বেইজিং থেকে হংকং : পর্ব ১
শেষবার হংকং গিয়েছিলাম ১৯৯৩ সালে। আজ থেকে ষোল বছর আগে। তখন ব্রিটিশ হংকং, বেইজিং থেকে গিয়েছিলাম ট্রেনে চেপে। [...]
মৃত মহাপুরুষদের জনপ্রিয়তার প্রধান কারণ নিয়ে একটি ছোট্ট পোস্ট
মতবাদ,মতামত [...]
‘ফুলবাড়ীর রক্তপতাকা’
২৬ আগষ্ট ২০০৬, ফুলবাড়ী শহরের পথে পথে সকাল থেকে টহল দিচ্ছে পুলিশ-বিডিআর । সেদিন তেল-গ্যস বিদ্যুত- বন্দর…সম্পদ রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে এশিয়া এনার্জির অফিস ঘেরাও কর্মসূচি। জনগনের অসম্মতি শর্তেও ওপেনপিট কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নিয়ে সরকার এশিয়া এনার্জি নামক বহুজাতিক কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলো তার বিরুদ্ধে সেদিন জনগনের ক্ষোভে-বিক্ষোভে তাঁতিয়ে ওঠে ফুলবাড়ীর রাজপথ-মাঠ-প্রান্তর । একপর্যায়ে শান্তিপুর্ণ সমাবেশ শেষে বিচ্ছিন্ন জনতার ওপর চলে বিডিআর-এর গুলি, ৩ জন মারা যায় ।চলে দিনভর টিয়ার শেল নিক্ষেপ আর লাঠিপেটা, রাতে ঘরে ঘরে তল্রাশি-গ্রেফতার । শত শত লোক আহত হয়, ফুলবাড়ী শহরের দোকানপাট ভেভ্গে মুচড়ে দেয়া হয় ।
যুদ্ধাপরাধী বিচারের রাজনীতি ২
দুইজন যুদ্ধাপরাধীর পক্ষ থেকে হাইকোর্টে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনটিকে চ্যালেঞ্জ করা হয়েছিল গত ১৬ আগস্ট। এ চ্যালেঞ্জের মীমাংসা হাইকোর্টে কীভাবে হতো, তা আমাদের আপাতত অজানাই রয়ে গেল রিট আবেদনটি প্রত্যাহার করে নেয়াতে। এটি স্পষ্ট যে বিপত্তি ঘটতে পারে বলেই তারা একটি অজুহাত দাঁড় করিয়ে পিছিয়ে গেছেন এবং সুবিধাজনক সময়ে এরপর আবারও কোনও একদিন কোনও এক বেঞ্চে এই রিট আবেদন আবারও তোলা হবে। কি জামায়াতে ইসলামী, কি বিএনপি,- মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার নিয়ে অপপ্রচারে কেউই পিছিয়ে নেই। কিন্তু আইনি যুদ্ধ ঘোষণা করে সেখান থেকে তাদের এই পিছিয়ে আসার মানে, সত্যিকার অর্থে তাদের ওই চ্যালেঞ্জের কোনও অর্থ নেই, কোনও যৌক্তিকতাও নেই।
১৫ই আগস্ট, ‘জাতীয় লজ্জা দিবস’
গত ১৫ই আগস্ট ছিল বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন, ১৯৭৫ সালের একই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সপরিবারে একদল সামরিক কর্মকর্তার আক্রমণে নিহত হন[..]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে আন্দোলন দমানোর কয়েকটি কার্যকর উপায়
“আমি আন্দোলন করাইছি, আন্দোলন কিভাবে দমাইতে হয় আমি জানি”, “কাকে কী দিলে আন্দোলন বন্ধ করানো যায় আমি জানি”এই দম্ভোক্তিগুলো, কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার ন্যুনতম যোগ্যতা না থাকা সত্ত্বেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে বসা আবু ইউসুফের।[...]
