পাশের কামরা

যা খুঁজছেন

আর.এস.এস. ফীড

মুক্তাঙ্গনে লিখছেন

কৃতজ্ঞতা স্বীকার

২৩ অক্টোবর ২০০৮

==================

প্রিয় ব্লগার এবং ব্যবহারকারী,
২৭ মে ২০০৮ সাইট হিসেবে মুক্তাঙ্গনের যাত্রা শুরু। সেই থেকে সাইটের বিভিন্ন কারিগরি এবং অন্যান্য দিক নিয়ে চলছে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা। মুক্তাঙ্গনের ১০০-তম এই পোস্টটি তার খতিয়ান দিতেই লেখা।

সংযুক্ত ফিচারগুলোর মধ্যে উল্লেখযোগ্য:

১. পোস্টের সাথে ফুটনোট সংযোগের ব্যবস্থা করা হয়েছে। বিস্তারিত এখানে দেখুন (#৪)।

২. মন্তব্য লেখার কাজটি আরো সহজ করা হয়েছে। ‘কুইক ট্যাগ’ সংযোজন করার ফলে মন্তব্য ফরম্যাট (বোল্ড, ইটালিক ইত্যাদি) করার কাজটি সহজতর হবে বলে আশা করা যায়।

৩. লেখকদের জন্য আলাদা প্রোফাইল পেজ তেরী করা হয়েছে। ব্লগ লেখকের নামের ওপর ক্লিক করলেই সেই পৃষ্ঠাটি খুলবে।

৪. ইতোমধ্যে সাইটের সফটওয়ার আপগ্রেড করা হয়েছে। এতে নতুন কিছু সুবিধা যুক্ত হয়েছে।

(ক) লগিন করার পর এডমিন এরিয়ার উপরে ডান দিকে “TURBO” নামে একটি লিন্ক দেখা যায়। এই লিন্কটিতে ক্লিক করে ধাপগুলো সম্পন্ন করলে সাইটটি আপনার পিসিতে অনেক দ্রুত খুলবে।
(খ) পোস্ট লেখার সময় ‘পিরিয়ডিক অটোসেভ’ সুবিধার কারণে ব্লগাররা পোস্টের পুরনো ড্রাফটেও চলে যেতে পারবেন চাইলে।

৫. সব ইংরেজী ডিজিটগুলো (তারিখ, সংখ্যা) বাংলায় লোকালাইজ করা হয়েছে।

যাঁদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ আমরা:

‌- মামুন রাশেদ (আমারব্লগ) - সাহায্যের ডাক দিলেই যাকে সবসময় পাশে পাওয়া গেছে, একদম শুরুর দিন থেকে।
- জিহাদ তরফদার (ক্যাডেট কলেজ ব্লগ) - একসাথে মিলে সমস্যা সমাধানে যাকে বহুবার পেয়েছি। Author Page এর সমাধান ওরই করা।
- সুশান্ত দাশগুপ্ত (আমারব্লগ, ই-বাংলাদেশ) - মুক্তাঙ্গনের বিভিন্ন কারিগরি সমস্যাকে নিজের সাইটের সমস্যার মত করে দেখার কারণে; এবং প্রতিটি কারিগরি চ্যালেঞ্জের সমাধান উদার মনে আমাদের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য।
- রেজওয়ান ইসলাম (গ্লোবাল ভয়েসেস, গণহত্যা আর্কাইভ) এবং আসিফ সালেহ (দৃষ্টিপাত) - অত্যন্ত প্রয়োজনের সময় নিরাপত্তাসংক্রান্ত পরামর্শ দিয়ে সাহায্য করার জন্য।
‌- সবুজ কুন্ডু ওরফে মানচুমাহারা (আমাদের প্রযুক্তি ফোরাম) - ওয়ার্ডপ্রেসের লোকালাইজেশনে ডিজিটগুলো বাংলায় রূপান্তর করে অনন্য অবদান রাখার জন্য। এবং সবসময় সাহায্যের মনভাব পোষণ করার জন্য। এই বিষয়ে ঋণ হাসিন হায়দারের কাছেও, মূল “বাংলা তারিখ প্লাগিনটি” তৈরী করে সবাইকে পথ দেখানোর জন্য।
- এস এম মাহবুব মুর্শেদ (সচলায়তন) - বাংলা কীবোর্ড সংযোজন সংক্রান্ত কারিগরি সমাধান বের করার জন্য এবং সে সব কিভাবে মুক্তাঙ্গনেও ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে ভাববার এবং পরামর্শ দেয়ার জন্য।
- ভিস্তা আর্ক (এখানে) - বাংলা ফিক্সার নামের অনন্য টুলটি তৈরী করার জন্য।

উপরে উল্লেখ করা নামগুলো ছাড়াও আমাদের অশেষ কৃতজ্ঞতা সেইসব প্লাগিন স্রষ্টাদের এবং প্রোগ্রামারদের প্রতি, নিরাপত্তাজনিত কারণে এখানে যাঁদেরকে উল্লেখ করা সম্ভব হচ্ছেনা। সেইসাথে কৃতজ্ঞতা বিভিন্ন আলোচনা ফোরামের অসংখ্য অচেনা এবং স্বল্প পরিচিত মানুষদের প্রতি, যাঁরা সময় সময় সমস্যার বিভিন্ন দিক আলোচনা করে উত্থাপন করে বাকীদের পথ দেখিয়েছেন, শুধরে দিয়েছেন।

৭ আগস্ট ২০০৮

==================

Notes of gratitude: Ekushey.org, OmicronLab, Vista.arc gave us the necessary localisation tools. Shachalayatan and Somewherein showed us how these tools can be used. Without them we would never have thought Muktangon possible. Drishtipat’s blog taught us how a blog should really be in times like this. Muktangon is grateful to everyone who has gone before us in such ventures, and to those who are “still” walking the line.

এ লেখার বিষয়ে কোন মন্তব্য করতে হলে নিচের ফর্ম ব্যবহার করুন:

Ekushey Inline virtual Bangla keyboard
------------(মাউস ক্লিক করে বাংলা লিখুন)------------

নিবন্ধিত লেখকদের প্রতি: লেখক-পাতায় প্রকাশিত মন্তব্যের তালিকায় সদ্য পেশকৃত এই মন্তব্যটির তালিকাভুক্তি নিশ্চিত করতে লগিন করা অবস্থায় মন্তব্য করুন

বাংলায় মতামত লিখতে হলে:

(ক) উপরের চারটি বাংলা কী‌বোর্ডের (বিজয়, ইউনিজয়, ফোনেটিক, প্রভাত) যে কোন একটি ব্যবহার করুন [সৌজন্যে: হাসিন হায়দার]; অথবা,
(খ) মাউস ক্লিক করে বাংলা লিখুন [সৌজন্যে: মানচুমাহারা]; অথবা,
(গ) অভ্র কীবোর্ড ইনস্টল করে নিয়ে ব্যবহার করুন [সৌজন্যে: ওমিক্রনল্যাব]।

কীবোর্ডগুলোর ব্যবহার বা লে‌-আউট জানা না থাকলে "বাংলা বর্ণমালা বিভ্রাট" লিংক অথবা "বাংলা কীবোর্ড লে-আউট" লিংক থেকে বিস্তারিত জেনে নিতে পারেন।