এ সপ্তাহের লিঙ্ক : ৩১ আগস্ট ২০০৮
লিখেছেন: আজকের লিন্ক | আগস্ট 31, 2008
পাঠক সুপারিশকৃত এ সপ্তাহের কিছু লিঙ্ক। বাকিটুকু পড়ুন »
বিষয়: সুপারিশকৃত লিন্ক | 6 টি মন্তব্য »
কবির মৃত্যু: বৃন্ত ছেঁড়া জলপাই পাতার উড়াল
লিখেছেন: ফারুক ওয়াসিফ | সেপ্টেম্বর 6, 2008
সন্ধ্যার বাতাসে ঝরে যাওয়া জলপাই পাতা তুমি, আলতো করে শয়ান নিলে মাটিতে। পৃথিবীর বুকে পোঁতা হলো আরো একটি শোকের পাহাড়। এখন ঐ মাটি আর ঐ মা পৃথিবী তোমাকে টেনে নেবে তার মায়ার কন্দরে। ঐ বাতাস সব মৃত ভাইদের অন্তিম নিঃশ্বাসের দমক হয়ে আছড়ে পড়বে তোমার কবরে। বাকিটুকু পড়ুন »
বিষয়: শোকলেখন | 4 টি মন্তব্য »
কাফকা, দীপায়ন এবং আমি : প্রসঙ্গ সংখ্যালঘুত্ব
লিখেছেন: জাকির তালুকদার | সেপ্টেম্বর 6, 2008
লেখক, যদি তিনি হন চিন্তায় অগ্রগামী, অপ্রথানুগ, তাহলে নিশ্চিতই তিনি পড়ে যান সংখ্যালঘুদের দলে। এ তো লেখকের স্বনির্মিত এক ভাগ্যনিয়তি। মানসিক সংখ্যালঘুত্ব তাঁকে কোনো এক সময়ে পরিণত করে ফেলতে পারে নিঃসঙ্গ এককে। তিনি তখন স্বয়ম্ভূ কিন্তু নিঃসঙ্গ। এমন প্রাপ্তি এবং প্রাপ্তির অভিশাপ একই সঙ্গে বহন করার ভাগ্য লেখক ছাড়া আর কারো হয় বলে আমাদের জানা নেই। বাকিটুকু পড়ুন »
বিষয়: বৈষম্য, সংখ্যালঘুত্ব, সাম্প্রদায়িকতা | 3 টি মন্তব্য »
রবীন্দ্রনাথের “সূক্ষ্ম বিচার”
লিখেছেন: রেজাউল করিম সুমন | সেপ্টেম্বর 5, 2008
['ভালো আছেন?' -- এই সৌজন্যময় প্রশ্নের উত্তর অনেক সময়ে 'হ্যাঁ', 'না', 'মোটামুটি'-র মতো একশব্দেও দেওয়া যায়। কখনো হয়তো সামান্য বিশদেই বলতে হয় ভালো থাকা না-থাকার কথা। রবীন্দ্রনাথের "সূক্ষ্ম বিচার" লেখার চণ্ডীচরণবাবুকে এই নিরীহ প্রশ্নটা করেই ভয়ানক বিপদে পড়ে গিয়েছিলেন কেবলরাম! ওই দুজনের অবিস্মরণীয় সেই সংলাপ মুক্তাঙ্গনের বন্ধুদের জন্য --] বাকিটুকু পড়ুন »
বিষয়: রম্যরচনা | 4 টি মন্তব্য »
‘লাউয়াছড়ার শেকড়’ — দ্বিজেন শর্মার পোস্ট নিয়ে কিছু ভাবনা
লিখেছেন: রায়হান রশিদ | সেপ্টেম্বর 4, 2008
গত ২৯ জুলাই মুক্তাঙ্গন ব্লগে শ্রদ্ধেয় প্রবীণ লেখক দ্বিজেন শর্মার লাউয়াছড়ার শেকড় শিরোনামে একটি পোস্ট প্রকাশিত হয়। পোস্টটিতে মন্তব্য করতে গিয়ে লক্ষ করলাম কথায় কথায় তা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। তাই আমার ভাবনাগুলোকে আলাদা পোস্টের আকারে তুলে ধরাই সমীচীন মনে হল। বাকিটুকু পড়ুন »