হেনরি মিলারের ‘ভাবনাগুচ্ছ’: ১৩
পুরুষ ও প্রণয় প্রণয়ের ব্যাপারে পুরুষেরা শিশুর চেয়েও অধম। বিশেষ করে মার্কিন পুরুষেরা; মহার্ঘ অহং পরিত্যাগে তাদের বড়ই মনোকষ্ট। ভালোবাসার সঙ্গে একধরনের আত্মত্যাগ ও দুর্বলতার সম্পর্ক রয়েছে; রয়েছে ক্ষমতা, আত্মতা ও অহং-বিলুপ্তির বোধ। পুরুষ জানে না নারীর মধ্যে কী রত্ন লুকানো, সে বোঝে না যে তাকে সত্যিকারভাবে ভালোবাসা ও তার কাছে আত্মসমর্পণের মধ্য দিয়েই সে [...]
যুদ্ধাপরাধী বিচারের রাজনীতি ১
বিশ্বব্যাপী অপপ্রচার চালানোর পর শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীকে গতকাল বাংলাদেশেই ফিরে আসতে হয়েছে। অনেক আগে থেকেই যেমনটি আমাদের অনেকে ধারণা করছিলেন, ঘটনা ঠিক সেরকমই ঘটেছে- দু’জন যুদ্ধাপরাধীর (যারা একই সঙ্গে জামায়াতে ইসলামীরও গুরুত্বপূর্ণ নেতা) পক্ষ থেকে গতকাল ১৬ আগস্ট বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। যুদ্ধাপরাধী এ দু’জন হলো যথাক্রমে জামায়াতে ইসলামীর কামারুজ্জামান এবং আবদুল কাদের মোল্লা।[...]
রক্ত দিয়ে লিখেও টলাতে পারিনি পাষাণ প্রাণ শরীরে লাঠির ঘা, চুলের মুঠিতে পাশবিক টান
সেদিন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদের (চাকসু) সামনে প্রকাশ্য দিবালোকেই শত শত পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল আমাদের ওপর। ছাত্ররা পুরুষ বলেই দৌড়ে পালাতে পেরেছিল। কিন্তুআমরা মেয়েরা দৌড়ে পালাতে পারিনি।[...]
পাকিস্তানের বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসুন
করাচির কিছু তরুণ মিলে স্বেচ্ছাসেবী ত্রাণকর্ম চালাচ্ছে বন্যাদুর্গত এলাকায়। এখানে ইমেইল ও টাকা পাঠানোর একাউন্টের পূর্ণ বিবরণ আছে।[...]
দেশভাগ দিবস
এই দিবস হতে পারে এই উপমহাদেশের ইতিহাসকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার ও এই ত্রিদেশীয় সম্পর্কের নেতিবাচকতা উপশম করে এক উষ্ণ সম্পর্কের দিকে যাত্রার প্রচেষ্টায় সতত পদক্ষেপ।[...]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘মহান মেরুদন্ডি’ পুলিশি প্রশাসনের নির্যাতন : রক্ত আর সম্ভ্রমহানির হিস্যা চায় লড়াকু শিক্ষার্থীরা
সেদিন সিরিঞ্জ সিরিঞ্জ রক্ত ঢেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দেয়ালগুলো রাঙিয়ে দিয়েছিলো সাধারন শিক্ষার্থীরা। বেতন ফি বৃদ্ধির যে অযৌক্তিক ও অমানবিক সিদ্ধান্ত নিয়েছিলো চবি প্রশাসন, তার বিপক্ষে দাড়ানোই ছিলো তাদের অপরাধ। সেই অপরাধের কারনে চবি উপাচার্য অনুগত মিডিয়া মারফত তাদেরকে ‘উচ্ছৃঙ্খল’ জাতীয় বমিজাগানো বিশেষনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। কিন্তু যখন মিছিলে মিছিলে প্রকম্পিত শহর টানা [...]


