তা নিয়েই কথা বলা জরুরি নয় কি ?
১ শ্রাবণ ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
এতকিছু বুঝি না। আমি সহজ, সরল ো সাধারণ। ব্লগার ভাইয়েরা, আপনার ঘরের সাথে লাগানো আপনার চিরশত্রু কাকা বা মামার ঘরে আগুন লাগলে কি করতেন? কেন করতেন?
আসুন- সচলায়তনের পাশে দাড়াই।
১ শ্রাবণ ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
চিরশত্রুর সাথে সচলায়তনের তুলনাটা ঠিক বুঝলাম না।
১ শ্রাবণ ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
অর্থাৎ আমরা যাকে শত্রু ভাবি তার ঘরে আগুন লাগলেো কি আমরা চুপ থাকি? থাকতে পারব?
আমি সহজ, সরল। অত প্যাচ বুঝি না।
১ শ্রাবণ ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
@ শামীম ; আপণার কথাটা এখন ও পরিস্কার হল না ।
১ শ্রাবণ ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
এখনো তো ঘুরিয়েই বললেন! আপনি কাকে শত্রু বলছেন? আর সেটা সচলায়তনের আলোচনায় প্রাসঙ্গিক কেন? যতদূর জানি জামায়াতের রাজাকাররাই একমাত্র সচলায়তনকে অন্য পক্ষের (শত্রু) মনে করে। আমরা তো সচলায়তনকে সহযাত্রী বন্ধুই মনে করি। আপনি করেন না?
১ শ্রাবণ ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
[...] be successful as there will be strong voices of protest everywhere. Muktangan, a group blog also added their voice to the protest. Also, a group was promptly created on Facebook – Unban Sachalayatan which started [...]
১ শ্রাবণ ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
আপনাদের সহমর্মিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা
(দু:খিত দেরীতে মন্তব্য করার জন্য)
১ শ্রাবণ ১৪১৫ [মন্তব্য-লিন্ক]
সচলায়তনের দুর্যোগে নির্মাণ ব্লগের এই ভূমিকা দেখে ভালো লাগল।