বিষয়: জ্বালানী, পরিবেশ | 2 টি মন্তব্য »
বেয়াদপি করিলে তকদিরে পোকায় ধরিবে…
লিখেছেন: রণদীপম বসু | সেপ্টেম্বর 3, 2008
[০১]
ইহা অলিআউলিয়াগণের স্থান। এইখানে যে বেয়াদপি করিবে তাহার তকদিরে পোকায় ধরিবে। সব্বনাশ, এ কোথায় এলাম! ভেতরে ভেতরে রোমগুলো খাড়া হয়ে উঠতে লাগলো। ভীষণ কৌতূহল নিয়ে বিশাল বোর্ডে অঙ্কিত লেখাগুলো অনুসরণ করতে লাগলাম। নিম্নলিখিত কারণগুলি চরম ও জঘন্য বেয়াদপি বলিয়া গন্য হইবে।… বাকিটুকু পড়ুন »
বিষয়: ধর্ম ব্যবসা, স্মৃতিকথা | 4 টি মন্তব্য »
মিথেন হাইড্রেটঃ সম্ভাব্য নতুন জ্বালানী উৎস
লিখেছেন: সৈয়দ তাজরুল হোসেন | সেপ্টেম্বর 2, 2008
মিথেন হাইড্রেট, শব্দটি অনেকের কাছেই অপরিচিত, কিন্তু একেই ভবিষ্যত পৃথিবীর জ্বালানী চাহিদা মেটানোর এক অনন্য ঝর্ণাধারা ভাবা হচ্ছে। মিথেন হাইড্রেট মুলত বরফের স্ফটিকের মত, তবে এর বিশেষত্ব হলো এতে হাইড্রোজেন আর কার্বনের অনুর মাঝে আটকা রয়েছে একটি মিথেন অনু। মিথেন হাইড্রেটের অবস্থান সাধারণত সমূদ্র তলদেশের ৫০০ মিটার বা তার অধিক গভীরে। বরফের স্তরের মত এই আকরটি কোথাও বেশ বিশুদ্ধ আবার কোথাও বালি অথবা কাদা মিশ্রিত অবস্থায় পাওয়া যায়। এখনো যদিও মিথেন হাইড্রেট থেকে বানিজ্যিক ভিত্তিতে মিথেন বা জ্বালানী গ্যাস উৎপাদনের টেকসই প্রযুক্তি উদ্ভাবন সম্ভব হয়নি, তবে তা মোটেই সুদূর পরাহত নয়। বাকিটুকু পড়ুন »
বিষয়: অর্থনীতি, জ্বালানী | মন্তব্যবিহীন »
সেরা রাঁধুনী
লিখেছেন: মাসুদ করিম | সেপ্টেম্বর 2, 2008
সেরা রাঁধুনী-১৪১৪ বিজয়ীর পুরষ্কার ১০,০০,০০০ টাকা, পড়তে কষ্ট হচ্ছে তো, আমারও হয়েছিল, দশ লক্ষ যে হতে পারে ভাবিনি।’ প্রথম আলো’ সেরা বইয়ের পুরষ্কারের অর্থমূল্য সম্ভবত ৪০,০০০ টাকা, খুব সহজেই পড়া যাচ্ছে তাই তো, চল্লিশ হাজার, এতো সহজে পড়বার মতো পুরষ্কার হয়তো আমাদের দেশে আর নেই। বাকিটুকু পড়ুন »
বিষয়: সমসাময়িক, সাহিত্য | 6 টি মন্তব্য »
| ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ | পুরনো পাতা »